Bangladesh Ansar and VDP Exam Question Solution 2023 have been published. Ansar VDP Upazila Trainer Exam Question Solution 2023 has been published by the authority. Ansar VDP Upazila Female Trainer Exam Exam Question Solution 2023 is hopeful news for job seekers in Bangladesh. All information on the Bangladesh Ansar VDP Upazila Trainer Exam Question Solution 2023 is available below. Bangladesh Ansar VDP is a government organization in Bangladesh.
Organization Name: Bangladesh Ansar VDP
1. Staff Photographer – 01
2. Draftsman – 01
3. Thana/Upazila Trainer – 63
4. Thana/Upazila Female Trainer – 269
5. Vehicle Mechanic – 01
6. Sarang/Launch Driver – 02
7. Nursing Assistant – 17
8. Compounder – 01
9. Plumber – 01
Exam Time: 2.30 PM to 4.00 PM
Exam Centre: Dhaka
Thana/Upazila Trainer Total Exam Candidates: 49902
Thana/Upazila Female Trainer Total Exam Candidates: 37715
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদের নামঃ উপজেলা/থানা প্রশিক্ষক ও উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা
পরীক্ষার তারিখঃ ১৪ জানুয়ারি ২০২৩
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান: ৭০
১. বাক্য সংকোচন করুনঃ
ক) অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ
খ) উপকারীর উপকার স্বীকার করে যে = কৃতজ্ঞ
গ) একই সময়ে বর্তমান = সমসাময়িক
ঘ) যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য
ঙ) যে বিবেচনা করে কাজ করে না = অবিবেচক
২. বাগধারার অর্থসহ বাক্য লিখুনঃ
ক) আঠারো মাসে বছর = ঢিলেমি/আলসেমি [সুমনের কাজে সব সময় আঠারো মাসে বছর লেগেই থাকে।]
খ) চিনে জোঁক = চিনে জোঁক = নাছোড়বান্দা [জাকিয়া পড়াশুনায় চিনে জোঁকের মত লেগেই আছে।]
গ) ডান হাতের ব্যাপার = ভোজন করা [দেরি না করে চলেন ডান হাতের ব্যাপার সেরে ফেলি।]
ঘ) বর্ণচোরা = কপটচারী [সুমনের মত বর্ণচোরা লোক সমাজে অভাব নেই।]
ঙ) সপ্তমে চড়া = প্রচণ্ড উত্তোজনা [বাংলাদেশের খেলা দেখা মানেই সপ্তমে চড়ার মত।]
৩. শুদ্ধ করে লিখুনঃ
ক) প্রতুষ = প্রত্যুষ
খ) জৈষ্ট্য = জ্যৈষ্ঠ
গ) ভক্ষন = ভক্ষণ
ঘ) স্মৃতিশোধ = স্মৃতিসৌধ
ঙ) পরিক্ষা = পরীক্ষা
৪. মেট্রোরেল সম্পর্কে ১০টি বাক্য লিখুনঃ
বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে মাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় আর কাজ শুরু হয় ২০১৬ সালে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। জাইকা ও ডিএমটিসিএল ২০৩০ সাল নাগাদ ১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে। ২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন-৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন। এটি ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। ঢাকা মেট্রোরেল এর প্রতি এক ঘন্টায় ৬০ হাজার যাত্রী বহন করার সক্ষমতা রয়েছে। ঢাকার মধ্যে অবস্থিত বিভিন্ন শহরে ১৬ টি পয়েন্ট এর মধ্যে মেট্রোরেল স্টেশন থাকবে। ঢাকা মেট্রোরেল পরিচালক প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।
৫. ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের মাঝে আড়াআড়িভাবে ১.৫মি: প্রশস্ত রাস্তা ২টি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
উত্তরঃ ১০২.৭৫ বর্গমিটার
৬. কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
উত্তরঃ ৮৭, ৪১,৮১৬ জন
৭. যোগফল নির্ণয় করুনঃ
1/a-2 + a+2/a2+2a+4
উত্তরঃ 2 (a^2 +a)/ a^3 -8
৮. Translate into English.
ক) সে কি নিয়মিত পড়ালেখা করে? উত্তরঃ Does he study regularly?
খ) তাকে ভেতরে এসে চা খেতে দাও। উত্তরঃ Let him come in and have tea.
গ) সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে। উত্তরঃ May he be happy and at ease.
ঘ) সে সাঁতার জানে না। উত্তরঃ She/he doesn’t know how to swim.
ঙ) সে কি স্কুলে যাচ্ছে না? উত্তরঃ Is not he going to school?
৯. Fill in the blanks.
a) Water into —–Vapor. উত্তরঃ changed
b) His father died—–two months. উত্তরঃ before
c) It has been raining ——- morning. উত্তরঃ since
d) ————this pen I have two others pens. উত্তরঃ Besides
e) The sky is ————–us. উত্তরঃ above
১০. Make a sentence with the following Phrase.
a) Apple of discord = বিবাদের কারণ [The paternal property has become an apple of discord for his children.]
b) Crocodile tears = মায়াকান্না [ Don’t shed any crocodile tears for money.]
c) In lieu of = পরিবর্তে [Give me happiness in lieu of money.]
d) Nip in the bud = অঙ্কুরে বিনষ্ট করা [Don’t nip in the bud of any step of your children.]
e) Blue blood = আভিজাত্য [Tamim is from a blue blood family.]
১১. Write 5 sentences about the Father of the Nation of Bangladesh.
The father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman is the makes of Independent Bangladesh. He is recognized as the great Bengali of the past thousands of years. Bangabandhu not only loved the people and was in politics for them, but he was also willing to make any sacrifice for them. He believed that “achieving anything great requires sacrifice and persistence. Most importantly, Bangabandhu, in his lifetime, could transform himself. When he was growing up, communal politics was the order of the day and his incomplete autobiography, The Unfinished Memoirs, contains many such examples.
১২. সংক্ষেপে উত্তর দিনঃ
ক) বঙ্গবন্ধুর লিখিত ২টি বইয়ের নাম লিখুন। উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা
খ) মুজিবনগর সরকার কবে গঠিত হয়? উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১ সালে
গ) জাতীয় শিশু দিবস কবে? উত্তরঃ ১৭ মার্চ
ঘ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে গঠিত হয়? উত্তরঃ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে।
ঙ) নীল দর্পণ এর লেখক কে? উত্তরঃ দীনবন্ধু মিত্র
চ) জাতীয় সংসদের স্থপতি কে? উত্তরঃ লুই আই কান
ছ) খেতাব প্রাপ্ত ২জন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন। উত্তরঃ ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি
জ) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? উত্তরঃ ১০:৬ অথবা ৫ঃ৩
ঝ) কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সেরা উদীয়মান খেলোয়াড় কে? উত্তরঃ এনসো ফার্নান্দেজ ( আর্জেন্টিনা)
ঞ) ইউক্রেনের মুদ্রার নাম লিখুন। উত্তরঃ ইউক্রেনিয়ান হ্রিবনিয়া
ট) WHO এর বর্তমান মহাপরিচালক কে? উত্তরঃ টেড্রস আধানোম [ইথিওপিয়া]
ঠ) UNHCR এর পূর্ণরূপ কি? উত্তরঃ United Nations High Commissioner for Refugees
ড) বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত? উত্তরঃ সিলেটের জকিগঞ্জে
ঢ) ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড
ণ) কমনওয়েলথের বর্তমান সদস্য কত? উত্তরঃ ৫৬টি [সর্বশেষ সদস্য টোগো]