DGHS Medical Technician Exam Question Solution 2023 has been published. Directorate General of Health Services (DGHS) Exam Question Solution 2023 has been solved by our educational team. DGHS Medical Technician MCQ Exam Question Solution 2023 is good news for job seekers in Bangladesh. All information on the DGHS MCQ Exam Question Solution 2023 is available below. The Directorate General of Health Services (DGHS) is a Government Organization in Bangladesh.

Organization Name: Directorate General of Health Services (DGHS)

Post Name and Vacancy:

1. Medical Technologist (Laboratory) – 497

2. Medical Technologist (Radiography) – 115

3. Medical Technologist (Dental) – 111

4. Medical Technologist (Physiotherapy) – 113

5. Medical Technologist (Radiotherapy) – 53

6. Medical Technician (ECG) – 460

7. Medical Technician (Anesthesia) – 302

8. Medical Technician (Dialysis) – 302

9. Medical Technician (Bio-Medical) – 211

10. Medical Technician (ETT) – 122

11. Medical Technician (Perfusionist) – 01

12. Medical Technician (Simulator) – 02

13. Medical Technician (Orthopedist) – 02

14. Medical Technician (ECO) – 248

15. Cardiographer – 150

Total Vacancy: 2689 

Exam Time: 10.00 AM to 11.30 AM

Exam Type: MCQ

প্রতিষ্ঠানের নামঃ স্বাস্থ্য অধিদপ্তর

পরীক্ষা তারিখঃ ১৫ এপ্রিল ২০২৩

পদের নামঃ মেডিকেল টেকনিশিয়ান 

সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট

পূর্ণমানঃ ৮০

বাংলা অংশের সমাধানঃ 

১। ‘অভিরাম’ শব্দের অর্থ কি? 

ক. বিরামহীন খ. বালিশ গ. সুন্দর ঘ. চলন   

উত্তরঃ গ. সুন্দর 

২। শুদ্ধ বানান কোনটি? 

ক. মুমুর্ষু খ. মুমুর্ষূ গ. মুমূর্ষু  ঘ. মূমুর্ষু 

উত্তরঃ গ. মুমূর্ষু 

৩। ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ? 

ক. তুর্কি খ. ফাসী গ. তদ্ভব ঘ. জাপানী 

উত্তরঃ ক. তুর্কি

৪। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? 

ক. ছেঁড়াতার খ. চাকা গ. বাকী ইতিহাস ঘ. কী চাহ হে শঙ্খচিল 

উত্তরঃ ঘ. কী চাহ হে শঙ্খচিল 

৫। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

ক. কানাকানি খ. অজানা গ. দোতলা ঘ. আশীবিষ 

উত্তরঃ ক. কানাকানি

৬। ‘সবকটি জানালা খুলে দাও না- গানটির গীতিকার কে? 

ক. আলতাফ মাহমুদ খ. নজরুল ইসলাম বাবু গ. সুবীর সাহা ঘ. গাজী মাজহারুল আনোয়ার

উত্তরঃ খ. নজরুল ইসলাম বাবু

৭। ‘ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারীদশা তবে কেন তোর আজি? কোন কবিতার অংশ? 

ক. সমাধি-লিপি খ. মেঘনাদ ও বিভীষণ গ. বঙ্গভাষা ঘ. কপোতাক্ষ নদ

উত্তরঃ গ. বঙ্গভাষা

৮। ‘আমার দেখা নয়াচীন’ কার রচিত গ্রন্থ? 

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. এ. কে. ফজলুল হক গ. জহির রায়হান ঘ. আবুল ফজল  

উত্তরঃ ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৯। ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

ক. চিত্রা খ. মানসী গ. সোনার তরী ঘ. বলাকা

উত্তরঃ গ. সোনার তরী

১০। বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

ক. অগ্নি-বীণা খ. বিষের বাঁশি গ. প্রলয় শিখা ঘ. সন্ধ্যা

উত্তরঃ ঘ. সন্ধ্যা

১১। কোন বানানটি শুদ্ধ?

ক. প্রতিযোগিতা খ. প্রতিযাগিতা গ. প্রতীযোগীতা ঘ. প্রতিযোগীতা

উত্তরঃ ক. প্রতিযোগিতা

১২। ‘যে নারীর স্বামী ও পুত্র নাই’ এক কথায় কি বলে?

ক. অনুঢ়া খ. কুমারী গ. নবোঢ়া ঘ. অবীরা

উত্তরঃ ঘ. অবীরা

১৩। ‘কেতাদুরস্ত’ বাগধারাটির অর্থ কি?

ক. ঘরকুনো খ. নিতান্ত অলস গ. সামান্য ঘ. পরিপাটি

উত্তরঃ ঘ. পরিপাটি

১৪। ‘মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন’ – পাঠশালা কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে শূন্য খ. কর্তৃ কারকে শূন্য গ. করণে শূন্য ঘ. কর্মে তৃতীয়া

উত্তরঃ ক. অপাদানে শূন্য

১৫। ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ – নিশীথ কোন পদ?

ক. বিশেষণ খ. বিশেষ্য গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ ক. বিশেষণ

১৬। কোন পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?

ক. দেশান্তর খ. গ্রামান্তর গ. লোকান্তর ঘ. তেপান্তর

উত্তরঃ ঘ. তেপান্তর

১৭। ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক কোনটি?

ক. কামিন খ. কামিনী গ. মহিলা কুলি ঘ. কুলিনী

উত্তরঃ ক. কামিন

১৮। ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?

ক. তুর্কি খ. ফারসি গ. পর্তুগিজ ঘ. অসমিয়

উত্তরঃ গ. পর্তুগিজ

১৯। ‘সন্ধি’ – এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সম + ধি খ. সম্ + ধি গ. সম্ + ন্ধি ঘ. সণ্ + ধি

উত্তরঃ খ. সম্ + ধি

২০। নিম্নের কোনটি ‘অগ্নি’ শব্দটির সমার্থক নয়?

ক. পাবক খ. বহ্নি গ. প্রজ্জলিত ঘ. হুতাশন

উত্তরঃ গ. প্রজ্জলিত

গণিত অংশের সমাধানঃ  

২১। ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যখন ১২০ কোন উৎপন্ন হয় তখন কটা বাজে?

ক. ৮:২০ খ. ৯:০০ গ. ৮:০০ ঘ. ৭:৪০

উত্তরঃ গ. ৮:০০

২২। পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

ক. ৯ বছর খ. ১৮ বছর গ. ১৪ বছর ঘ. ১৫ বছর

উত্তরঃ খ. ১৮ বছর

২৩। একটি তরমুজ ৩৮০ টাকায় বিক্রী করে ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির হার কত?

ক. ৪% খ. ৬% গ. ৭% ঘ. ৫%

উত্তরঃ ঘ. ৫%

২৪। এক বিলিয়নের ১/ ভাগ কত মিলিয়ন? 

ক. ৫০০ মিলিয়ন খ. ১০০ মিলিয়ন গ. ৫০ মিলিয়ন ঘ. ২০০ মিলিয়ন

উত্তরঃ ঘ. ২০০ মিলিয়ন

২৫। একটি খুটির ০.৮০ অংশ পানিতে বাকীটুকু উপরে। উপরের দৈর্ঘ্য ৪ মি:, খুটির দৈর্ঘ্য কত?

ক. ২০ মিঃ খ. ২৫ মিঃ গ. ৩০ মিঃ ঘ. ৪০ মিঃ

উত্তরঃ ক. ২০ মিঃ

২৬। (2 + x) + 3 = 3(x + 2) হলে x এর মান কত?

ক. /1/2 খ. 1/3  গ. 1/2 ঘ. 2/3 

উত্তরঃ -1/2 

২৭। x³ – x² কে x – 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে-

ক. 2 খ. – 8 গ. – 6 ঘ. 4 

উত্তরঃ ঘ. 4 

২৮। x³ – x এর উৎপাদক কত?

ক. x(x + 1) খ. x(x – 1) গ. x(x + 1) (x – 1) ঘ. (x + 1) (x – 1) 

উত্তরঃ গ. x(x + 1) (x – 1)

২৯। x এর মান কত হলে 2^4x-12=16 হবে? 

ক. 2 খ. 4 গ. 6 ঘ. 8

উত্তরঃ খ. 4

৩০। ‍a + b = 5 এবং a – b = 3 হলে, ab  এর মান কত? 

ক. 2 খ. 3 গ. 4 ঘ. 5

উত্তরঃ গ. 4 

৩১। ৫০০ এর ১২.৫% = কত? 

ক. ৬২.৫০ খ. ৬৫ গ. ৬৬ ঘ. ৬৭.৫০

উত্তরঃ ক. ৬২.৫০

৩২। ৬০ জন ছাত্রের ৪২ জন ফেল করলে পাশের হার কত?

ক. ২৫% খ .২৮% গ. ৩০% ঘ. ৩২%

উত্তরঃ গ. ৩০%  

৩৩। ২ থেকে ১৫ পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যক কত?

ক. ৯ খ. ২ গ. ১০ ঘ. ১১ 

উত্তরঃ ক. ৯ 

৩৪। ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-

ক. সমকোণী খ. স্থূলকোণী গ. সমবাহু ঘ. সূক্ষকোণী

উত্তরঃ ক. সমকোণী

৩৫। ২৫৩° কোণকে কি কোণ বলে?

ক. সূক্ষ্ম কোণ খ. স্থূল কোণ গ. পূরক কোণ ঘ. প্রবৃদ্ধ কোণ 

উত্তরঃ ঘ. প্রবৃদ্ধ কোণ 

৩৬। ৪টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এ চিত্র-

ক. বর্গক্ষেত্র খ. চতুর্ভুজ গ. সামান্তরিক ঘ. রম্বস

উত্তরঃ ঘ. রম্বস

৩৭। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে: ও ৮ সে: হলে ক্ষেত্রফল?

ক. ১৮ খ. ২৪ গ. ২৮ ঘ. ৩২

উত্তরঃ খ. ২৪ 

৩৮। 3a ও 5b রাশি দুটির সংখ্যা সহগের গ. সা. গু কত? 

ক. ‍ab খ. 1 গ. 15 ঘ. a²b² 

উত্তরঃ খ. 1

৩৯। x² – x – 42 এর উৎপাদক কোনটি?

ক. (x + 6) (x – 7) খ. (x – 6) (x – 7) গ. (x – 6) (x + 7) ঘ. (x + 6) (x + 7)

উত্তরঃ ক. (x + 6) (x – 7)

৪০। x-1/x=7 হলে, x31/x3 এর মান কত?  

ক. 334 খ. 154 গ. 364 ঘ. 512 

উত্তরঃ গ. 364 

ইংরেজি অংশের সমাধানঃ  

৪১। Choose the correctly spelt word-

ক. kasino খ. Cacino গ. Cachino ঘ. Casino

উত্তরঃ ঘ. Casino

৪২। Antonym of ‘elegance’ is-

ক. dominance খ. ugliness গ. non-sense ঘ. charming

উত্তরঃ খ. ugliness

৪৩। Find appropriate article: I saw __ one-eyed man at the street.

ক. an খ. a গ. the  ঘ. no article 

উত্তরঃ খ. a 

৪৪। ‘Once in a blue moon’ means-

ক. always খ. nearly গ. very rarely ঘ. hourly

উত্তরঃ গ. very rarely

৪৫। Find correct preposition: He is good ____ Mathematics.

ক. in খ. of গ. about ঘ. at

উত্তরঃ  ঘ. at

৪৬। Fill in the gap: Building has been built ___ the new plan.

ক. in accordance with খ. according to গ. for ঘ. about

উত্তরঃ ক. in accordance with

৪৭। William Wordsworth was a –

ক. Poet of nature খ. Poet of Poets গ. Poet of beauty ঘ. Poet of beauty

উত্তরঃ ক. Poet of nature

৪৮। What is the synonym of the word ‘ingredient’?

ক. attract খ. element গ. communicate ঘ. concentrate

উত্তরঃ খ. element

৪৯। Change the voice: Cut it.

ক. It will be cut খ. It is cut by me গ. Let it be cut ঘ. Let be it cut

উত্তরঃ গ. Let it be cut

৫০। What is the gender of the word ‘orphan’?

ক. Neuter খ. Feminine গ. Common ঘ. Masculine

উত্তরঃ গ. Common

৫১। The idiom ‘a stitch in time saves nine’ refers-

ক. saving lives খ. saving time গ. timely action ঘ. time tailoring

উত্তরঃ গ. timely action

৫২। Which one is common gender?

ক. girl খ. king গ. mother ঘ. student

উত্তরঃ ঘ. student

৫৩। Plural form of the word ‘sheep’ is-

ক. sheeps খ. sheep গ. sheepes ঘ. ships

উত্তরঃ খ. sheep

৫৪। ‘A fish out of water’ means-

ক. indescribable খ. uneasy state গ. aimlessly ঘ. without

উত্তরঃ খ. uneasy state

৫৫। ‘A pilgrim’ is a journey to a —

ক. masjid খ. holy place গ. bazar ঘ. mew country

উত্তরঃ খ. holy place

৫৬। Choose the correct spelling—

ক. milennium খ. millennioum গ. millennium ঘ. mellennium

উত্তরঃ গ. millennium

৫৭। Who is that: Here ‘that’ is-

ক. conjunction খ. adjective গ. adverb ঘ. pronoun

উত্তরঃ ঘ. pronoun

৫৮। Fill in the gap: He insisted ___ there.

ক. on my going খ. is to go গ. over going ঘ. to go

উত্তরঃ ক. on my going

৫৯। The female of horse is called–

ক. stallion খ. doe গ. buck ঘ. mare

উত্তরঃ ঘ. mare

৬০। Find the correct exclamatory sentence–

ক. He is cute! খ. Isn’t he cute! গ. He is so cute! ঘ. How cute he is!

উত্তরঃ ঘ. How cute he is!

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৬১। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? 

ক. কুয়েত খ. সৌদি আরব গ. ইরাক ঘ. ইরান

উত্তরঃ গ. ইরাক

৬২। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজধানী ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?

ক. ২ নম্বর খ. ৩ নম্বর গ. ৮ নম্বর ঘ. ৭ নম্বর

উত্তরঃ ক. ২ নম্বর

৬৩। কোন আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পদকে ভূষিত করে? 

ক. GAVI খ. UNESCO গ. UNICEF ঘ. UNHCR

উত্তরঃ ক. GAVI

৬৪। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার কে? 

ক. সাকিব আল হাসান খ. তামিম ইকবাল গ. লিটন দাস ঘ. মুশফিকুর রহিম

উত্তরঃ ঘ. মুশফিকুর রহিম

৬৫। জিডিপি অনুসারে বর্তমানে বাংলাদেশ পৃথিবীর কততম অর্থনীতির দেশ?

ক. ৩৩তম খ. ৩৪তম গ. ৩৫তম ঘ. ৩৬ তম

উত্তরঃ গ. ৩৫তম

৬৬। পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? 

ক. মানস সরোবরে খ. লুসাই পাহাড় গ. নাগা-মনিপুরে ঘ. গঙ্গোত্রী হিমবাহে

উত্তরঃ ঘ. গঙ্গোত্রী হিমবাহে

৬৭।  স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ. রেসকোর্স ময়দানে গ. মুজিব নগরে ঘ. জাতীয় স্মৃতিসৌধে

উত্তরঃ ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

৬৮। পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ভাবে ভাংগা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলে কবে?

ক. ৩ এপ্রিল খ. ৪ এপ্রিল গ. ৫ এপ্রিল ঘ. ৬ এপ্রিল

উত্তরঃ খ. ৪ এপ্রিল

৬৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা ..’ এ ডাক দেন কবে?

ক. ২ মার্চ, ১৯৭১ খ. ৭ মার্চ, ১৯৭১ গ. ২৫ মার্চ, ১৯৭১ ঘ. ২৬ মার্চ, ১৯৭১

উত্তরঃ খ. ৭ মার্চ, ১৯৭১

৭০। মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট কে ছিলেন?

ক. আওরঙ্গজেব খ. জাহাঙ্গীর গ. বাহাদুর শাহ জাফর ঘ. শের শাহ

উত্তরঃ গ. বাহাদুর শাহ জাফর

৭১। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?

ক. যুক্তরাষ্ট্র খ. জার্মানী গ. সুইজারল্যান্ড ঘ. ফ্রান্স

উত্তরঃ ঘ. ফ্রান্স

৭২। আলেকজান্দ্রিয়া কোন দেশের সমুদ্র বন্দর?

ক. মিশর খ. যুক্তরাষ্ট্র গ. বাহরাইন ঘ. ইরান

উত্তরঃ ক. মিশর

৭৩। বাল্টিক সাগর তীরবর্তী দেশ কোনটি?

ক. তুরস্ক খ. যুক্তরাজ্য গ. সুইডেন ঘ. নরওয়ে

উত্তরঃ গ. সুইডেন

৭৪। এস্টোনিয়ার রাজধানী কোথায়?

ক. রিগা খ. তাল্লিন গ. হেলসিংকী ঘ. মিনস্ক

উত্তরঃ খ. তাল্লিন

৭৫। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?

ক. নয়াদিল্লী খ. টোকিও গ. ম্যানিলা ঘ. জেদ্দা

উত্তরঃ গ. ম্যানিলা

Note: বিষয়ভিত্তিক অংশের সমাধান নিজেরাই চেষ্টা করুন…. 

Recent posts