DNC Sepoy Exam Question Solution 2023 has been published. Department of Narcotics Control Sepoy Exam Question Solution 2023 has been published by the authority. DNC Sepoy MCQ Exam Question Solution 2023 is good news for job seekers in Bangladesh. All information on the Madok Sepoy Exam Question Solution 2023 is available below. The Department of Narcotics Control (DNC) is a Government Organization in Bangladesh.
Organization Name: Department of Narcotics Control (DNC)
Job Type: Government Job
1. Sepoy – 313
Physical Fitness Test Start Time: 8.00 AM and 1.00 PM
Sepoy Total Physical Fitness Test Candidates: 26510
Sepoy Total Selected for Written Exam: 8697
Written Exam Time: 10.00 AM
প্রতিষ্ঠানের নামঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদের নামঃ সিপাই
নিয়োগ পরীক্ষার তারিখঃ ২৩ ডিসেম্বর ২০২৩
সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমানঃ ৭০
Note: ৩৪ নম্বর প্রশ্ন ব্যতীত সকল প্রশ্নের মান ২
১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন কোথায়?
উত্তরঃ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)
২. (ক) মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তরঃ ৭ এপ্রিল ১৯৭১ খ্রিঃ
(খ) মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান [বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম]
৩. (ক) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫ কি.মি (৩.৮২ মাইল)
(খ) এটি উদ্বোধন করেন কে?
উত্তরঃ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪. বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি
৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পাবনা
৬. ১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ১৮ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?
উত্তরঃ ৬ দিনে
৭. (ক) ১ ইঞ্চি কত সেন্টিমিটার?
উত্তরঃ ২.৫৪ সেন্টিমিটার
(খ) বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন।
উত্তরঃ (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
৮. সূত্র লিখুন।
(ক) a2 – b2 = (a + b)(a – b)
(খ) (a + b)2 = a2 + 2ab + b2
৯. (ক) ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী?
উত্তরঃ ১৮০ ° বা দুই সমকোণ।
(খ) চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রী?
উত্তরঃ ৩৬০ ডিগ্রি
১০. বর্গমূল নির্ণয় করুনঃ
(ক) ৬৪/৮১ = ৮/৯
(খ) ০.৩৬ = ০.০৬
১১. সমাধান করুন।
4x + 1 = 2x + 7
উত্তরঃ x = 3
১২. ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুনঃ
(ক) ত্রিভুজ = (1/2)×ভূমি×উচ্চতা
(খ) আয়তক্ষেত্র = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
১৩. কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে?
উত্তরঃ ১০
১৪. (a + 5) এর বর্গ কত?
উত্তরঃ a2 +10a + 25
১৫. সমকোণী ত্রিভুজের সুক্ষকোণদ্বয়ের একটি ৪০° হলে অপর সুক্ষকোণের মান কত?
উত্তরঃ ৫০°
১৬. স্ত্রীবাচক ইংরেজি শব্দ লিখুনঃ
(ক) Son = Daughter
(ক) Brother = Sister
১৭. অর্থসহ বাক্য রচনা করুন।
Bag and baggage = তল্পি তল্পাসহ = Sumon threw her out onto the street, bag and baggage.
১৮. উপযুক্ত article দ্বারা শূন্যস্থান পূরণ করুন।
ক) I bought—–umbrella yesterday. = an
খ) Please call in —doctor. = a
১৯. ইংরেজিতে অনুবাদ করুনঃ
ঢাকা একটি বড় শহর।
উত্তরঃ Dhaka is a big city.
২০. উপযুক্ত preposition দ্বারা শূন্যস্থান পূরণ করুন।
(ক) Time and tide wait —–none. = for
(খ) He goes —- school. = to
২১. বাংলায় অনুবাদ করুন।
The sun gives us light. = সূর্য আমাদের আলো দেয়।
২২. Plural form এ লিখুনঃ
(ক) City = Cities
খ) Woman = Women
২৩. বানান শুদ্ধ করে লিখুনঃ
(ক) Damocracy = Democracy
(খ) Occassion = Occasion
২৪. Antonym (বিপরীত শব্দ) লিখুনঃ
ক) Bad = Good
খ) Cold = Hot
২৫. Change the voice:
I am eating rice. = Rice is being eaten by me.
২৬. এক কথায় প্রকাশ করুনঃ
(ক) যা বলা হয়নি = অনুক্ত
(খ) যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ
২৭. বাগধারার অর্থ লিখুনঃ
ক) অগস্ত্য যাত্রা = চিরবিদায়
খ) ঢাকের কাঠি = মোসাহেব
২৮. সন্ধি বিচ্ছেদ করুন।
(ক) মনীষা = মনস্ + ঈষা =
(খ) পদ্ধতি = পদ্ + হতি
২৯. বিপরীতার্থক শব্দ লিখুনঃ
(ক) কুটিল = সরল
(খ) বাঁকা = সোজা
৩০. সমার্থক শব্দ লিখুনঃ
(ক) কোণ = প্রান্ত
(খ) মলাট = আচ্ছাদান
৩১. “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩২. অগ্নিবীনা কাব্যগ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৩৩. গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে সংক্ষেপে লিখুন।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চুড়ান্ত ধাপ মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালির জাতির পিতার আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন। ধাপে ধাপে তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্বের শীর্ষ আসনে চলে আসেন। হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সকলের অগ্রভাগে থেকে জাতিকে নেতৃত্ব দিয়ে আলোর পথ দেখিয়েছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের আমজনতা এক হয়েছিল তার বজ্রকঠিন ভাষনে। পুরো বাঙালি জাতি সংগঠিত হয়েছিল তার নেতৃত্বে। বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ সকল প্রকার আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো বলে পশ্চিমা শাসকেরা সব সময় সুযোগ খুঁজত কিভাবে তাকে কারারুদ্ধ রাখা যায়। বস্তুত বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা আর এ স্বাধীনতা অর্জনের অগ্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।