BJSCCR Exam Question Solution 2026 has been published. Our educational team has solved the BJSC Secretariat Exam Question Solution 2026. Bangladesh Judicial Service Commission Secretariat Exam Question Solution 2026 is good news for job seekers in Bangladesh. All information on the BJSCCR Office Sohayok Exam Question Solution 2026 is available below. The Bangladesh Judicial Service Commission Secretariat is a renowned Government institution in Bangladesh.
Organization Name: Bangladesh Judicial Service Commission Secretariat
Organization Name: Bangladesh Judicial Service Commission Secretariat
1. Steno Typist Cum Computer Operator – 284
2. Bench Assistant – 35
3. Office Assistant Cum Computer Typist – 253
4. Driver – 22
5. Jarikarok (Notice Server) – 157
6. Office Sohayok (Office Support Staff) – 401
Exam Time Shift: 10:00 AM to 10:35 AM, 10:00 AM to 11:00 AM, 03:00 PM to 04:30 PM
Exam Centre: Dhaka
Office Sohayok Exam Type: MCQ (Preliminary Exam)
Office Sohayok (Office Support Staff) Exam Time: 35 Minutes
Office Sohayok (Office Support Staff) Total MCQ Exam Candidates: 63,492
Exam Time Shift: 10:30 AM to 11:05 AM
Exam Type: MCQ (Preliminary Exam)
Office Assistant Cum Computer Typist Exam Time: 35 Minutes
Exam Centre: Dhaka
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬
পরীক্ষার প্রশ্নের মানঃ ১০০
পরীক্ষার সময়ঃ ৩৫ মিনিট
প্রশ্নের সেট কোড- 1502139659
০১. জিডিপি-এর পূর্ণরূপ কী?
(ক) জেনারেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (খ) গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট
(গ) গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্ট (ঘ) গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট
সঠিক উত্তর: (ঘ) গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট
০২. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
(ক) অস্কার বাদল (খ) হামিদুর রহমান
(গ) তানবির কবির (ঘ) হামিদুজ্জামান
সঠিক উত্তর: (খ) হামিদুর রহমান
০৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি-কে শপথ বাক্য পাঠ করান কে?
(ক) স্পীকার (খ) প্রধান বিচারপতি
(গ) প্রধানমন্ত্রী (ঘ) প্রধান নির্বাচন কমিশনার
সঠিক উত্তর: (ক) স্পীকার
০৪. দেশের প্রথম সাফারি পার্ক ‘ডুলা হাজরা’ কোন জেলায় অবস্থিত?
(ক) কক্সবাজার (খ) বরিশাল (গ) রংপুর (ঘ) সিলেট
সঠিক উত্তর: (ক) কক্সবাজার
০৫. ঢাকার ঐতিহাসিক ‘আহসান মঞ্জিল’ কে নির্মাণ করেন?
(ক) নবাব আবদুল লতিফ (খ) নবাব কুতুব উদ্দিন
(গ) নবাব আবদুল গনি (ঘ) নবাব হাফিজুর রহমান
সঠিক উত্তর: (গ) নবাব আবদুল গনি
০৬. বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
(ক) সাজেক (খ) টেকনাফ (গ) পঞ্চগড় (ঘ) শ্রীমঙ্গল
সঠিক উত্তর: (ঘ) শ্রীমঙ্গল
০৭. বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-
(ক) ১৯৭৫ সালে (খ) ১৯৭৩ সালে (গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭১ সালে
সঠিক উত্তর: (গ) ১৯৭২ সালে
০৮. চিকেন নেক কোনটি?
(ক) কোলিল করিডর (খ) দুই জার্মানির সংযোগস্থল
(গ) তিনবিঘা করিডোর (ঘ) শিলিগুড়ি করিডোর
সঠিক উত্তর: (ঘ) শিলিগুড়ি করিডোর
০৯. বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত-
(ক) চা শিল্প (খ) তৈরি পোশাক শিল্প (গ) কৃষি (ঘ) মৎস্য
সঠিক উত্তর: (খ) তৈরি পোশাক শিল্প
১০. সরকারী ভাষা হিসাবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে?
(ক) ১৮৫৭ (খ) ১৮২৪ (গ) ১৮৩৫ (ঘ) ১৭৬৫
সঠিক উত্তর: (গ) ১৮৩৫
১১. পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কী?
(ক) তাস (খ) রয়টার্স (গ) সানা (ঘ) সিএনএন
সঠিক উত্তর: (খ) রয়টার্স
১২. বিশ্বের কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদি সকলেই পবিত্র ভূমি মনে করে?
(ক) জেরুজালেম (খ) মক্কা (গ) প্যালেস্টাইন (ঘ) জেদ্দা
সঠিক উত্তর: (ক) জেরুজালেম
১৩. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
(ক) দিনার (খ) পাউন্ড (গ) ডলার (ঘ) বাথ
সঠিক উত্তর: (ঘ) বাথ
১৪. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
(ক) নালন্দা বিশ্ববিদ্যালয় (খ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
(গ) আল-আজহার বিশ্ববিদ্যালয় (ঘ) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (ক) নালন্দা বিশ্ববিদ্যালয়
১৫. ‘বিটকয়েন’ কোন ধরণের মুদ্রা?
(ক) কাগুজে মুদ্রা (খ) সরকারী বন্ড
(গ) ক্রিপ্টোকারেন্সি (ঘ) ধাতব মুদ্রা
সঠিক উত্তর: (গ) ক্রিপ্টোকারেন্সি
১৬. বাংলাদেশের সাথে স্থল সীমান্ত রয়েছে-
(ক) তিন দেশের (খ) এক দেশের (গ) চার দেশের (ঘ) দুই দেশের
সঠিক উত্তর: (ঘ) দুই দেশের (ভারত ও মিয়ানমার)
১৭. সার্ক-এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি?
(ক) নেপাল (খ) আফগানিস্তান (গ) শ্রীলঙ্কা (ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর: (খ) আফগানিস্তান
১৮. কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী?
(ক) এঁটেল (খ) দো-আঁশ (গ) কংকর (ঘ) বেলে
সঠিক উত্তর: (খ) দো-আঁশ
১৯. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি?
(ক) ৬ (খ) ১০ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ) ৫
২০. বিশ্বের কোন নগরটি দু’টি মহাদেশে অবস্থিত?
(ক) Casablanca (খ) Paris (গ) Istanbul (ঘ) Cairo
সঠিক উত্তর: (গ) Istanbul
২১. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি-
(ক) ওপেন এআই (খ) ওআইসি (গ) ইউনেস্কো (ঘ) ইউনিসেফ
সঠিক উত্তর: (ক) ওপেন এআই
২২. আন্তর্জাতিক আদালত (ICJ) কোথায় অবস্থিত?
(ক) জেনেভা (খ) হেগ (গ) ব্রাসেলস (ঘ) রোম
সঠিক উত্তর: (খ) হেগ
২৩. ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়-
(ক) কেরালা (খ) মনিপুর (গ) ত্রিপুরা (ঘ) মিজোরাম
সঠিক উত্তর: (ক) কেরালা
২৪. আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?
(ক) সুদান (খ) আলজেরিয়া (গ) লিবিয়া (ঘ) মিশর
সঠিক উত্তর: (খ) আলজেরিয়া
২৫. সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত?
(ক) শিবসা (খ) ডাকাতিয়া (গ) চিত্রা (ঘ) রূপসা
সঠিক উত্তর: (ক) শিবসা
২৬. ১৫ জন শ্রমিক ১০ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। একই কাজ ৫ জন শ্রমিক কত দিনে সম্পন্ন করবে?
(ক) ৩০ (খ) ৩৫ (গ) ২০ (ঘ) ২৫
সঠিক উত্তর: (ক) ৩০
২৭. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
(ক) ৩১ (খ) ৪১ (গ) ৭১ (ঘ) ৩৯
সঠিক উত্তর: (ক) ৩১
২৮. একটি সংখ্যার ২৫% যদি ৫০ হয়, তবে সংখ্যাটি কত?
(ক) ২৫০ (খ) ২০০ (গ) ১৫০ (ঘ) ১৭৫
সঠিক উত্তর: (খ) ২০০
২৯. কোনো ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে, ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
(ক) ৪৫০০ টাকা (খ) ৭৫০০ টাকা (গ) ৩০০০ টাকা (ঘ) ৬০০০ টাকা
সঠিক উত্তর: (ক) ৪৫০০ টাকা
৩০. x+y=5 এবং x-y=3 হলে, xy এর মান কত?
(ক) 4 (খ) 3 (গ) 1 (ঘ) 2
সঠিক উত্তর: (ক) 4
৩১. Identify the correct sentence—
(ক) He turned off the invitation. (খ) He turned on the invitation.
(গ) He turned down the invitation. (ঘ) He turned up the invitation.
সঠিক উত্তর: (গ) He turned down the invitation.
৩২. ‘Time and tide wait for none.’—This is a:
(ক) Proverb (খ) Phrase (গ) Clause (ঘ) Idiom
সঠিক উত্তর: (ক) Proverb
৩৩. Identify the correct passive form: ‘They completed the work.’
(ক) The work has completed. (খ) The work completed them.
(গ) The work is completed by them. (ঘ) The work was completed by them.
সঠিক উত্তর: (ঘ) The work was completed by them.
৩৪. Choose the antonym of ‘Generous’.
(ক) Helpful (খ) Kind (গ) Honest (ঘ) Selfish
সঠিক উত্তর: (ঘ) Selfish
৩৫. If I were a bird, I _____ fly.
(ক) may (খ) can (গ) will (ঘ) would
সঠিক উত্তর: (ঘ) would
৩৬. Choose the correct synonym of ‘Brave’.
(ক) Coward (খ) Weak (গ) Bold (ঘ) Lazy
সঠিক উত্তর: (গ) Bold
৩৭. She has been living here _____ 2019.
(ক) from (খ) since (গ) by (ঘ) for
সঠিক উত্তর: (খ) since
৩৮. ‘Honesty is the best policy.’—What type of sentence is this?
(ক) Exclamatory (খ) Interrogative (গ) Assertive (ঘ) Imperative
সঠিক উত্তর: (গ) Assertive
৩৯. What is the correct meaning of the phrasal verb ‘Give up’?
(ক) Stop trying (খ) Delay (গ) Continue (ঘ) Distribute
সঠিক উত্তর: (ক) Stop trying
৪০. He is good _____ Mathematics.
(ক) on (খ) for (গ) at (ঘ) in
সঠিক উত্তর: (গ) at
৪১. ‘বাংলা ভাষার ব্যাকরণ’ প্রথম রচনা করেন কে?
(ক) নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (খ) রাজা রামমোহন রায়
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: (খ) রাজা রামমোহন রায়
৪২. ‘যা পূর্বে কখনো হয়নি’-এর সঠিক বাক্য সংকোচন হলো-
(ক) অভূতপূর্ব (খ) অশ্রুতপূর্ব (গ) অদৃষ্টপূর্ব (ঘ) ভূতপূর্ব
সঠিক উত্তর: (ক) অভূতপূর্ব
৪৩. ‘সে খুব দ্রুত দৌড়ায়’- বাক্যে ‘দ্রুত’ কোন পদ?
(ক) ক্রিয়া (খ) বিশেষ্য (গ) ক্রিয়া-বিশেষণ (ঘ) বিশেষণ
সঠিক উত্তর: (গ) ক্রিয়া-বিশেষণ
৪৪. ‘অল্প বিদ্যা ভয়ংকরী’-এটি কী ধরনের বাক্য?
(ক) প্রবাদ (খ) বর্ণনামূলক (গ) প্রশ্নবোধক (ঘ) আদেশমূলক
সঠিক উত্তর: (ক) প্রবাদ
৪৫. কোনটি সমার্থক শব্দ নয়?
(ক) সন্দেশ (খ) গুজব (গ) সংবাদ (ঘ) বার্তা
সঠিক উত্তর: (খ) গুজব (বাকিগুলো ‘খবর’ বা ‘বার্তা’-এর সমার্থক)
৪৬. ‘চোখে সর্ষে ফুল দেখা’-এর অর্থ কি?
(ক) সরিষা ক্ষেতে যাওয়া (খ) আনন্দ পাওয়া (গ) মাথা ঘোরা (ঘ) বিস্মিত হওয়া
সঠিক উত্তর: (গ) মাথা ঘোরা (বিপদে দিশেহারা হওয়া অর্থে)
৪৭. কোন বানানটি শুদ্ধ?
(ক) সমীচীন (খ) সমিচীন (গ) সমিচিন (ঘ) সমীচিন
সঠিক উত্তর: (ক) সমীচীন
৪৮. ‘নদী’ শব্দের বহুবচন কী?
(ক) নদীরা (খ) নদীগুলি (গ) নদীসমূহ (ঘ) নদীগণ
সঠিক উত্তর: (খ) নদীগুলি
৪৯. নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
(ক) কৌঁসুলি (খ) আইনজীবী (গ) কৌতুহল (ঘ) ঐকতান
সঠিক উত্তর: (গ) কৌতুহল (সঠিক বানান হবে কৌতূহল )
৫০. ‘অধিকার’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) ক্ষমতা (খ) কর্তব্য (গ) অনধিকার (ঘ) দায়িত্ব
সঠিক উত্তর: (গ) অনধিকার
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
পদের নামঃ অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ ১৭ জানুয়ারি ২০২৬
পরীক্ষার প্রশ্নের মানঃ ১০০
পরীক্ষার সময়ঃ ৩৫ মিনিট
প্রশ্নের সেট কোড- 1632132091
০১. তুমি, তোমরা সর্বনামগুলো দিয়ে কোন পক্ষ বোঝায়?
(ক) শ্রোতা ও বক্তা উভয়পক্ষ (খ) শ্রোতাপক্ষ (গ) অন্যপক্ষ (ঘ) বক্তাপক্ষ
সঠিক উত্তর: (খ) শ্রোতাপক্ষ
০২. কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) অপরিপক্ক (খ) পাকা (গ) পুণ্য (ঘ) গুণ
সঠিক উত্তর: (খ) পাকা
০৩. কোনটি গাছের সমার্থক শব্দ নয়?
(ক) তরু (খ) বিটপী (গ) অদ্রি (ঘ) বৃক্ষ
সঠিক উত্তর: (গ) অদ্রি [তরু, বিটপী ও বৃক্ষ অর্থ গাছ। অদ্রি অর্থ পর্বত বা পাহাড়।]
০৪. বাংলা সাধুভাষার জনক কে?
(ক) প্রমথ চৌধুরী (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
০৫. ধুমকেতু কার ছদ্মনাম?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) দক্ষিণারঞ্জন মিত্র (ঘ) জীবনানন্দ দাস
সঠিক উত্তর: (ক) কাজী নজরুল ইসলাম
০৬. ‘আদর্শ ছেলে’ কবিতাটির রচয়িতা কে?
(ক) সুফিয়া কামাল (খ) জসিম উদ্দীন
(গ) কুসুমকুমারী দাস (ঘ) সুকুমার রায়
সঠিক উত্তর: (গ) কুসুমকুমারী দাস
০৭. মেঘ শব্দের বহুবচন কোনটি?
(ক) মেঘেরা (খ) মেঘগুলো (গ) মেঘমালা (ঘ) মেঘসমূহ
সঠিক উত্তর: (গ) মেঘমালা
০৮. যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) যথা + অর্থ (খ) যথা + আর্থ
(গ) যথা: + অর্থ (ঘ) যথ + অর্থ
সঠিক উত্তর: (ক) যথা + অর্থ
০৯. উচ্চারণের একক কী?
(ক) বর্ণ (খ) ধ্বনি (গ) অক্ষর (ঘ) শব্দ
সঠিক উত্তর: (গ) অক্ষর
১০. বাংলা ভাষায় বচন হলো –
(ক) উক্তির ধারণা (খ) রীতির ধারণা
(গ) সংখ্যার ধারণা (ঘ) শব্দের ধারণা
সঠিক উত্তর: (গ) সংখ্যার ধারণা
১১. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. এবং ৪ সে.মি. হলে, ক্ষেত্রফল কত হবে?
(ক) ৪২ বর্গ সে.মি. (খ) ২৪ বর্গ সে.মি.
(গ) ৪৫ বর্গ সে.মি. (ঘ) ৪৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর: (খ) ২৪ বর্গ সে.মি. [প্রশ্নে ৪ এর জায়গায় ৮ হলে উত্তর ২৪ বর্গ সে.মি. হবে। প্রশ্নের অপশন অনুসারে উত্তর ১২ বর্গ সে.মি. ]
১২. ৫% ভ্যাটে ৪০৮০ টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত টাকা?
(ক) ১১৫ (খ) ৪০৮ (গ) ১০৫ (ঘ) ২০৪
সঠিক উত্তর: (ঘ) ২০৪
১৩. x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x:y = কত?
(ক) ২:১ (খ) ১:২ (গ) ৫:১ (ঘ) ১০:১
সঠিক উত্তর: (ক) ২:১
১৪. ১ মিটার = কত ইঞ্চি (প্রায়)?
(ক) ৩৭.৩৯ (খ) ৩৭.৫৪ (গ) ৩৯.৬২ (ঘ) ৩৯.৩৭
সঠিক উত্তর: (ঘ) ৩৯.৩৭
১৫. একজন ব্যবসায়ী প্রতিদিন ২০ কে.জি. ৪০০ গ্রাম ডাল বিক্রয় করলে, মাসে কী পরিমাণ ডাল বিক্রয় করতে পারেন? (মাস = ৩০ দিন ধরে)
(ক) ৬০৮ কে.জি. (খ) ৬২২ কে.জি. (গ) ৬১০ কে.জি. (ঘ) ৬১২ কে.জি.
সঠিক উত্তর: (ঘ) ৬১২ কে.জি.
১৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
(ক) ৭ (খ) ৪ (গ) ১৪ (ঘ) ১১
সঠিক উত্তর: (ঘ) ১১
১৭. জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি?
(ক) ৯ (খ) ৮ (গ) ৭ (ঘ) ৬
সঠিক উত্তর: (ঘ) ৬
১৮. ইরানের রাজধানী কোনটি?
(ক) ইসলামাবাদ (খ) ইস্তাম্বুল (গ) তেহরান (ঘ) বাগদাদ
সঠিক উত্তর: (গ) তেহরান
১৯. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
(ক) একুশে পদক (খ) স্বাধীনতা পদক
(গ) বাংলা একাডেমি পদক (ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ) স্বাধীনতা পদক
২০. ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ এর প্রধান কার্যালয় কোথায়?
(ক) হাঙ্গেরী (খ) জার্মানি (গ) ফ্রান্স (ঘ) নেদারল্যান্ডস
সঠিক উত্তর: (খ) জার্মানি
২১. ‘বেলফোর’ ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?
(ক) পাকিস্তান (খ) কসোভো (গ) ইসরায়েল (ঘ) কিউবা
সঠিক উত্তর: (গ) ইসরায়েল
২২. নিচের কোনটি বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি?
(ক) মুরং (খ) খুমি (গ) চাকমা (ঘ) খাসিয়া
সঠিক উত্তর: (ঘ) খাসিয়া
২৩. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
(ক) চট্টগ্রাম (খ) সাভার (গ) রাজশাহী (ঘ) সিলেট
সঠিক উত্তর: (খ) সাভার
২৪. বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
(ক) হাজী শরীয়তুল্লাহ (খ) পীর মুহসীনুদ্দীন
(গ) শাহ ওলিউল্লাহ (ঘ) মাওলানা কেরামত আলী
সঠিক উত্তর: (ক) হাজী শরীয়তুল্লাহ
২৫. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর?
(ক) ৩ (খ) ৫ (গ) ৪ (ঘ) ২
সঠিক উত্তর: (গ) ৪
২৬. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
(ক) এ.কে. ফজলুল হক (খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(গ) আবুল হাসেম (ঘ) চৌধুরী খালেকুজ্জামান
সঠিক উত্তর: (ক) এ.কে. ফজলুল হক
২৭. ‘এডামস পিক’ কোথায় অবস্থিত?
(ক) মিশর (খ) ইরান (গ) ভারত (ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর: (ঘ) শ্রীলংকা
২৮. গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ?
(ক) ডেনমার্ক (খ) নরওয়ে (গ) জাপান (ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (ক) ডেনমার্ক
২৯. প্রথম কোন মুসলিম বাংলা জয় করেন?
(ক) শিরান খলজি (খ) হুসেন শাহ
(গ) ইলিয়াস শাহ (ঘ) বখতিয়ার খলজি
সঠিক উত্তর: (ঘ) বখতিয়ার খলজি
৩০. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
(ক) জিব্রাল্টার প্রণালি (খ) বেরিং প্রণালি
(গ) বসফরাস প্রণালি (ঘ) বাবেল মান্দেব প্রণালি
সঠিক উত্তর: (ঘ) বাবেল মান্দেব প্রণালি
৩১. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
(ক) ফকরুদ্দীন মোবারক শাহ (খ) হোসেন শাহ
(গ) ঈশা খাঁ (ঘ) শায়েস্তা খান
সঠিক উত্তর: (খ) হোসেন শাহ [ছোট সোনা মসজিদ আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়)।]
৩২. প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
(ক) গ্রিকরা (খ) ফিনিশীয়রা (গ) মিশরীয়রা (ঘ) রোমানরা
সঠিক উত্তর: (খ) ফিনিশীয়রা
৩৩. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত?
(ক) ১০:৬ (খ) ১১:৭ (গ) ৮:৫ (ঘ) ১১:৮
সঠিক উত্তর: (ক) ১০:৬
৩৪. আসিয়ান (ASEAN) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) দিল্লী (খ) ম্যানিলা (গ) সিঙ্গাপুর (ঘ) জাকার্তা
সঠিক উত্তর: (ঘ) জাকার্তা (ইন্দোনেশিয়া)।
৩৫. ‘জেনেভা কনভেনশনস’ হলো কতগুলো –
(ক) যুদ্ধচুক্তি (খ) সামরিক চুক্তি
(গ) মানবাধিকার চুক্তি (ঘ) অর্থনৈতিক চুক্তি
সঠিক উত্তর: (ক) যুদ্ধচুক্তি (যুদ্ধকালীন আচরণবিধি সংক্রান্ত চুক্তি)।
৩৬. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয়?
(ক) বস্ত্রশিল্প (খ) চিত্রশিল্প (গ) পাটশিল্প (ঘ) রংশিল্প
সঠিক উত্তর: (ক) বস্ত্রশিল্প
৩৭. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
(ক) ঠাকুরগাঁও (খ) পঞ্চগড় (গ) কুড়িগ্রাম (ঘ) নীলফামারী
সঠিক উত্তর: (খ) পঞ্চগড়
৩৮. ‘উয়ারী বটেশ্বর’ কী?
(ক) প্রাচীন গ্রন্থ (খ) প্রাচীন মন্দির
(গ) প্রাচীন বৃক্ষ (ঘ) প্রাচীন জনপদ
সঠিক উত্তর: (ঘ) প্রাচীন জনপদ
৩৯. ভুটানে কোন বাহিনী নেই?
(ক) বিমানবাহিনী (খ) নৌবাহিনী (গ) সেনাবাহিনী (ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ) নৌবাহিনী (ভুটান একটি স্থলবেষ্টিত দেশ)।
৪০. যুক্তরাষ্ট্রে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন –
(ক) ১৯২০ সালে (খ) ১৯৩১ সালে (গ) ১৯০২ সালে (ঘ) ১৮৯৩ সালে
সঠিক উত্তর: (ক) ১৯২০ সালে
৪১. We need as ______ people as possible.
(ক) enough (খ) most (গ) many (ঘ) much
সঠিক উত্তর: (গ) many
৪২. Man is ______ architect of his own fate.
(ক) an (খ) the (গ) a (ঘ) no article needed
সঠিক উত্তর: (খ) the
৪৩. Bangladesh is rich ______ natural gas.
(ক) in (খ) on (গ) of (ঘ) for
সঠিক উত্তর: (ক) in
৪৪. Slow and steady ______ the race.
(ক) won (খ) has won (গ) wins (ঘ) win
সঠিক উত্তর: (গ) wins
৪৫. The glass contains ______ drinking water.
(ক) a few (খ) several (গ) many (ঘ) a little
সঠিক উত্তর: (ঘ) a little
৪৬. ‘How charming the sight is!’ – is an example of ______ sentence.
(ক) assertive (খ) interrogative
(গ) exclamatory (ঘ) operative (optative হবে সম্ভবত)
সঠিক উত্তর: (গ) exclamatory
৪৭. Which is ______ of the two?
(ক) the cheapest (খ) cheep (গ) the cheaper (ঘ) the cheap
সঠিক উত্তর: (গ) the cheaper (দুইয়ের মধ্যে তুলনা বোঝালে comparative degree হয়)।
৪৮. All that glitters ______ not gold.
(ক) look (খ) is (গ) are (ঘ) make
সঠিক উত্তর: (খ) is
৪৯. He said nothing ______ a long time.
(ক) for (খ) after (গ) since (ঘ) during
সঠিক উত্তর: (ক) for
৫০. He runs fast. Here ‘fast’ is—
(ক) an adverb (খ) a verb (গ) a conjunction (ঘ) an adjective
সঠিক উত্তর: (ক) an adverb
পদের নামঃ অফিস সহায়ক
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
পদের নামঃ গাড়ি চালক (ড্রাইভার)
পরীক্ষার তারিখঃ ০৩ জানুয়ারি ২০২৬
পরীক্ষার প্রশ্নের মানঃ ৪০
পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট
১। একটি দর্শনীয় স্থানে আপনার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দশটি বাক্য লিখুন।
গত ২০২৪ সালে জানুয়ারি মাসে শীতে আমরা পরিবার নিয়ে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতে গিয়েছিলাম, যা ছিল আমাদের জন্য এক স্মরণীয় ভ্রমণ। সকালে ঢাকা থেকে বাসে যাত্রা শুরু হয়েছিল, আর পথের প্রাকৃতিক দৃশ্য দেখে মন আনন্দে ভরে উঠেছিল। সৈকতে পৌঁছে বিশাল সমুদ্রের ঢেউয়ের গর্জন আর শীতল বাতাস এক অন্যরকম অনুভূতি দিয়েছিল। আমরা বালিতে হেঁটেছি, ঝিনুক কুড়িয়েছি আর বালির ঘর বানিয়েছি, যা ছিল দারুণ মজার। সূর্যাস্তের সময় দিগন্ত রাঙা হয়ে উঠছিল, সেই দৃশ্য ক্যামেরায় ধরে রেখেছিলাম। স্থানীয় বাজারে ঘুরে বেড়িয়ে তাজা সামুদ্রিক মাছ ও সি-ফুড চেখে দেখেছি, যা ছিল সুস্বাদু। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে এমন ভ্রমণ নতুন স্মৃতি তৈরি করে এবং জীবনকে উপভোগ করতে শেখায়। এই ভ্রমণ আমাকে প্রকৃতির কাছাকাছি এনেছিল এবং জীবনের চাপ থেকে মুক্তি দিয়েছিল। নতুন জায়গায় গিয়ে নতুন খাবার ও মানুষের সাথে পরিচিত হওয়াও ছিল আনন্দের। কক্সবাজারের এই ভ্রমণ আমার জীবনে এক অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে, যা ভুলবার নয়।
২। নিম্নের যে কোন ৪ টি প্রশ্নের উত্তর লিখুন:
(ক) সমার্থক শব্দ লিখুন।
অন্ধকার = তিমির
(খ) বিপরীত শব্দ লিখুন।
সুলভ = দুর্লভ
(গ) উক্তি পরিবর্তন করুন।
শিক্ষক বললেন, “কাল তোমাদের ছুটি থাকবে।” = শিক্ষক বললেন যে, পরদিন তাদের ছুটি থাকবে।
(ঘ) এক শব্দে প্রকাশ/বাক্য সংক্ষেপ করুন।
অভিজ্ঞতার অভাব আছে যার। = অনভিজ্ঞ
(ঙ) অর্থ লিখে বাগধারা যোগে একটি বাক্য রচনা করুন।
তাসের ঘর = অত্যন্ত ক্ষণস্থায়ী
৩. Write a paragraph on your profession/job.
A profession is a job at which someone works and for which they have had training. It is what they do to get money or a living. People often study for years to do their job. Examples of a profession would be a teacher or a lawyer. These are called “learned professions”. Sometimes “profession” only means learned professions, but sometimes the word may also be used for other jobs. Someone who works in a profession is called a Professional. I am a software engineer. I have always been fascinated by technology and the way it can solve complex problems. My interest in coding and software development started at a young age, and I have spent countless hours learning different programming languages and working on various projects. To become a successful software engineer, I plan to pursue a degree in computer science and gain practical experience through internships and personal projects. My ultimate goal is to work for a leading tech company where I can contribute to innovative projects and make a positive impact on the world.
8: Translate into Bangla:
Our life is short, but we have to do many things. Human life is nothing but a collection of moments. So, we must not spend a single moment in vain. To waste time is to shorten life.
আমাদের জীবন ছোট, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানব জীবন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। তাই, আমাদের একটি মুহূর্তও বৃথা ব্যয় করা উচিত নয়। সময় নষ্ট করা মানে জীবনকে ছোট করা।
৫। নিম্নের যে কোন ৫টি প্রশ্নের উত্তর দিন।
(ক) গোলাকার ৪০০ মিটার মাঠে একজন দৌড়বিদ ২৪ চক্কর দৌড়ালে, সে কত কিলোঠায়। দূরত্ব অতিক্রম করবে?
উত্তরঃ ৯.৬ কি.মি.
(খ) ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব ৩৩০ কি:মি:। একটি বাস ৭ ঘন্টায় ঢাকা থেকে দিনাজপুরে পৌঁচ্ছায়। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করে। ঘন্টায় বাসটির গড় গতিবেগ কত?
উত্তরঃ ৫৫ কিমি/ঘণ্টা
(গ) ১ ইঞ্চি ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর ৪৮৪০ বর্গগজ হলে ১ একরে কত বর্গমিটার?
উত্তরঃ ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
(ঘ) একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ১ মিটার হলে বাক্সটির আয়তন কত?
উত্তরঃ ৩ ঘন মিটার
(ঙ) 3x+5y এর বর্গ নির্ণয় করুন।
উত্তরঃ 9?2+30??+25?2
(5) a+b=৪ এবং ab=15 হলে a²+b² এর মান নির্ণয় করুন।
উত্তরঃ 34
৬। নিম্নের যে কোন ১০টি প্রশ্নের উত্তর দিন:
(ক) হাইব্রিড গাড়ি কী?
উত্তরঃ হাইব্রিড গাড়ি হলো এমন একটি যান যা দুটি ভিন্ন শক্তির উৎস—একটি জ্বালানি ইঞ্জিন (পেট্রোল/ডিজেল) এবং একটি বৈদ্যুতিক মোটর—একসাথে ব্যবহার করে চলে, যার ফলে জ্বালানি সাশ্রয় হয় ও দূষণ কমে; এতে ব্যাটারি এবং ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে শক্তি ভাগ করে নেয়, যা যানটিকে আরও পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করে তোলে।
(খ) BRTA এর পূর্ণরুপ কী?
উত্তরঃ Bangladesh Road Transport Authority
(গ) বর্তমানে বলবৎ সড়ক পরিবহন আইনটি কত সালে প্রণীত?
উত্তরঃ বর্তমানে বলবৎ সড়ক পরিবহন আইনটি ২০১৮ সালে প্রণীত হয়েছে, যা ২০১৮ সালের ৮ অক্টোবর তারিখে গেজেটভুক্ত হয় এবং পরবর্তীতে ১ নভেম্বর, ২০১৯ থেকে এটি কার্যকর করা হয়েছে।
(ঘ) মহাসড়কে যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত?
উত্তরঃ মহাসড়কে (জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে) যাত্রীবাহী হালকা যানবাহন যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস ও বাসের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার, আর মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার (এক্সপ্রেসওয়েতে) বা ৫০ কিলোমিটার (জাতীয় মহাসড়কে) নির্ধারণ করা হয়েছে।
(ঙ) ডিপস্টিক কী?
উত্তরঃ “ডিপস্টিক” হল নরফোক, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেস কনস্ট্রাকশন টেকনোলজিস দ্বারা নির্মিত একটি প্রোফাইলিং ডিভাইসের ট্রেড নাম। কংক্রিটের ফ্লোর স্ল্যাব এবং ফুটপাথের সমতলতা এবং সমতলতা পরিমাপ করতে ছয়টি মহাদেশের ৬৬টি দেশে যন্ত্রটি ব্যবহার করা হয়।
(চ) বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
(ছ) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ কোথায় অবস্থিত?
উত্তরঃ রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ঢাকার রমনা থানার মিন্টো রোডে অবস্থিত।
(জ) কারফিউ বা সান্ধ্য আইনে ন্যূনতম কতজন মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ?
উত্তরঃ সাধারণত চার বা তার বেশি মানুষ।
(ঝ) গুগল ম্যাপ কী?
উত্তরঃ গুগল ম্যাপ (Google Maps) হলো গুগলের তৈরি একটি জনপ্রিয় ওয়েব সার্ভিস যা বিশ্বজুড়ে ভৌগোলিক তথ্য, স্যাটেলাইট চিত্র, রাস্তার ম্যাপ এবং রিয়েল-টাইম ট্রাফিক আপডেটসহ দিকনির্দেশনা প্রদান করে, যা ব্যবহারকারীকে গাড়ি, বাইক, হাঁটা বা পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য করে এবং বিভিন্ন স্থান ও ব্যবসার তথ্য খুঁজে পেতে সহায়তা করে।
(ঞ) বাংলাদেশের সর্বাপেক্ষা পূর্বদিকের জেলা কোনটি?
উত্তরঃ বাংলাদেশের সর্বাপেক্ষা পূর্বদিকের জেলা হলো বান্দরবান।
(ট) বাংলাদেশের একটি ‘দ্বীপ উপজেলা’ এর নাম লিখুন।
উত্তরঃ বাংলাদেশের একটি দ্বীপ উপজেলা হলো মহেশখালী (কক্সবাজার জেলায় অবস্থিত)।
পদের নামঃ ড্রাইভার