DAM Office Sohayok Exam Question Solution 2024 has been published. Department of Agricultural Marketing (DAM) Exam Question Solution 2024 has been solved by our educational team. Department of Agricultural Marketing Office Sohayok Exam Question Solution 2024 is good news for job seekers. All information on the DAM Office Support Staff Exam Question Solution 2024 is available below. The Department of Agricultural Marketing (DAM) is a government organization in Bangladesh.

Organization Name: Department of Agricultural Marketing (DAM)

Post Name and Vacancy:

1. Stenographer Cum Computer Operator – 03

2. Computer Operator – 01

3. Accountant – 01

4. Office Assistant Cum Computer Typist – 70

5. Driver (Heavy) – 01

6. Driver (Light) – 02

7. Office Sohayok (Office Support Staff) – 75

Total Vacancy: 153 

Exam Time: 10.00 AM to 11.00 AM

প্রতিষ্ঠানের নামঃ কৃষি বিপণন অধিদপ্তর

পদের নামঃ অফিস সহায়ক

নিয়োগ পরীক্ষার তারিখঃ ২৭ জানুয়ারি ২০২৪

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৭০

বাংলা অংশের সমাধানঃ 

১। ‘মেট্রোরেল’ সম্পর্কে লিখুন।

বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে মাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় আর কাজ শুরু হয় ২০১৬ সালে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। জাইকা ও ডিএমটিসিএল ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন-৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন। এটি ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। বর্তমানে ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন ৬ এর সম্পূর্ণ অংশ মতিঝিল টু উত্তরা চালু হয়েছে। ঢাকা মেট্রোরেল এর প্রতি এক ঘন্টায় ৬০ হাজার যাত্রী বহন করার সক্ষমতা রয়েছে। ঢাকার মধ্যে অবস্থিত বিভিন্ন শহরে ১৬ টি পয়েন্ট এর মধ্যে মেট্রোরেল স্টেশন চালু আছে। ঢাকা মেট্রোরেল পরিচালক প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।

২। সন্ধি বিচ্ছেদ করুন। 

(ক) নিশ্চয় = নিঃ + চয়

(খ) অন্যান্য = অন্য + অন্য

৩। অর্থসহ বাক্য রচনা করুন। 

(ক) বুদ্ধির ঢেঁকি = নির্বোধ লোক = সমাজে সুমনের মত বুদ্ধির ঢেঁকি লোকের অভাব নেই।

(খ) বালির বাঁধ =  ক্ষণস্থায়ী বস্তু = এই পৃথিবী আমাদের অনেকের কাছে বালির বাঁধ এর মত।

৪। এক কথায় প্রকাশ করুন।

(ক) জানবার ইচ্ছা = জিজ্ঞাসা

(খ) সমুদ্রের ঢেউ = ঊর্মি

৫। বিপরীতার্থক শব্দ লিখুন।

(ক) বন্ধুর =  মসৃণ

(খ) নশ্বর = অবিনশ্বর

৬। শুদ্ধ বানান লিখুন।

(ক) ইতোপূর্বে = ইতঃপূর্বে

(খ) নূন্যতম = ন্যূনতম

৭। প্রশ্নের উত্তর লিখুন। 

(ক) ‘Captive Ladie’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

(খ) ‘গাজী মিয়াঁর বস্তানী’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ সৈয়দ মীর মশাররফ হোসেন

(গ) ‘ক্ষণিকা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) কাজী নজরুল ইসলাম রচিত ১ টি উপন্যাসের নাম লিখুন।

উত্তরঃ বাঁধন হারা

(ঙ) বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি?

উত্তরঃ চর্যাপদ

ইংরেজি অংশের সমাধানঃ  

৮। Write a paragraph on “Environment Pollution”.

Environmental pollution means the ecological imbalance of the earth. Nowadays, environment pollution is one of the most discussed topics not only in Bangladesh but also in the world. Our environment is polluted mainly in four ways. Such as air pollution, water pollution, sound pollution, and soil pollution. There are many ways to pollute the air. Mankind used fire to cook their food, make bricks, melt pitches to build roads, and burn wood. All these things produce heavy smoke, and this smoke pollutes the air. Water is polluted in many ways. Farmers use chemical fertilizers and pesticides on their land to produce more food. Rain and floods wash away some of these chemicals. They mix with canal water and river water. This is how water pollution is happening. Words are polluted in many ways. We have sounds from buses, motor vehicles, faucets, factories, radios, and so on. So, noise pollution is happening. Soil pollution refers to the contamination of soil with anomalous concentrations of toxic substances. We have to take proper steps to prevent environment pollution so we can lead a healthy and sound life.

৯। Fill in the blanks:

(a) My book is different ——-yours. = from

(b) The jar was full ——-oil. = of

(c) They are leaving ———Bangladesh. = from

(d) The house is opposite ———ours. = to

(e) Translate this passage ——English. = into

১০। Translate into English:

(ক) ইচ্ছা থাকলেই উপায় হয়। =  Where there is a will, there is a way.

(খ) আয় বুঝে ব্যয় কর। = Cut your coat according to your cloth.

(গ) এখন বৃষ্টি পড়ছে। = It is raining now.

(ঘ) ছেলেটি এত দুর্বল যে হাটতে পারে না। = The boy is so weak that he cannot walk.

(ঙ) বদ অভ্যাস ত্যাগ কর। = Give up bad habits.

১১। Change the voice:

(a) He bought a book. = A book was bought by me.

(b) Open the door. = Let the door be opened.

(c) The rose smells sweet. = The rose is sweet when it is smelt.

(d) I know him. = He is known to me.

(e) He was eating an apple. = An apple was being eaten by him.

গণিত অংশের সমাধানঃ  

১২। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯, সংখ্যাটির সহিত ৯ যোগ করলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন?

উত্তরঃ ৪৫ 

১৩। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ ৬% করে বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে?

উত্তরঃ ১২.৩৬% 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

১৪। সাধারণ জ্ঞান:

(ক) যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?

উত্তরঃ জো বাইডেন [জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র] 

(খ) বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি?

উত্তরঃ বানিয়াচং

(গ) টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ নাফ 

(ঘ) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(ঙ) কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ দিনাজপুর

(চ) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

উত্তরঃ মহেশখালী

(ছ) মিয়ানমার এর রাজধানীর নাম কি?

উত্তরঃ নেপিদে (নাইপিদো) 

(জ) জার্মানির মুদ্রার নাম কি?

উত্তরঃ ইউরো

(ঝ) বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি?

উত্তরঃ রাঙ্গামাটি (আয়তনে) 

(ঞ) FBI এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Federal Bureau of Investigation

Recent posts