Department of Fisheries (DOF) Exam Question Solution 2024 has been published. DOF Exam Question Solution 2024 has been solved by our educational team. Fisheries Department Exam Question Solution 2024 is good news for job seekers. All information on the DOF Driver Exam Question Solution 2024 is available below. The Department of Fisheries (DOF) is a government organization in Bangladesh.

Organization Name: Department of Fisheries (DOF)

Post Name and Vacancy:

1. Draftsman – 04

2. Senior Photo Artist – 01

3. Mate – 01

4. Second Driver – 01

5. Driver (Marine) – 01

6. Steno Typist Cum Computer Operator – 08

7. Store Keeper – 02

8. Truck Driver – 01

9. Car Driver – 04

10. Mechanic – 01

11. Data Collection Assistant – 01

12. Deckhand – 08

13. Fisherman – 02

14. Hatchery Technician – 07

15. Electrician – 03

16. Office Assistant Cum Computer Typist – 241

17. Driver – 39

18. Pump Operator – 32

19. Photocopy Operator – 02

20. Office Sohayok – 244

21. Security Guard – 41

22. Hatchery Attendant – 28

23. Sweeper/Cleaner – 10

24. Fisherman Cum Guard – 14

25. Watchman – 26

26. Cash Peon – 02

27. Museum Attendant – 01

28. Baburchi (Chef) – 01

29. Pond Attendant – 01

30. Sweeper Cum Lashkar – 01

31. Pond Security – 01

32. Laboratory Attendant – 02

Total Vacancy: 732 

Exam Type: Written

Exam Time: 10.00 AM to 11.00 AM

প্রতিষ্ঠানের নামঃ মৎস্য অধিদপ্তর

পদের নামঃ অফিস সহায়ক

নিয়োগ পরীক্ষার তারিখঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৪

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৪০

বাংলা অংশের সমাধানঃ 

১. সন্ধি বিচ্ছেদ করুন। 

(ক) তচ্ছবি = তৎ + ছবি

(ঘ) উজ্জীবন = উদ্ + জীবন

(গ) মৃন্ময় = মৃৎ + ময়

(ঘ) সম্পদ = সম্ + পদ

(ঙ) কৃষ্টি = কৃষ্ + তি

২. এক কথায় প্রকাশ করুন।

(ক) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল

(খ) হরিণের চামড়া = অজিন

(গ) যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান

(ঘ) জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত

(ঙ) যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু

৩. বিপরীত শব্দ লিখুন।

(ক) আবির্ভাব = তিরোভাব

(খ) অসীম = সসীম

(গ) অধমর্ণ = উত্তমর্ণ

(ঘ) উৎকর্ষ = অপকর্ষ

(ঙ) অগ্র = পশ্চাৎ

ইংরেজি অংশের সমাধানঃ 

৪. Write Appropriate Preposition:

a) They entered —–the room. = no preposition

b) My birthday is ——February. = in

c) He will finish the work ——-a month. = in

d) Divide the mangoes ——-them. = among

e) We should not laugh——the poor. = at

৫. Write Opposite Gender:

(a) Lord = Lady

(b) Cock = Hen

৬. Write Appropriate Article:

a) Have you seen —–ewe? = a

b) He took —–short sleep. =  a

c) Of the two girls, she is —–best. = the

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৭. কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?

উত্তরঃ সুন্দরবন 

৮. বাংলাদেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোন নদী?

উত্তরঃ হালদা নদী 

৯. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ৭ জানুয়ারি ২০২৪ 

১০. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

উত্তরঃ ২৫ বছর 

১১. মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব প্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন।

উত্তরঃ তারামন বিবি 

১২. বাংলাদেশের জাতির পিতার নাম লিখুন।

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

১৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৬.১৫ কি.মি 

১৪. অফিস সহায়কের প্রধান কর্তব্য লিখুন।

উত্তরঃ বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী অফিস সহায়কের প্রধান প্রধান কর্তব্যসমূহ নিম্নরূপঃ

১। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

২। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা।

৩। হালকা আসবাবপত্র অফিসের মধ্যে একস্থান হইতে অন্যস্থানে সরানো।

৪। গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দী করিয়া নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিসে নেয়া।

৫। কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন।

৬। তাহারা অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকিবেন।

৭। তাহারা তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করিয়া অফিসে আসিবেন।

৮। তাহারা স্ব স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করিবেন।

৯। তাহার দর্শণপ্রার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রাখিয়া ব্যবহার করিবেন

১০। তাহারা কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা তুলিবেন।

১১। তাহারা অফিস সময়ের ১৫ মিনিট পূর্বে অফিসে আসিবেন এবং সহকারী সচিব/প্রধান সহকারীর নিকট আগমনের রিপোর্ট করিবেন।

১২। তাহারা বিনা অনুমতিতে কোন সময় অফিস ত্যাগ করিবেন না।

গণিত অংশের সমাধানঃ  

১৫. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

উত্তরঃ ৫০% লাভ 

১৬. ২০ জন শ্রমিক একটি পুকুর ৩০দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক ২০দিনে পুকুরটি খনন করতে পারবে?

উত্তরঃ ৩০ জন 

১৭. দুইটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১:৩ হলে রাশি দুইটি নির্ণয় করুন। ১ম রাশি ২য় রাশির শতকরা কত হবে?

উত্তরঃ  ১ম রাশি ৬০, ২য় রাশি ১৮০, ১ম রাশি ২য় রাশির শতকরা ১০০/৩% 

পদের নামঃ অফিস সহায়ক 

অথবা, 

Exam Type: Written

Exam Time: 10.00 AM to 11.30 AM

প্রতিষ্ঠানের নামঃ মৎস্য অধিদপ্তর

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

নিয়োগ পরীক্ষার তারিখঃ ২৬ জানুয়ারি ২০২৪

সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট

পূর্ণমানঃ ১০০

বাংলা অংশের সমাধানঃ 

১. সন্ধি বিচ্ছেদ করুন। 

ক) কর্ম = কৃ+ম

খ) চুনারি =  চুন + আরি

গ) উন্নত = উৎ + নত

ঘ) তপোবন = তপঃ + বন

ঙ) অত্যুক্তি = অতি + উক্তি

২. বিপরীত শব্দ লিখুন। 

ক) অনুলোম =  প্রতিলোম

খ) উপসর্গ = অনুসর্গ

গ) দারক = দুহিতা

ঘ) অর্পণ = গ্রহণ

ঙ) অনুরাগ = বিরাগ

৩. শুদ্ধ বানান লিখুন। 

ক) মুহূঃমুহু = মুহুর্মুহু

খ) উৎকর্ষতা = উৎকর্ষ

গ) অধ্যায়ন = অধ্যয়ন

ঘ) সৌজন্যতা = সৌজন্য

ঙ) পাষান = পাষাণ

৪. অর্থসহ বাক্য রচনা করুন। 

(ক) আঠারো মাসে বছর = দীর্ঘসূত্রতা = সুমনের সব কাজেই আঠারো মাসে বছর।

(খ) দুর্বা গজানো = আলসেমির লক্ষণ = জামালের দুর্বা গজানো স্বভাব আর গেল না। 

গ) কুল কাঠের আগুন = তীব্র জ্বালা = সংসার যেন এক কুল কাঠের আগুন।

(ঘ) থই থই করা = পরিপূর্ণ হওয়া =  এবারের বর্ষার পানিতে খাল, বিল থই থই করছে

(ঙ) তীর্থের কাক = প্রতীক্ষাকারী = তীর্থের কাকের মতো সুমনের অপেক্ষায় দুই ঘন্টা যাবৎ বসে আছি।

৫. বাক্য সংকোচন করুন। 

(ক) উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি

(খ) দমন করা কষ্টকর যা = দুর্দমনীয়

(গ) ছায়া প্রধান তরু =  ছায়াতরু

(ঘ) ভোজন করতে ইচ্ছুক = বুভুক্ষু

(ঙ) পুনঃপুন রোদন করেছে যে = রোরুদ্যমান

৬. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। 

(ক) বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী 

(খ) যুগ সন্ধির কবি কে?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত 

(গ) ইত্যাদি এর ব্যাসবাকাসহ সমাস নির্ণয় করুন।

উত্তরঃ ইতি হতে আদি = ৫মী তৎপুরুষ সমাস 

(ঘ) আমি কি ডরাই সথি ভিখারি রাঘবে-কারক ও বিভক্তি নির্ণয় করুন।

উত্তরঃ অপাদান কারকে শূন্য বিভক্তি 

(ঙ) ‘দ্বিপ’ শব্দের অর্থ কি?

উত্তরঃ হাতী

ইংরেজি অংশের সমাধানঃ 

৭. Fill in the Blank.

a) The more you read, ———–you learn. = the more

(b) I wish I ——a King. = were

(c) Either they or I ——-guilty. = am

(d) I like ———-I made. = what/which

(e) Industry is the——–of good luck. = mother

৮. Write Plural Number:

a) Analysis = analyses

b) Vegetable = Vegetables

c) Medium = Media

d) Tooth =  Teeth

e) Deer = Deer

৯. Write appropriate Preposition:

a) Go——-the south. = to

b) Write an essay———–Agriculture. = on

c) He sat……………me yesterday. = beside/by

d) I am speaking——- him. = to

e) Open ——–page 30. = at

১০. Write appropriate Article:

a) The sooner ———-better. = the

b) ———gold of Arabia is pure. = the

c) Munni is——–University student. = a

d) He can walk three miles——-hour. = per/an

e) He spent——lot of money. = a

১১. Translate into English:

a) মেয়েটি কথা না বলে থাকতে পারে না। =The girl could not stop talking./The girl can not but talk. 

b) আমি আজ জ্বর জ্বর বোধ করছি। = I feel feverish today.

c) তুমি কি কখনও কক্সবাজার গিয়েছ? = Have you ever been to Cox’x Bazar?

d) আকাশ কি নীল! = How blue the the sky is! 

e) আমি লিখতে জানি। –I know how to write. 

১২. Write a short paragraph on ‘Covid 19

The coronavirus, known to us as COVID-19, is an infectious disease that became a pandemic in 2019. It weakens the human respiratory system, causing difficulty in breathing. It is a contagious disease that has spread like wildfire all over the world. The deadly virus was initially discovered in 2019 in Wuhan, China, where it first emerged, spreading globally. In March 2020, it spread worldwide, causing the World Health Organization to declare Covid-19 a global pandemic. The virus was confirmed to have spread to Bangladesh in March 2020. The first three known cases were reported on 8 March 2020 by the country’s epidemiology institute IDECR. The virus was transmitted by coughing, sneezing, and other means from an infected person. As a result, the affected people become isolated from the rest of society. Those who suffered were even isolated from their family members and loved ones. Fatigue, sore throat, muscle stiffness, and loss of taste and smell are among other complaints reported by people with Covid-19. Almost everyone has been infected with the virus. Many people lost their lives due to the severity of the infection. Depletion of oxygen levels and unavailability of oxygen cylinders were primary concerns during the pandemic.

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১৩. জন্মস্থান উল্লেখপূর্বক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির নাম লিখুন।

উত্তরঃ প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জন্মস্থান = তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 

প্রথম উপ-রাষ্ট্রপতির নাম সৈয়দ নজরুল ইসলাম, জন্মস্থান = ময়মনসিংহ জেলার (বর্তমান কিশোরগঞ্জ জেলা) সদর উপজেলার যশোদল ইউনিয়নে বীরদামপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 

১৪. মুজিবনগর সরকার কোথায়, কোন তারিখে শপথ গ্রহণ করেন?

উত্তরঃ ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগরশপথ গ্রহণ করেন। 

১৫. সর্বপ্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যের নাম কি? কে, কোথায় কোন তারিখে নির্মাণ করেন?।

উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য যা ১৯৭৩ সালে ভাস্কর আবদুর রাজ্জাক নির্মাণ করেন। 

১৬. ছয়দফা আন্দোলন কে, কবে, কোথায় ঘোষনা করেন? ছয়দফা ভিত্তিক নির্মিত চলচ্চিত্রের নাম লিখন।

উত্তরঃ পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ অনুষ্টিত এক সম্মেলনে  ঘোষণা করেন। ছয়দফা ভিত্তিক নির্মিত চলচ্চিত্রের নাম জয়বাংলা, পরিচালক ফখরুল আলম। 

১৭. পূর্ণরূপ লিখুন:

(ক) http = Hypertext Transfer Protocol

(খ) VIRUS = Vital Information Resources under Siege

১৮. বাংলাদেশের জিডিপি এবং কৃষিজ জিডিপিতে মৎস্য খাতের অবদান শতকরা কত?

উত্তরঃ বাংলাদেশের জিডিপিতে প্রায়  ৩.৫৭ শতাংশ আর কৃষিজ জিডিপিতে মৎস্য খাতের অবদান ২৬.৫০ শতাংশ। 

১৯. মুক্তিযুদ্ধের দুইজন নারী বীর প্রতীকের নাম এবং তাঁদের সেক্টরের নাম লিখুন।

উত্তরঃ মুক্তিযুদ্ধের দুইজন নারী বীর প্রতীকের নাম ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি । ডা. সিতারা বেগম ২নং সেক্টরে এবং তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন।

২০. ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে, কোন দেশের ক্রিকেটার?

উত্তরঃ নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে

২১. মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত এবং এর সেক্টর কমান্ডারের নাম কি ছিল?

উত্তরঃ সমগ্র রংপুর জেলা ও দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা  নম্বর সেক্টরের অধীনে ছিলো।  এই সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এমকে বাশার। 

২২. ইংরেজি এবং উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠার দাবী কে কত তারিখে উত্থাপন করেন?

উত্তরঃ ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান।  

গণিত অংশের সমাধানঃ   

২৩. একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ২০০০ টাকায় কিনে ২৫০০ টাকায় বিক্রয় করলেন। তাঁর শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

উত্তরঃ ২৫% লাভ 

২৪. প্রতিকেজি ইলিশ মাছ ১০০০ টাকা দরে ২০.৭৫ কেজি ইলিশ মাছ ক্রয় করে প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রয় করলে কত লাভ হবে?

উত্তরঃ  ২০৭৫ টাকা 

২৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার, প্রস্থ দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ। এই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৩২ মিটার 

২৬. একশত (১০০) মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ৬০ কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে?

উত্তরঃ  ৬ সেকেন্ডে 

২৭. একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

উত্তরঃ  ১০ % লাভ 

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

Organization Name: Department of Fisheries (DOF)

Post Name and Vacancy:

1. Draftsman – 04

2. Senior Photo Artist – 01

3. Mate – 01

4. Second Driver – 01

5. Driver (Marine) – 01

6. Steno Typist Cum Computer Operator – 08

7. Store Keeper – 02

8. Truck Driver – 01

9. Car Driver – 04

10. Mechanic – 01

11. Data Collection Assistant – 01

12. Deckhand – 08

13. Fisherman – 02

14. Hatchery Technician – 07

15. Electrician – 03

16. Office Assistant Cum Computer Typist – 241

17. Driver – 39

18. Pump Operator – 32

19. Photocopy Operator – 02

20. Office Sohayok – 244

21. Security Guard – 41

22. Hatchery Attendant – 28

23. Sweeper/Cleaner – 10

24. Fisherman Cum Guard – 14

25. Watchman – 26

26. Cash Peon – 02

27. Museum Attendant – 01

28. Baburchi (Chef) – 01

29. Pond Attendant – 01

30. Sweeper Cum Lashkar – 01

31. Pond Security – 01

32. Laboratory Attendant – 02

Total Vacancy: 732 

Exam Time: 10.00 AM to 11.00 AM, 10.00 AM to 11.30 AM, 2.30 PM to 3.30 PM, 2.30 PM to 4.00 PM

প্রতিষ্ঠানের নামঃ মৎস্য অধিদপ্তর

পদের নামঃ ড্রাইভার

নিয়োগ পরীক্ষার তারিখঃ ১৯ জানুয়ারি ২০২৪

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৪০

বাংলা অংশের সমাধানঃ 

১. সংক্ষেশে উত্তর লিখুন। 

(ক) বাংলাদেশের জাতীয় কবির নাম কি?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

(খ) বাংলা সনে মাস কতটি?

উত্তরঃ ১২ মাস 

(গ) শীতকালের দুই মাসের নাম কি?

উত্তরঃ পৌষ ও মাঘ

(ঘ) বাংলা বর্ণ কত প্রকার?

উত্তরঃ ২ প্রকার 

২. বিপরীত শব্দ লিখুন। 

ক) রাত = দিন

খ) বাম = ডান

গ) উচু = নিচু

৩. বাংলা অর্থ লিখুন। 

ক) Car = গাড়ী

খ) Light = আলো

গ) Air = বাতাস

৪. জরুরি প্রয়োজনে ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে সহকারী পরিচালক (যানবাহন) এর নিকট একটি আবেদনপত্র লিখুন।

তারিখ: ১৯- ০১-২০২৪ খ্রি.

বরাবর

সহকারী পরিচালক (যানবাহন)

মৎস্য অধিদপ্তর

ঢাকা, বাংলাদেশ।

বিষয় :  ০২ দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত স্থায়ী কর্মচারী। জরুরি প্রয়োজনে আগামী ০২ দিন আমার ছুটি প্রয়োজন। আমার বোনের বিবাহ অনুষ্ঠানে আমাকে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে হবে। তাই আপনার মাধ্যমে আগামী ২২ জানুয়ারি থেকে  ২৩ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ছুটি প্রাথনা করছি।

অতএব, মহোদয় উক্ত বিষয় বিবেচনা করে আমাকে উক্ত দুই দিনের ছুটি দানে জনাবের মর্জি হয়।

নিবেদক

মো. সুমন আলী সরকার

ইংরেজি অংশের সমাধানঃ  

5. Write the appropriate plural number.   

a) Boy = Boys

b) Vegetables = Vegetable

c) Ox = Oxen

d) Class = Classes

e) Tomato = Tomatoes

6. Write the opposite Gender. 

a) Uncle = Aunt

b) Father = Mother

c) Girl = Boy

৭. Translate into English. 

a) আমি আমার দেশকে ভালোবাসি। = I love my country.

b) আমি ফুটবল খেলি। = I play football.

গণিত অংশের সমাধানঃ  

৮. গাড়ি প্রতি লিটার পেট্রোলে ১০ কি.মি. যায়। সড়কপথে ঢাকা থেকে বরিশালের দূরত্ব ১৭০ কি.মি. পথ যেতে কত লিটার পেট্রোল প্রয়োজন হবে?

উত্তরঃ ১৭ লিটার 

৯. ৫, ১০, ১৫ ও ১০ সংখ্যাগুলোর গড় কত?

উত্তরঃ ১০ 

বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১০. প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে গাড়িতে কি কি চেক করতে হয়?

উত্তরঃ প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে গাড়িতে যা যা চেক করতে হয় তা নিম্নরূপঃ 

১. জ্বালানির পরিমাণ দেখে নেওয়া।

২. পানি চেক করা।

৩. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা।

৪. মবিলের লেবেল দেখা।

৫. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করতে হবে।

৬. টায়ার কন্ডিশন, হাওয়া, নাট, এলাইমেন্ট, রোটেশন, স্পেয়ার চাকা ইত্যাদি পরীক্ষা করতে হবে।

১১. সঠিক উত্তর লিখুন। 

‘ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বললে গাড়ি থামানোর প্রস্তুতি অথবা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে হবে’ -বক্তব্যটি সঠিক, নাকি সঠিক নয়?

উত্তরঃ সঠিক 

১২. কোনো দূরবর্তী স্থানে যেতে হলে-

সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে হবে, নাকি নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে?

উত্তরঃ নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে। 

১৩. লাল আলো জ্বললে গাড়ি চালাতে হবে নাকি থামতে হবে?

উত্তরঃ গাড়ি থামাতে হবে। 

১৪. লাল ত্রিভূজ চিহ্ন কি নির্দেশ করে?

উত্তরঃ লাল ত্রিভূজ চিহ্ন অর্থ আপনাকে সাবধান করা হচ্ছে, একভাবে আদেশ করা হচ্ছে, মানে যদি রাস্তায় অন্য ট্রাফিক নাও থাকে, তাহলেও আপনাকে সেখানে সেই নির্দেশ মানতে হবে। এর অর্থ আপনি অন্যজনকে পথ দিতে তৈরী থাকুন। 

১৫. হর্ণ বাজানো নিষেধ এমন ২টি জায়গার নাম লিখুন।

উত্তরঃ হাসপাতাল; শিক্ষা প্রতিষ্ঠান এর সামনে। 

১৬. ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা কত ঘন্টা পড়ি চালাতে পারবে?

উত্তরঃ একজন চালক একটানা সর্বোচ্চ পাঁচ ঘণ্টা, সারা দিনে আট ঘণ্টা গাড়ি চালাতে পারবেন।

১৭. রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলো কি করা উচিত?

উত্তরঃ ডিম করা উচিত 

প্রতিষ্ঠানের নামঃ মৎস্য অধিদপ্তর

পদের নামঃ ওয়াচম্যান

নিয়োগ পরীক্ষার তারিখঃ ১৩ জানুয়ারি ২০২৪

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৪০

বাংলা অংশের সমাধানঃ 

১. সন্ধি বিচ্ছেদ করুন।

(ক) তদবধি = তৎ + অবধি

(খ) স্বাগত = সু + আগত

(গ) সংসার =  সম্+সার

২. অর্থসহ বাক্য রচনা করুন। 

(ক) ফপর দালালি = অতিরিক্ত চালবাজি = সব জায়গায় ফপর দালালি চলে না, সেটা সবাইকে বুঝতে হবে।

(খ) ছকড়া নকড়া =  সস্তা দর = বাজারে ইলিশ মাছের আমদানি অনেক বেশি, তাই ছকড়া নকড়া দরে বিক্রি হচ্ছে ।

(গ) ঘাটের মড়া = অতি বৃদ্ধ = কুলাঙ্গার লোকটি টাকার লোভে এমন সুন্দরী মেয়েকে ঘাটের মড়ার সাথে বিয়ে দিল।

৩. এক কথায় প্রকাশ করুন। 

(ক) বিশ্বজনের জন্য হিতকর = বিশ্বজনীন

(খ) যা দমন করা কষ্টকর = দুর্দমনীয়

(গ) যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা

৪. বিপরীত শব্দ লিখুন। 

(ক) সন্ন্যাসী = গৃহী

(খ) নশ্বর = অবিনশ্বর

গ) উৎকর্ষ = অপকর্ষ

৫. ‘কুল’ শব্দ ব্যবহার করে ৩টি বহুবচন সূচক শব্দ লিখুন।

উত্তরঃ কবিকুল, পক্ষিকুল, মাতৃকুল

ইংরেজি অংশের সমাধানঃ  

৬. Write appropriate preposition:

a) It has been raining ——morning. = since

b) He lives——khulna. = in

c) I will not speak——you. = you

d) The cow lives——-grass. = on

e) He is proud——his position. = of

৭. Translate into English:

a) আকাশ নীল = The sky is blue.

b) দৃশ্যটি অতি মনোরম = The scenery is very charming!

C) সে অত্যন্ত নিষ্ঠুর = He is very cruel.

d) মানুষ একা থাকতে পারে না = Man can not live alone.

e) সময় শেষ হয়েছে =  Time is over

গণিত ও সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

৮. বাংলাদেশের মৎস্য আইনে কত সে.মি এর চেয়ে কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ?

উত্তরঃ ২৩ সেন্টিমিটার 

৯. সমুদ্রে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য কতদিন মাছ ধরা নিষিদ্ধ থাকে?

উত্তরঃ ৬৫ দিন 

১০. তামাবিল কোথায় অবস্থিত?

উত্তরঃ সিলেট

১১. কত সে. মি পর্যন্ত ইলিশকে জাটকা বলা হয়?

উত্তরঃ ২৩ সেঃ মি

১২. মেট্রোরেল বিষয়ে আপনার অনুভূতি লিখুন।

উত্তরঃ ঢাকা মেট্রোরেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা যা আমাদের অনেক গর্বের। 

১৩. ৪০ লিটার তরল মিশ্রণে পানির পরিমাণ ২০%। অপর তরলটির পরিমাণ কত?

উত্তরঃ  ৩২ লিটার 

১৪. সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?

উত্তরঃ ৪০°  

১৫. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?

উত্তরঃ ১৮ 

১৬. শেষ রাতে অথবা ভোর বেলায় পুকুরে মাছ খাবি খেতে থাকলে বা ভেসে উঠার কারণ কি?

উত্তরঃ অক্সিজেনের অভাব

১৭. বন্যার পানি বা জোয়ারের পানি মাছ চাষের পুকুরে বা চিংড়ি ঘেরের বেষ্টনি বাঁধ উপচে যাওয়ার আশংকা দেখা দিলে কি কি সর্তকতা অবলম্বন করতে হবে?

উত্তরঃ মাছগুলি নিরাপদ জলাশয়ে স্থানান্তর করতে হবে। 

প্রতিষ্ঠানের নামঃ মৎস্য অধিদপ্তর

পদের নামঃ ফিসারম্যান কাম গার্ড

নিয়োগ পরীক্ষার তারিখঃ ১৩ জানুয়ারি ২০২৪

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৪০

বাংলা অংশের সমাধানঃ 

১. সন্ধি বিচ্ছেদ করুন। 

ক) অহরহ = অহঃ + অহ

খ) মনীষা = মনস্ + ঈষা

গ) পরিস্কার = পরি + কার

ঘ) নাবিক = নৌ + ইক

২. বিপরীত শব্দ লিখুন। 

ক) সুলভ = দুর্লভ

খ) পুরস্কার = তিরস্কার

গ) গরিষ্ঠ = লঘিষ্ঠ

ঘ) অলস =  পরিশ্রমী

৩. অর্থসহ বাক্য রচনা করুন।

ক) আটকপালে = হতভাগ্য = তার মত আটকপালে সমাজের জন্য উপকারী নয়।

খ) গড্ডালিকা প্রবাহ = অন্ধ অনুকরণ = সমাজের সবাই এখন গড্ডালিকা প্রবাহে ভেসে দিচ্ছে।

গ) কথার কথা = গুরুত্বহীন কথা = সব জায়গায় কথার কথা বলা উচিৎ নয়।

ঘ) অরণ্যে রোদন = নিষ্ফল আবেদন = কৃপণের কাছে চাঁদ চাওয়া অরণ্যে রোদন একই কথা।

৪. শুদ্ধ করে লিখুন। 

ক) নীরবিচ্ছিন্ন = নিরবচ্ছিন্ন

খ) প্রতিযোগীতা = প্রতিযোগিতা

গ) দুরাবস্থা = দুরবস্থা

ইংরেজি অংশের সমাধানঃ  

৫. Translate into English:

a) সে অনেক কথা = It is a long story.

b) মানুষ মাত্রই ভুল করে = To err is huma.

c) আমার বন্ধু নাই বললেই চলে = I have few friends

d) মানুষ মরণশীল = Man is mortal.

e) গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। = The cow lives on grass.

৬. Write the Opposite Gender:

a) Man = Woman

b) Actor = Actress

c) Father = Mother

d) Emperor = Empress

e) Boy = Girl

গণিত অংশের সমাধানঃ  

৭. ৮ জন লোক একটি কাজ ৬দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

উত্তরঃ ৮ জন

৮. একটি মাছ ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রয় করা হলো। মাছটির ক্রয়মূল্য কত?

উত্তরঃ ৩০০ টাকা

৯. ৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?

উত্তরঃ ১০৫

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

১০. বাংলাদেশে মাছের মোট উৎপাদনের কত ভাগ ইলিশের অবদান?

উত্তরঃ প্রায়  ১২ শতাংশ 

১১. কোন ব্যক্তি নদী, খাল ও বিলে স্থিরীকৃত ইঞ্জিন/বাঁধ স্থাপন/ নির্মাণ বা ব্যবহার করে মাছ শিকার করতে পারবে কি-না?

উত্তরঃ কোন ব্যক্তি নদী, খাল ও বিলে স্থিরীকৃত ইঞ্জিন/বাঁধ স্থাপন/ নির্মাণ বা ব্যবহার করে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এর বিধি-৪ মোতাবেক মাছ শিকার করতে পারবে না। 

১২. রুই জাতীয় মাছের পোনা কত সে.মি. পর্যন্ত ধরা নিষেধ?

উত্তরঃ ২৩ সেন্টিমিটার 

১৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)

১৪. বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত?

উত্তরঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে 

১৫. পুকুরের পূর্ব এবং দক্ষিণ পাড়ে বড় বড় পাতা ঝরা উদ্ভিদ থাকলে, এটি মাছ চাষের জন্য উপকারী না কি ক্ষতিকর?

উত্তরঃ ক্ষতিকর 

১৬. দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ কবে শপথ গ্রহণ করেন?

উত্তরঃ ১১ জানুয়ারি ২০২৪ 

১৭. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

উত্তরঃ ১০ জানুয়ারি 

১৮. পুকুর পাড় পর্যাপ্ত চওড়া থাকলে সেখানে পেঁপে, লেবু, পেয়ারা জাতীয় ছোট গাছ লাগালে বাড়তি ফলন পাওয়া যেতে পারে; যা খামারীর আয়বর্ধনে সহায়ক। অথবা বড় বড় বৃক্ষ জাতীয় গাছ লাগালে গাছ বিক্রয় করে অধিক আয় করা যায়। তাহলে মাছ চাষের ক্ষেত্রে আপনি কোনটি করবেন?

উত্তরঃ  পেঁপে, লেবু, পেয়ারা জাতীয় ছোট গাছ লাগাবো। 

প্রতিষ্ঠানের নামঃ মৎস্য অধিদপ্তর

পদের নামঃ হ্যাচারী অ্যাটেনডেন্ট

নিয়োগ পরীক্ষার তারিখঃ ১২ জানুয়ারি ২০২৪

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৪০

বাংলা অংশের সমাধানঃ 

১. সন্ধি বিচ্ছেদ করুন।

ক) নবান্ন = নব + অন্ন

খ) হিমালয় = হিম + আলয়

গ) সজ্জন = সৎ + জন

ঘ) একচ্ছত্র =  এক + ছত্র

ঙ) স্বচ্ছন্দ = স্ব + ছন্দ

২. এক কথায় প্রকাশ করুন। 

(ক) যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা

(খ) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল

(গ) যার অন্য উপায় নেই = অনন্যোপায়

(ঘ) একই মাতার উদরে জাত যে = সহোদর

(ঙ) কোন ভাবেই যা নিবারণ করা যায় না = অনিবার্য

৩. বিপরীত শব্দ লিখুন। 

(ক) সাকার = নিরাকার

(খ) উৎকর্ষ = অপকর্ষ

(গ) স্বরতন্ত্র = ব্যঞ্জনতন্ত্র

(ঘ) দূর্গম = সুগম

(ঙ) ইহকাল  = পরকাল

ইংরেজি অংশের সমাধানঃ 

৪. Fill in the gap using the appropriate Article. 

a) ——rich are not always happy. = The

b) You are—–Nazrul, I see. = a

c) This is—— very charming sight. = a

d) Palash is——artist.  = an

e) Honesty is —-best policy. = the

৫. Translate into English:

৪) আমি যদি রাজা হতাম = If I were a king.

b) তোমার সাহায্য আমার দরকার নেই = I don’t need your help.

c) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে = The earth moves round the sun.

d) যেমন কর্ম তেমন ফল = As you sow so you reap.

৫) তিনি একজন পণ্ডিত ব্যক্তি, তাই নয় কি? = He is a scholar, isn’t he?

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৬. MRT এর পূর্ণরূপ লিখুন।

উত্তরঃ Mass Rapid Transit

৭. হ্যাচারিতে মাছের প্রজননের জন্য কাঙ্খিত তাপমাত্রা কত?

উত্তরঃ ২৮- ৩১ ডিগ্রি সেন্টিগ্রেড    

৮. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী পরিষদে কত জন সদস্য শপথ গ্রহণ করেছেন?

উত্তরঃ প্রধানমন্ত্রী সহ ৩৭ জন  

৯. হ্যাচারিতে ডিম/রেণু ফোটানোর জন্য সার্কুলার ট্যাংকের পানির গতিসীমা কত?

উত্তরঃ পানির প্রবাহ মিনিটে ৮-১০ লিটার 

১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে?

উত্তরঃ  ১৭ মার্চ 

১১. কার্প জাতীয় মাছের হ্যাচারিতে PG ব্যবহৃত হয়। PG এর পূর্ণরূপ লিখুন।

উত্তরঃ Pituitary Gland 

গণিত অংশের সমাধানঃ 

১২. কাজল ১ লিটার দুধ কিনে তা থেকে ২৫০ মি.লি. পান করল। কাজলের কাছে কতটুকু দুধ অবশিষ্ট আছে।

উত্তরঃ ৭৫০ মিলি লিটার 

৩. ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ৪:১; মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ কত?

উত্তরঃ মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ ৩২ আর ৮ কেজি। 

১৩. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তাহলে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?

উত্তরঃ ৯৭৬ বর্গমিটার 

১৩. চিংড়ি হ্যাচারির একটি LRT (লার্ভাল রেয়ারিং ট্যাংক) এর দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৫ মিটার এবং গভীরতা ১.২৫ মিটার। LRT টিতে ১ মিটার গভীরতায় পানি রাখলে কত মে. টন পানি ধরবে?

উত্তরঃ ৪০ মেট্রিক টন    

Recent posts