BPSCS Exam Question Solution 2024 has been published. BPSCS Office Sohayok Exam Question Solution 2024 has been published by the authority. Bangladesh Public Service Commission Secretariat (BPSCS) Exam Question Solution 2024 is great news for job seekers in Bangladesh. All information on the Bangladesh Public Service Commission Secretariat Exam Question Solution 2024 is available below. Bangladesh Public Service Commission Secretariat (BPSCS) is a Government Organization in Bangladesh.
Organization Name: Bangladesh Public Service Commission Secretariat (BPSCS)
Post Name and Vacancy:
1. Computer Operator – 14
2. Training Assistant – 01
3. Steno Typist Cum Computer Operator – 11
4. Office Assistant Cum Computer Typist – 06
5. Computer Typist – 03
6. Accounts Assistant – 03
7. Data Entry Operator – 02
8. Driver – 01
9. Office Sohayok (Office Support Staff) – 28
10. Security Guard – 02
Total Vacancy: 71
Exam Time: 3.00 PM to 4.30 PM, 10.00 AM to 11.30 AM, 10.00 AM to 11.00 AM, 12.00 PM to 01.00 PM, 11.00 AM to 12.30 PM
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়
পরীক্ষার তারিখঃ ০২ মার্চ ২০২৪
পদের নামঃ অফিস সহায়ক
সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমানঃ ৪০
বাংলা অংশের সমাধানঃ
১. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) পরীক্ষা = পরি + ঈক্ষা
খ) সদুপায় = সৎ + উপায়
২. বানান শুদ্ধ করে লিখুন।
ক) আকাংখা = আকাঙ্ক্ষা
খ) দুর্নিতী = দুর্নীতি
৩. এক কথায় প্রকাশ করুন।
ক) সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন
খ) ঈষৎ আমিষ গন্ধ যার = আঁষটে/আঁশটে
৪. কারক ও বিভক্তি নির্ণয় করুন।
ক) এ দেহে প্রাণ নেই = অধিকরণ কারকে ৭মী বিভক্তি
খ) লোকমুখে শুনেছি = অপাদান কারকে ৭মী বিভক্তি
৫. বাগধারাসমূহের অর্থসহ বাক্য রচনা করুন।
ক) বাঁ হাতের ব্যাপার = ঘুষ গ্রহণ = সরকারি অফিসের অধিকাংশ কর্মচারী বাঁ হাতের ব্যাপারে সিদ্ধহস্ত।
খ) কেতাদুরস্ত = পরিপাটি = কাজেকর্মে ভুঁইফোড় হলেও অনেকে চালচলন আর পোশাকে কেতাদুরস্ত।
ইংরেজি অংশের সমাধানঃ
৬. Fill in the gaps with appropriate words:
a) The plane took off ———time. Ans: on
b) Almost everybody has ambition——–fame. Ans: for
c) He is devoid ———–common sense. Ans: of
d) Neither Rahim———his father works here. Ans: nor
e) ———–you read, you will learn. Ans: If
৭. Translate into English:
a) সে আসবে কি আসবে না আমি জানি না। = I don’t know if he will come or not.
b) যতই পড়িবে ততই জানিবে। = The more you read, the more you will learn.
c) জ্ঞান অন্বেষণে আমাদের সর্বত্র যাওয়া উচিত। = We should go everywhere in search of knowledge.
d) দয়া করে একজন ডাক্তার ডাক। = Please call in a doctor.
e) সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। = Walking in the morning is good for health.
গণিত অংশের সমাধানঃ
৮. ৪০ কেজি মিশ্রণে পাথর ও সিমেন্টের পরিমাণের অনুপাত ৪:১। মিশ্রণটির পাথর ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করুন।
উত্তরঃ পাথর ৩২ কেজি ও সিমেন্ট ৮ কেজি
০৯. ৪০ কেজি চালে ৮ সদস্য বিশিষ্ট একটি পরিবারের ২০ দিনে চললে, ৭০ কেজি চালে একই পরিবারের কত দিন চলবে?
উত্তর: ৩৫ দিন চলবে
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১০. বাংলাদেশ ব্যাংকের গভর্নর কত জন?
উত্তরঃ ১ জন (বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার)
১১. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির সুরকার কে?
উত্তরঃ আপেল মাহমুদ
১২. B.P.S.C. এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Bangladesh Public Service Commission
১৩. বাংলাদেশের জাতীয় সংগীতের গীতিকার কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৪. ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এর ভাস্কর কে?
উত্তরঃ শামীম সিকদার