NIPORT Exam Question Solution 2023 has been published. National Institute of Population Research and Training (NIPORT) Exam Question Solution 2023 has been solved by our education team. NIPORT Office Sohayok Exam Question Solution 2023 is good news for job seekers. All information on the National Institute of Population Research and Training Written Exam Question Solution 2023 is available below. The National Institute of Population Research and Training (NIPORT) is a Government Organization in Bangladesh.

Organization Name: National Institute of Population Research and Training (NIPORT)

Post Name and Vacancy: 

1. Steno Typist Cum Computer Operator – 02

2. House Keeper – 06

3. Cashier – 03

4. Store Keeper – 02

5. AV Operator – 05

6. Office Assistant Cum Computer Typist – 11

7. Office Sohayok – 17

Total Vacancy: 46 

Exam Time: 10.00 AM to 11.30 AM and 12.30 PM to 02.00 PM

Office Sohayok Exam Date: 08 September 2023

Exam Time: 10.00 AM to 11.00 AM

প্রতিষ্ঠানের নামঃ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT)

পরীক্ষার তারিখঃ ০৮ সেপ্টেম্বর ২০২৩

পদের নাম: অফিস সহায়ক 

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা

Exam Type: Written

বাংলা অংশের সমাধানঃ 

১. নিচের বাগধারাসমূহের অর্থসহ বাক্য রচনা করুন। 

(ক)  সোনার পাথরবাটি = অলীক বস্তু = নিয়মিত পড়াশুনা না করে পরীক্ষায় পাশ সুমনের কাছে সোনার পাথরবাটি হয়ে থাকবে।

(খ) ছা-পোষা = অত্যন্ত গরির = ছা-পোষা চাকরিজীবী ছেলেমেয়েদের জন্য ঠিকঠাক পোশাকের ব্যবস্থা করতে পারছেনা।

(গ) টনক নড়া = হুঁশ হওয়া/বুঝে ওঠা = বাজারের জিনিসপত্রের এত দাম বৃদ্ধিতেও সরকারের টনক নড়ছে না।

(ঘ) ভরাডুবি = সর্বনাশ = জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে প্রার্থীর ভড়াডুবি হওয়া নিশ্চিত।

(ঙ) কাগজে কলমে = লিখিতভাবে = কাগজে কলমে এই সম্পত্তির মালিক আমার বাবা।

২. এককথায় প্রকাশ করুন।

(ক) অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ

(খ) ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি = জিতেন্দ্ৰিয়

(গ) ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি

(ঘ) যা চেটে খেতে হয় = লেহ্য

(ঙ) যা দেখা যায় না = অদৃশ্য

৩. সন্ধি বিচ্ছেদ করুন।

(ক) অর্ধেক = অর্ধ+ এক

(খ) শাবক =শৌ+অক

(গ) সঞ্চয় = সম্+চয়

(ঘ) বনস্পতি = বন+পতি

(ঙ) বনস্পতি =বন+পতি

৪. বিপরীত শব্দ লিখুন। 

(ক) প্রবাস = স্বদেশ

(খ) প্রত্যক্ষ = পরোক্ষ

(গ) প্ৰতিঘাত = ঘাত

(ঘ) সজীব =নির্জীব

(ঙ) খাতক = মহাজন

ইংরেজি অংশের সমাধানঃ  

৫. Translate the following sentences into English/Bangla.  

(a) ট্রেন ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছালাম। = We reached the station after the train had left.

(b) সকাল থেকে বৃষ্টি হচ্ছে। = It has been raining since morning.

(c) বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। = Bangladesh is an independent country.

(d) শিশুটি নাচতে নাচতে আমার কাছে আসলো। = The baby came to me dancing.

(e) A bad workman quarrels with his tools. = নাচতে না জানলে উঠান বাঁকা।

৬. Correct the spelling of the following word. 

(a) Intarjection = Interjection

(b) Begining = Beginning

(c) Dicission = Decision

(d) Acommodate = Accommodate

(e) Naturelly = Naturally

৭. নিচের Phrase/Idioms এর বাংলা অর্থসহ ইংরেজিতে বাক্য রচনা করুন। 

(a) All in all = সর্বসেবা = Principal is all in all in this college.

(b) Bone of contention = বিবাদের মূল =The land is the bone of contention among the brothers.

(c) Carry the day = জয়লাভ করা = Bangladesh carried the day in the long run.

(d) End in smoke =ব্যর্থ হওয়া = All his attempts ended in smoke.

(e) Dead against = ঘোর বিরোধী = The President is dead against corruption.

গণিত অংশের সমাধানঃ   

৮.  একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি.  এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?

উত্তরঃ ৩ ঘনমিটার।

সমাধানঃ 

দেওয়া আছে,

দৈর্ঘ্য ২ মিটার,

প্রস্থ ১ মিটার ৫০ সে.মি.

= ১+ ৫০/১০০ মিটার

=(১ + ০.৫)মিটার

=১.৫ মিটার

উচ্চতা =১ মিটার

∴ আমরা জানি, আয়তন= দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা

= (২ × ১.৫×১) ঘন মিটার

=(২×১.৫) ঘনমিটার

= ৩ ঘনমিটার

৯. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?

উত্তরঃ ৪ বছর

সমাধানঃ 

১২% মুনাফায়,

১০০ টাকার ১ বছরের মুনাফা ১২ টাকা

∴ ১ টাকার ১ বছরের মুনাফা ১২/১০০ টাকা

∴ ১০,০০০ টাকার ১ বছরের মুনাফা ১২ × ১০, ০০০/১০০  টাকা

= ১,২০০ টাকা।

এখন,

১২০০ টাকা মুনাফা হয় ১ বছরে

∴ ১ টাকা মুনাফা হয় ১/১২০০ বছরে

∴ ৪৮০০ টাকা মুনাফা হয় ১ × ৪৮০০/১২০০ বছরে

= 8 বছরে

১০. a+b=3 এবং ab=2 হলে a3+b3 এর মান নির্ণয় করুন।

উত্তরঃ 9

সমাধানঃ 

দেওয়া আছে,

a+b = 3

ab=2

প্রদত্ত রাশি

=a3+b3

=(a+b)3-3ab (a+b)

=(3)3 -3×2×3

=27-18

=9

১১. উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x2-23x+33

উত্তরঃ (x – 3)(4x – 11)

সমাধানঃ 

দেওয়া আছে, 4x2-23x+33

=4×2-12x-11x+33

= 4x(x – 3) – 11(x – 3)

= (x – 3)(4x – 11)

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ    

১২. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। 

ক. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? উত্তরঃ এক কক্ষ বিশিষ্ট।

খ. ‘বলাকা’ কাব্য গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

গ. বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তরঃ স্পীকার 

ঘ. বাংলাদেশ, ভারত, ভূটান এবং শ্রীলংকার মধ্যে শিক্ষার হার কোন দেশে সবচেয়ে বেশী? উত্তরঃ বাংলাদেশ, ভারত, ভূটান এবং শ্রীলংকার মধ্যে শিক্ষার হার শ্রীলংকার সবচেয়ে বেশী।

ঙ. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত ছিল? উত্তরঃ ১১টি 

চ. মুজিবনগর সরকার কবে গঠিত হয়? উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১ সালে  

ছ. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তরঃ শেখ মুজিবুর রহমান

জ. পূর্ণরূপ লিখুন: “WTO” উত্তরঃ WTO = World Trade organization

ঝ. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? উত্তরঃ বাংলাদেশ ব্যাংক

ঞ. পল্লীকবি জসীমউদ্দিনের জন্মস্থান কোন জেলায়? উত্তরঃ ফরিদপুর জেলা 

Recent posts