DOE Sample Collector Exam Question Solution 2023 has been published. Department of Environment (DOE) Exam Question Solution 2023 has been solved by our educational team. Department of Environment Exam Question Solution 2023 is good news for job seekers in Bangladesh. All information on the Department of Environment DOE Sample Collector Exam Question Solved 2023 is available below. The Department of Environment (DOE) is a Government Organization in Bangladesh.
Organization Name: Department of Environment (DOE)
1. Projectionist Cum Cameraman – 01
2. Accountant – 40
3. Stenographer Cum Computer Operator – 15
4. Upper Division Assistant – 03
5. Laboratory Assistant – 12
6. Sample Collector – 46
7. Data Entry Operator – 50
8. Store Keeper – 02
9. Office Assistant Cum Computer Typist – 05
10. Driver – 02
11. Process Server – 08
12. Cash Sorkar – 01
13. Office Support Staff (Office Sohayok) – 90
Total Vacancy: 275
Exam Time: 10:00 AM to 11:30 AM
প্রতিষ্ঠানের নামঃ পরিবেশ অধিদপ্তর
পরীক্ষা তারিখঃ ০৭ এপ্রিল ২০২৩
পদের নামঃ নমুনা সংগ্রহকারী
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ১০০
গণিত অংশের সমাধান
১। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ বালক কাজটি কতদিনে করতে পারবে?
উত্তরঃ ৬ দিনে
২। একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭৫ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২৫ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
উত্তরঃ দৈর্ঘ্য ২১ মিটার ও প্রস্থ ৭ মিটার
৩। a + b + c = 2 এবং ab + bc + ca = 1 হলে (a + b)² + (b + c)² + (c + a)² এর মান নির্ণয় করুন।
উত্তরঃ 6
৪। একজন ফল বিক্রেতার ৫% ফল পঁচে গেল এবং ৫% ফল পরিবহনে নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?
উত্তরঃ ৩৩.৩৩%
বাংলা অংশের সমাধান
৫। এক কথায় প্রকাশ করুন:
ক. শোভন হৃদয় যার = সুহৃদ
খ. যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি
গ. ডালিমের কুঁড়ি = আনারকলি
ঘ. উর্বর নয় যা = ঊষর
ঙ. যে অনবরত রোদন করছে = রোরুদ্যমান
৬। বানান শুদ্ধ করুন:
ক. শিরপীড়া = শিরঃপীড়া
খ. নিক্কন = নিক্বণ
গ. সমিচিন = সমীচীন
ঘ. অসদাচারন = অসদাচরণ
ঙ. বিদূষি = বিদুষী
৭। বিপরীত শব্দ লিখুন:
ক. উর্ধ্ব = অধঃ
খ. খাতক = মহাজন
গ. অগ্র = পশ্চাৎ
ঘ. ফাঁপা = নিরেট
ঙ. ঈষৎ = অধিক
৮। সন্ধি বিচ্ছেদ করুন:
ক. ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র
খ. অন্বেষণ = অনু + এষণ
গ. চলচ্চিত্র = চলৎ + চিত্র
ঘ. তন্বী = তনু + ঈ
ঙ. সপ্তর্ষি = সপ্ত + ঋষি
৯। অর্থসহ বাক্য রচনা করুন:
ক. ঠোঁটকাটা = স্পষ্টভাষী [সমাজে ঠোঁটকাটা লোকের কোন কদর নাই]
খ. বর্ণচোরা = কপটচারী [সুমন যে বর্ণচোরা তা এতদিন বুঝতে পারিনি]
গ. আটারো মাসে বছর = দীর্ঘসূত্রতা [সুমন সকল কাজে আটারো মাসে বছর মনে করে]
ঘ. হাতে কলমে = কার্যকর ভাবে [আমাদের সকলের উচিৎ হাতে কলমে শিক্ষা নেওয়া]
ঙ. কাছা ঢিলা = অসাবধান [সকল কাজে কাছা ঢিলা হলে চলে না]
ইংরেজি অংশের সমাধান
১০। Write the meaning and make sentence with the following Idioms and Phrases:
a) Blue blood = আভিজাত্য [He boasts of his blue blood.]
b) Get rid of = মুক্তি পাওয়া [He got rid of poverty through hard labour.]
c) In consequence of = ফলশ্রুতিতে [I lost my all in consequence of risky investments.]
d) Pros and cons = খুঁটিনাঁটি বিষয় [ I know the pros and cons of the machine.]
e) Bone of contention = বিবাদের বিষয় [The piece of land is the bone of contention between the two brothers.]
১১। Fill in the gaps with appropriate prepositions:
a) The news appeared….the media. উত্তরঃ on
b) The house is adjacent……mine. উত্তরঃ to
c) The man is blind ……one eye. উত্তরঃ of
d) Suddenly he burst……tears. উত্তরঃ into
e) He is capable …..solving the problem. উত্তরঃ of
১২। Transform the following sentence:
a) He is only ten. (Negative) উত্তরঃ He is not more than ten.
b) Who does not love flowers? (Assertive) উত্তরঃ Everybody loves flowers.
c) I wish I were a king. (Exclamatory) উত্তরঃ If I were a king!
d) I know his name. (Complex) উত্তরঃ I know what his name is.
e) Putting out the light, I went to bed. (Compound) উত্তরঃ I put out the light and went to bed.
১৩। Translate the following sentences into English:
ক. ঢাকা একটি প্রাচীন নগরী = Dhaka is an ancient city.
খ. অতি লোভে তাঁতী নষ্ট = Grasp all, Lose all.
গ. আমরা স্বাধীন দেশের নাগরিক = We are the citizen of an independent country.
ঘ. সভা বিকাল ৩ ঘটিকায় শুরু হল = The meeting started at 3 P.M.
ঙ. তাকে বসার জন্য একটি চেয়ার দাও = Give him a chair to sit on.
১৪। Write the opposite gender:
a) Ram = Ewe
b) Monk = Nun
c) Tailor = Seamstress
d) Hero = Heroine
e) Duke = Duchess
১৫। Write the correct form of verbs:
a) Government is (import) sugar from Brazil. উত্তরঃ importing
b) It is high time he (change) his bad habit. উত্তরঃ changed
c) I got the letter (type). উত্তরঃ typed
d) He (leave) last night. উত্তরঃ left
e) You had better (to take) rest. উত্তরঃ take
সাধারণ জ্ঞান অংশের সমাধান
১৬। সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কবে? উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭
১৭। BIDF এর পূর্ণরূপ কি? উত্তরঃ Bangladesh Infrastructure Development Fund (BIDF)
১৮। বাংলাদেশের নারী ক্রিকেট দলে প্রথম সেঞ্চুরি করেন কে? উত্তরঃ শারমিন আক্তার সুপ্তা
১৯। পরিবেশ অধিদপ্তরের প্রতিষ্ঠাকালীন নাম কি? উত্তরঃ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সেল
২০। জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত? উত্তরঃ ১০:৬
২১। COP-27 কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তরঃ মিশরের শারম-আল-শেখে
২২। Blue Economy কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? উত্তরঃ সমুদ্র অর্থনীতি
২৩। ৫০ বছর পূর্তিকে কি বলা হয়? উত্তরঃ সুবর্ণ জয়ন্তী
২৪। দুই জার্মানি একত্রিত হয় কবে? উত্তরঃ ১৯৯০ সালের ৩রা অক্টোবর
২৫। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তরঃ চিরঞ্জীব মুজিব
২৬। পূর্ণরূপ লিখুন:
ক) TFA – Trifluoroacetic acid
খ) CTBT – Comprehensive Nuclear-Test-Ban Treaty
গ) DPDC – Dhaka Power Distribution Company
ঘ) KAFCO – Karnaphuli Fertilizer Company Limited
ঙ) MMS – Multimedia Messaging Service
২৭। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালে
২৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরউত্তম খেতাব কত জনকে দেয়া হয়? উত্তরঃ ৬৮
২৯। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে? উত্তরঃ লারোস
৩০। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? উত্তরঃ শহীদ আসাদের স্মৃতি
৩১। ‘তাজিংডং’ কোথায় অবস্থিত? উত্তরঃ বান্দরবান জেলার রুমা উপজেলায়