Directorate General of Food (DGFood) Exam Question Solution 2025 has been published. The authority has published the Directorate General of Food Exam Question Solution 2025. Food Exam Question Solution 2025 is good news for the students. All information on the DGFood Exam Question Solution 2025 is available below. The Directorate General of Food (DGFood) is a government organisation in Bangladesh.
Organization Name: Directorate General of Food (DGFood)
1. Sub Inspector of Food – 429
2. Stenographer Cum Computer Operator – 05
3. Steno Typist Cum Computer Operator – 13
4. Upper Division Assistant – 25
5. Auditor – 08
6. Accountant Cum Cashier – 03
7. Laboratory Technician – 07
8. Mechanical Foreman – 03
9. Electrical Foreman – 03
10. Assistant Sub Inspector of Food – 317
11. Operator – 18
12. Assistant Foreman – 04
13. Millwright – 05
14. Electrician – 11
15. Driver – 50
16. Office Assistant Cum Computer Typist – 436
17. Data Entry/Control Operator – 72
18. Laboratory Assistant – 02
19. Assistant Operator – 36
20. Stevedore Sardar – 06
21. Vehicle Mechanic – 09
22. Assistant Millwright – 06
23. Mill Operative -125
24. Syllo Operative – 174
25. Sprayman – 24
Exam Time: 03:00 PM to 04:30 PM
১. সহকারী ফোরম্যান
২. সহকারী মিলরাইট
৩. সহকারী অপারেটর
৪. ইলেকট্রিক্যাল , ফোরম্যান
৫. ইলেকট্রিশিয়ান
৬. ল্যাবরেটরি সহকারী
৭. ল্যাবরেটরি টেকনিশিয়ান
৮. মেকানিক্যাল ফোরম্যান
৯. মিল অপারেটিভ
১০. মিলরাইট
১১. অপারেটর, সাইলো
১২. অপারেটিভ
১৩. স্টেভেডর সরদার
১৪. ভেহিক্যাল মেকানিক
Exam Time: 10:00 AM to 11:00 AM
Exam Time: 10:00 AM to 11:00 AM
Exam Type: MCQ (Preliminary Exam)
Office Assistant Cum Computer Typist Total MCQ Exam Candidates: 1,89,958
Exam Time: 10:00 AM to 11:00 AM
Exam Type: MCQ (Preliminary Exam)
Exam Time: 1 Hour (60 Minutes)
Exam Marks: 100
Exam Syllabus: [Bangla-30, English-30, General Knowledge-20, General Mathematics-20]
Sub Inspector of Food Total MCQ Exam Candidates: 4,78,561
4th Phase Exam Centre: 18 Cities [পরীক্ষার কেন্দ্র: ১৮ টি জেলা শহর (ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট)]
1. Sub Inspector of Food – 429
Exam Taker: BUET [Institute of Information and Communication Technology (IICT)]
Exam Time: 10:00 AM to 11:00 AM
Exam Type: MCQ (Preliminary Exam)
Exam Time: 1 Hour (60 Minutes)
Exam Marks: 50
Assistant Sub Inspector of Food Total MCQ Exam Candidates: 6,11,398
1. Assistant Sub Inspector of Food – 317
Exam Taker: BUET [Institute of Information and Communication Technology (IICT)]
প্রতিষ্ঠানের নামঃ খাদ্য অধিদপ্তর
পরীক্ষার তারিখঃ ২৯ নভেম্বর ২০২৫
পদের নাম: সহকারী উপ-খাদ্য পরিদর্শক
পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট
প্রশ্নের পূর্ণমানঃ ৫০
প্রশ্নের সেট -৬৭০৬
১. A rolling stone gathers no moss. The complex form of this sentence is-
(ক) When a stone rolls, it gathers no moss.
(খ) Since a stone rolling, it gathers no moss.
(গ) A stone that rolls gathers no moss.
(ঘ) A stone what rolls gathers no moss.
সঠিক উত্তর: (গ) A stone that rolls gathers no moss.
২. All of the people at the conference are-
(ক) mathematics teachers (খ) mathematic teachers
(গ) mathematics teacher (ঘ) mathematic’s teacher
সঠিক উত্তর: (ক) mathematics teachers
৩. “জলোচ্ছ্বাস” কার রচিত গ্রন্থ?
(ক) বেগম সুফিয়া কামাল (খ) নীলিমা ইব্রাহিম
(গ) জাহানারা ইমাম (ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর: (ঘ) সেলিনা হোসেন
৪. Which one of the following words has been formed with a prefix?
(ক) amoral (খ) authentic (গ) amnesia (ঘ) aspersions
সঠিক উত্তর: (ক) amoral
৫. অন্যের দোষ ধরা সহজ -এর ইংরেজি হলো-
(ক) It is easy to find fault of others.
(খ) It is easy to find out fault of others.
(গ) It is easy to find fault with others.
(ঘ) It is easy to find out faults of others.
সঠিক উত্তর: (গ) It is easy to find fault with others.
৬. “দুর্নাম” ও “দুর্নিবার” শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
(ক) তৎসম শব্দ বলে (খ) বিদেশী শব্দ বলে
(গ) সমাসবদ্ধ পদ বলে (ঘ) দেশি শব্দ বলে
সঠিক উত্তর: (গ) সমাসবদ্ধ পদ বলে
৭. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
(ক) ৪ ঘন্টা (খ) ৫ ঘন্টা (গ) ২ ঘন্টা (ঘ) ৩ ঘন্টা
সঠিক উত্তর: (ঘ) ৩ ঘন্টা
৮. টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে?
(ক) ৬টি (খ) ৭টি (গ) ৮টি (ঘ) ৯টি
সঠিক উত্তর: (ক) ৬টি
৯. “গবেষণা” শব্দটি কোন ধরণের শব্দের উদাহরণ?
(ক) রূঢ়ি শব্দ (খ) যোগরূঢ় শব্দ
(গ) যৌগিক শব্দ (ঘ) সাধিত শব্দ
সঠিক উত্তর: (ক) রূঢ়ি শব্দ
১০. X3 + X2 y, X2 y + X y2 এর ল. সা. গু. কোনটি?
ক) xy (x + y) (খ) x + y (গ) xy (ঘ) x2 y (x + y)
সঠিক উত্তর: (ঘ) x2 y (x + y)
১১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
(ক) অসিত কুমার বন্দ্যোপাধ্যায় (খ) দীনেশ চন্দ্র সেন
(গ) সুকুমার রায় (ঘ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: (খ) দীনেশ চন্দ্র সেন
১২. He knocked me down with a feather. এর সঠিক বাংলা কোনটি?
(ক) সে আমাকে পালক দিয়ে আঘাত করলো।
(খ) সে আমাকে ব্যাহত করলো।
(গ) সে আমাকে অপমান করলো।
(ঘ) সে আমাকে বিস্মিত করলো।
সঠিক উত্তর: (ঘ) সে আমাকে বিস্মিত করলো।
১৩. A philosopher ponders _______ the meaning of life. Fill the blank with the correct word-
(ক) on (খ) in (গ) about (ঘ) for
সঠিক উত্তর: (ক) on
১৪. I could not _______ laughing.
(ক) though (খ) help (গ) but (ঘ) assist
সঠিক উত্তর: (খ) help
১৫. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
(ক) ফসফরাস (খ) নাইট্রোজেন
(গ) পটাশিয়াম (ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (খ) নাইট্রোজেন
১৬. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
(ক) স্থায়ী সদস্যদের (খ) ন্যাটো সদস্যদের
(গ) নিরাপত্তা পরিষদের (ঘ) সাধারণ পরিষদের
সঠিক উত্তর: (গ) নিরাপত্তা পরিষদের
১৭. Did not you play chess? Make it indirect-
(ক) He asked me if I did not play chess.
(খ) He asked me did not you play chess.
(গ) He said to me if I not played chess.
(ঘ) He asked me if I do not play chess.
সঠিক উত্তর: (ক) He asked me if I did not play chess.
১৮. “দেবতা থেকে উৎপন্ন” এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
(ক) দৈবিক (খ) অধিদৈবিক
(গ) দেবাভিক (ঘ) আধিদৈবিক
সঠিক উত্তর: (ঘ) আধিদৈবিক
১৯. মাটির pH মান ৩ -এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?
(ক) নাইট্রোজেন ও সালফার (খ) পটাশিয়াম ও ফসফরাস
(গ) ফসফরাস ও ক্যালসিয়াম (ঘ) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: (ঘ) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
২০. “Animal Farm” was written by?
(ক) Jonathan Swift (খ) Mark Twain
(গ) George Orwell (ঘ) T. L. Stevenson
সঠিক উত্তর: (গ) George Orwell
২১. এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
(ক) ১৮ টাকা (খ) ২৩ টাকা (গ) ২১ টাকা (ঘ) ২০ টাকা
সঠিক উত্তর: (গ) ২১ টাকা
২২. HTML কি?
(ক) ডাটাবেজের ভাষা (খ) ডেটা উপস্থাপনের ভাষা
(গ) ওয়েব ব্রাউজার (ঘ) প্রোগ্রামিংয়ের ভাষা
সঠিক উত্তর: (খ) ডেটা উপস্থাপনের ভাষা
২৩. Identify the correct antonym for the word “PROFLIGATE”-
(ক) Criticize (খ) Copicus (গ) Frugal (ঘ) Aggravate
সঠিক উত্তর: (গ) Frugal
২৪. ফুলে ফুলে সাজিয়েছে ঘর- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
(ক) অধিকরণে ৭মী (খ) কর্মে ৭মী
(গ) অপাদানে ৭মী (ঘ) করণে ৭মী
সঠিক উত্তর: (ঘ) করণে ৭মী
২৫. ২৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
(ক) ১২৩২ বর্গ সে.মি. (খ) ১২২৩ বর্গ সে.মি.
(গ) ২৪৬৪ বর্গ সে.মি. (ঘ) ২৪৪৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর: (ক) ১২৩২ বর্গ সে.মি. (এটা ২৮ হলে এই উত্তর ঠিক আছে)
২৬. “দারোগা” শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে?
(ক) পর্তুগিজ (খ) তুর্কি (গ) চীনা (ঘ) ফরাসী
সঠিক উত্তর: (খ) তুর্কি
২৭. When the guests arrived, they _______ their lunch.
(ক) were having (খ) had (গ) have had (ঘ) would have
সঠিক উত্তর: (ক) were having
২৮. ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম কি?
(ক) অ্যালেন (খ) ট্রায়োন্ডা (গ) আজটেকা (ঘ) ট্যাঙ্গো
সঠিক উত্তর: (খ) ট্রায়োন্ডা
২৯. ১ম বিশ্বযুদ্ধে “অক্ষশক্তির” দেশ নিচের কোনটি?
(ক) রাশিয়া (খ) বুলগেরিয়া (গ) বেলজিয়াম (ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (খ) বুলগেরিয়া
৩০. দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ৩:৪ হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
(ক) ৯:১৬ (খ) ৩:৪ (গ) ৯:৪ (ঘ) ৯:৩২
সঠিক উত্তর: (ক) ৯:১৬
৩১. Find the correct spelling-
(ক) Reconnaissance (খ) Reconnaissence
(গ) Reconnaisance (ঘ) Reconaissance
সঠিক উত্তর: (ক) Reconnaissance
৩২. “চাঁদের অমাবস্যা” গ্রন্থটির লেখক কে?
(ক) শওকত ওসমান (খ) আবদুল কাদির
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ (ঘ) সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর: (গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
৩৩. চর্যাপদের ভাষাকে ‘সন্ধ্যা ভাষা’ বলেছেন কে?
(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায় (খ) বিজয়চন্দ্র মজুমদার
(গ) হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর: (গ) হরপ্রসাদ শাস্ত্রী
৩৪. বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদস্য পদ লাভ করে-
(ক) ১৪ মার্চ, ১৯৭২ (খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
(গ) ১২ অক্টোবর, ১৯৭৩ (ঘ) ১২ নভেম্বর, ১৯৭৩
সঠিক উত্তর: (ঘ) ১২ নভেম্বর, ১৯৭৩
৩৫. রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত (খ) প্রমথ চৌধুরী
(গ) বুদ্ধদেব বসু (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: (গ) বুদ্ধদেব বসু
৩৬. ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয়-
(ক) ৪২ (খ) ৩৯ (গ) ৪৩ (ঘ) ৪৪
সঠিক উত্তর: (খ) ৩৯
৩৭. ১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে-
(ক) সমবাহু (খ) সমদ্বিবাহু
(গ) স্থূলকোণী (ঘ) সমকোণী
সঠিক উত্তর: (ঘ) সমকোণী
৩৮. “মালগুদাম” কোন সমাসের অন্তর্গত?
(ক) উপপদ তৎপুরুষ (খ) চতুর্থী তৎপুরুষ
(গ) তৃতীয়া তৎপুরুষ (ঘ) অলুক ষষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর: (খ) চতুর্থী তৎপুরুষ
৩৯. “Moot point” Means-
(ক) Just opposite (খ) Major part
(গ) Defective (ঘ) An undecided matter
সঠিক উত্তর: (ঘ) An undecided matter
৪০. প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালী মহিলা কবি কে?
(ক) কাজী ফজিলাতুন্নেছা (খ) মাহমুদা খাতুন সিদ্দিকা
(গ) বেগম সুফিয়া কামাল (ঘ) ফেরদৌসি বেগম
সঠিক উত্তর: (খ) মাহমুদা খাতুন সিদ্দিকা
৪১. বাংলাদেশের সংবিধানে কত ধরণের মালিকানার কথা বলা আছে?
(ক) ৪ ধরণের (খ) ৫ ধরণের (গ) ২ ধরণের (ঘ) ৩ ধরণের
সঠিক উত্তর: (ঘ) ৩ ধরণের
৪২. যদি b=a+c এবং b=3 হয় তাহলে (ab+bc)2=?
(ক) 81 (খ) 36 (গ) 72 (ঘ) 32
সঠিক উত্তর: (ক) 81
৪৪. The poet of beauty is _______.
(ক) T. S. Eliot (খ) John Keats
(গ) William Wordsworth (ঘ) John Milton
সঠিক উত্তর: (খ) John Keats
৪৫. Select the meaning of the word “Stagflation”.
(ক) Controlled prices (খ) A disintegration
(গ) Cultural dullness (ঘ) Economic slow down
সঠিক উত্তর: (ঘ) Economic slow down
৪৬. ১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%?
(ক) ২৯০ (খ) ৩৮০ (গ) ৩৬০ (ঘ) ২৬০
সঠিক উত্তর: (গ) ৩৬০
৪৭. বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান কত?
(ক) ৮৫ তম (খ) ১০২ তম (গ) ৭২ তম (ঘ) ১০৬ তম
সঠিক উত্তর: (ক) ৮৫ তম
(বাংলাদেশ ৮৪তম ছিল, অপশনে ৮৫তম নিকটতম হিসেবে দেওয়া হয়েছে)
৪৮. Come on, it’s time to go home. Here “home” is a/an
(ক) Adjective (খ) Noun (গ) Pronoun (ঘ) Adverb
সঠিক উত্তর: (ঘ) Adverb
৪৯. পর্বতের সমার্থক শব্দ কোনটি?
(ক) বিহগ (খ) হিমালয় (গ) ক্ষিতিধর (ঘ) বিশাল
সঠিক উত্তর: (গ) ক্ষিতিধর
৫০. নিচের কোনটি শুদ্ধ বানান?
(ক) উপর্যুক্ত (খ) স্বায়ত্ত্বশাসন (গ) শ্রদ্ধাঞ্জলী (ঘ) দারিদ্রতা
সঠিক উত্তর: (ক) উপর্যুক্ত
প্রতিষ্ঠানের নামঃ খাদ্য অধিদপ্তর
পরীক্ষার তারিখঃ ২৫ অক্টোবর ২০২৫
পদের নাম: উপ-খাদ্য পরিদর্শক
পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট
প্রশ্নের পূর্ণমানঃ ৫০
প্রশ্নের সেট -৬৭০৬
১. রমিজ সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে, ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন?
(ক) ২৫০০ টাকা (খ) ৬০০০ টাকা
(গ) ৩০০০ টাকা (ঘ) ৪০০০ টাকা
সঠিক উত্তর: (গ) ৩০০০ টাকা
২. উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী?
(ক) বসফরাস প্রণালী (খ) পক প্রণালী
(গ) জিব্রাল্টার প্রণালী (ঘ) বেরিং প্রণালী
সঠিক উত্তর: (ঘ) বেরিং প্রণালী
৩. a:b=3:5 এবং a:c = 5:7 হলে b:c এর মান কত?
(ক) 15:25 (খ) 3:7 (গ) 25:21 (ঘ) 21:35
সঠিক উত্তর: (গ) 25:21
৪. They returned home earlier. Here underlined word is a/an
(ক) Adjective (খ) Pronoun (গ) Adverb (ঘ) Noun
সঠিক উত্তর: (গ) Adverb
৫. If I ___ a millionaire, I ___ helped every worthy cause. Fill in the blank with correct right form of verbs.
(ক) were, would (খ) were, would have
(গ) had been, would have (ঘ) have been, would have
সঠিক উত্তর:(ক) were, would
৬. ‘হাত ধুয়ে বসা’- বাগধারার অর্থ কি?
(ক) দায়িত্ব না রাখা (খ) শুরু করা
(গ) ভন্ডামী করা (ঘ) অপেক্ষা করা
সঠিক উত্তর: (ক) দায়িত্ব না রাখা
৭. বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি?
(ক) ময়নামতি (খ) পাহাড়পুর (গ) সোনারগাঁও (ঘ) মহাস্থানগড়
সঠিক উত্তর: (ঘ) মহাস্থানগড়
৮. “___ Sandwip is a beautiful island.” Fill in the blank with correct article.
(ক) The (খ) A (গ) An (ঘ) No article
সঠিক উত্তর: (ঘ) No article
৯. “Rarely ___ seen from water.” Fill in the blank with correct words.
(ক) spotted frogs have (খ) are spotted frogs
(গ) spotted frogs are (ঘ) spotted frogs
সঠিক উত্তর: (খ) are spotted frogs
১০. The Synonym of “Bizarre”-
(ক) Naive (খ) Powerful (গ) Strange (ঘ) Fatal
সঠিক উত্তর: (গ) Strange
১১. ‘বর্ণচোরা’ শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
(ক) বহুব্রীহি (খ) রূপক কর্মধারয়
(গ) উপপদ তৎপুরুষ (ঘ) উপমান কর্মধারয়
সঠিক উত্তর: (গ) উপপদ তৎপুরুষ
১২. ণ-ত্ব-বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) তৎসম (খ) তৎভব (গ) দেশী শব্দ (ঘ) বিদেশী শব্দ
সঠিক উত্তর: (ক) তৎসম
১৩. What is the meaning of “Soft Soap”?
(ক) To speak ill of others (খ) To speak high of others
(গ) To recognise good deeds of others (ঘ) To flatter for self interests
সঠিক উত্তর: (ঘ) To flatter for self interests
১৪. দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
(ক) ১৪৪ (খ) ১৪২ (গ) ১২০ (ঘ) ১৪০
সঠিক উত্তর: (ঘ) ১৪০
১৫. If you count 1 to 100, how many 5’s will you pass on the way?
(ক) 20 (খ) 42 (গ) 11 (ঘ) 13
সঠিক উত্তর: (ক) 20
১৬. He said to me, “How happy you are!” Find out the indirect narration-
(ক) He told me that I was very happy.
(খ) He told me I were happy.
(গ) He told me that he was happy.
(ঘ) He told me how I was happy.
সঠিক উত্তর: (ক) He told me that I was very happy.
১৭. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
(ক) ABACUS (খ) ENIAC (গ) IBM (ঘ) UNIVAC
সঠিক উত্তর: (খ) ENIAC
১৮. Which one is singular?
(ক) Hypothesis (খ) Agenda (গ) Media (ঘ) Syllabi
সঠিক উত্তর: (ক) Hypothesis
১৯. ‘নদী সিকস্তি’ কারা?
(ক) নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ (খ) নদীর চর জাগলে যারা দখল করতে চায়
(গ) নদীতে যারা সারা বছর মাছ ধরে (ঘ) নদীর পাড়ে যারা বসবাস করে
সঠিক উত্তর: (ক) নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ
২০. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
(ক) ২/৫ (খ) ০.৩ (গ) √০.৩ (ঘ) ১/৩
সঠিক উত্তর: (খ) ০.৩
২১. “Run or die”- Make it simple
(ক) Don’t run, you will die.
(খ) In case of your failure to run, you will die.
(গ) You run, you will die.
(ঘ) If you run, you will die.
সঠিক উত্তর: (খ) In case of your failure to run, you will die.
২২. ইনসুলিন কি?
(ক) এক ধরনের কৃত্রিম অঙ্গ
(খ) এক ধরনের প্রোটিন
(গ) এক ধরনের এনজাইম
(ঘ) এক ধরনের হরমোন
সঠিক উত্তর: (ঘ) এক ধরনের হরমোন
২৩. ‘বাহুতে ভর করে চলে যে’
(ক) বুভুক্ষা (খ) বাহুজ (গ) ভূজঙ্গ (ঘ) সব্যসাচী
সঠিক উত্তর: (গ) ভূজঙ্গ
২৪. অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
(ক) ৯০ ডিগ্রি (খ) ৪৫ ডিগ্রি (গ) ৬০ ডিগ্রি (ঘ) ৩০ ডিগ্রি
সঠিক উত্তর: (ক) ৯০ ডিগ্রি
২৫. (০.০১)² এর মান কোন ভগ্নাংশটির সমান?
(ক) ১/১০০০০ (খ) ১/১০ (গ) ১/১০০ (ঘ) ১/১০০০
সঠিক উত্তর: (ক) ১/১০০০০
২৬. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
(ক) ১২৫ নং অনুচ্ছেদ (খ) ১১৮ নং অনুচ্ছেদ (গ) ১১০ নং অনুচ্ছেদ (ঘ) ১১৫ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর: (খ) ১১৮ নং অনুচ্ছেদ
২৭. ‘জঙ্গল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ফারসী (খ) উর্দু (গ) তুর্কী (ঘ) গুজরাটি
সঠিক উত্তর: (ক) ফারসী
২৮. Which one is correctly spelled?
(ক) Acquisence (খ) Acquissence (গ) Acquicence (ঘ) Acquiescence
সঠিক উত্তর: (ঘ) Acquiescence
২৯. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
(ক) ১২ (খ) ৯ (গ) ৪ (ঘ) ৩
সঠিক উত্তর: (খ) ৯
৩০. সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হলো-
(ক) ৪:২:১ (খ) ৫:১:১ (গ) ৫:২:১ (ঘ) ৪:১:১
সঠিক উত্তর: (ঘ) ৪:১:১
৩১. চালের দাম ২৫% বৃদ্ধি পেলে, চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
(ক) ৩১% (খ) ২০% (গ) ২১% (ঘ) ৩০%
সঠিক উত্তর: (খ) ২০%
৩২. ‘তিনি ব্যাকরণে পন্ডিত’- কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৭মী (খ) অপাদানে ৭মী
(গ) অধিকরণে ৭মী (ঘ) কর্মে ৭মী
সঠিক উত্তর: (গ) অধিকরণে ৭মী
৩৩. ওজোন লেয়ার বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
(ক) হেমিস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) আয়নোস্ফিয়ার (ঘ) ট্রপোস্ফিয়ার
সঠিক উত্তর: (খ) স্ট্র্যাটোস্ফিয়ার
৩৪. ‘Constitution is the way of life the state has chosen for itself’- কার উক্তি?
(ক) ম্যাকিয়াভেলি(খ) সক্রেটিস (গ) এরিস্টটল (ঘ) প্লেটো
সঠিক উত্তর: (গ) এরিস্টটল
৩৫. 4x²-12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
(ক) 4 (খ) 9 (গ) 25 (ঘ) 16
সঠিক উত্তর: (খ) 9
৩৬. “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?” রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি-
(ক) কর্মে ২য়া (খ) করণে ৭মী (গ) অপাদানে ৫মী (ঘ) অপাদানে ৭মী
সঠিক উত্তর: (ঘ) অপাদানে ৭মী
৩৭. সনেট পঞ্চাশৎ কার রচনা?
(ক) মহাকবি আলাউল (খ) আব্দুল কাদির
(গ) প্রমথ চৌধুরী (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: (গ) প্রমথ চৌধুরী
৩৮. বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ?
(ক) ৩৭ (খ) ২০ (গ) ৩৫ (ঘ) ২৫
সঠিক উত্তর: (খ) ২০
৩৯. সাইপ্রাসের মুদ্রা কোনটি?
(ক) সেডি (খ) ইউরো (গ) ডলার (ঘ) পেসো
সঠিক উত্তর: (খ) ইউরো
৪০. ‘প্রচ্ছন্ন’ শব্দটির অর্থ কি?
(ক) ফর্সা (খ) কুৎসিত (গ) গোপন (ঘ) অন্ধকার
সঠিক উত্তর: (গ) গোপন
৪১. ‘তন্ডুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) পান-সুপারী (খ) দোকান (গ) বাজার (ঘ) চাল
সঠিক উত্তর: (ঘ) চাল
৪২. ‘He is out for your blood’- এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) সে তোমার রক্ত খুঁজছে (খ) সে তোমার রক্তের জন্য বেরিয়েছে
(গ) সে তোমার আভিজাত্যের বাইরে (ঘ) সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ
সঠিক উত্তর: (ঘ) সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ
৪৩. “এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”- উক্তিটি কার?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) শামসুর রাহমান
(গ) ইসমাইল হোসেন সিরাজী (ঘ) হেলাল হাফিজ
সঠিক উত্তর: (ঘ) হেলাল হাফিজ
৪৪. শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষণ?
(ক) জনতা (খ) ভোজন (গ) চিনি (ঘ) সৌরভ
সঠিক উত্তর: (খ) ভোজন
৪৫. ‘অপ’- উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
(ক) সংকীর্ণতা (খ) নিকৃষ্ট (গ) অপরাগতা (ঘ) হীনতা
সঠিক উত্তর: (খ) নিকৃষ্ট
৪৬. উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোন কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তা-কে বলে-
(ক) Prothesis (খ) Apothesis (গ) Apenthesis (ঘ) Progressive
সঠিক উত্তর: (ক) Prothesis
৪৭. ক্রীড়া ক্যাটাগরিতে “একুশে পদক- ২০২৫” প্রাপ্ত হয়-
(ক) বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
(খ) বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল
(গ) বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল
(ঘ) বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৯ নারী ভলিবল দল
সঠিক উত্তর: (গ) বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল
৪৮. ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে?
(ক) মারিয়া করিনা মাচাদো (খ) নার্গেস মোহাম্মদী
(গ) বিশ্ব খাদ্য কর্মসূচী (ঘ) সুয়ুমু কিতাগাওয়া
সঠিক উত্তর: (ক) মারিয়া করিনা মাচাদো
৪৯. Which period is known as “Romantic Period” of English literature?
(ক) 1798-1832 (খ) 1550-1558 (গ) 1649-1660 (ঘ) 1910-1936′
সঠিক উত্তর: (ক) 1798-1832
৫০. “সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে।” Which one is correctly translated into English?
(ক) He talks like he knew everything. (খ) He talks as if he knew everything.
(গ) He talks after knowing everything. (ঘ) He talks like he knows everything.
সঠিক উত্তর: (খ) He talks as if he knew everything.
প্রতিষ্ঠানের নামঃ খাদ্য অধিদপ্তর
পরীক্ষার তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০২৫
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট
প্রশ্নের পূর্ণমানঃ ৫০
প্রশ্নের সেট -৭৯৬৬
১. “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে”- চরণটি কার লেখা?
(ক) কাজী প্রসন্ন ঘোষ (খ) কাজী নজরুল ইসলাম (গ) জীবনানন্দ দাস (ঘ) জসীম উদ্দীন
সঠিক উত্তরঃ (গ) জীবনানন্দ দাস
২. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে?
(ক) লর্ড ওয়াভেল (খ) লর্ড কর্নওয়ালিস (গ) লর্ড ক্লাইভ (ঘ) লর্ড বেন্টিঙ্ক
সঠিক উত্তরঃ (খ) লর্ড কর্নওয়ালিস
৩. “Stunning” is a synonym of –
(ক) Behaviour (খ) Cunning (গ) Beautiful (ঘ) Love
সঠিক উত্তরঃ (গ) Beautiful
৪. Which word is correctly spelt?
(ক) Miscelenous (খ) Miscellaneous (গ) Miscellenous (ঘ) Misceleneous
সঠিক উত্তরঃ (খ) Miscellaneous
৫. দুটি সংখ্যার যোগফল ৮ ও অনুপাত ৩:১ হলে তাদের গুণফল কত?
(ক) ৮ (খ) ১২ (গ) ২৪ (ঘ) ৬
সঠিক উত্তরঃ (খ) ১২
৬. বাংলা ভাষায় মৌলিক অংশ কয়টি?
(ক) ৩ টি (খ) ২ টি (গ) ৫ টি (ঘ) ৪ টি
সঠিক উত্তরঃ (খ) (ঘ) ৪ টি [প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন: ১. ধ্বনি (Sound) ২. শব্দ (Word ) ৩. বাক্য ( Sentence ) ৪. অর্থ (Meaning)]
৭. বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) প্রমথ চৌধুরী (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী
৮. “By all means” means-
(ক) Meaningless (খ) Meaningful (গ) Certainly (ঘ) Uncertainly
সঠিক উত্তরঃ (গ) Certainly
৯. নিচের যুগল শব্দের কোনটি সঠিক?
(ক) আষাড়, ভুষণ (খ) দুর্নীতি, মুমূর্ষু (গ) পুরষ্কার, আবিষ্কার (ঘ) লবন, ভীষন
সঠিক উত্তরঃ (খ) দুর্নীতি, মুমূর্ষু
১০. শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে?
(ক) আঞ্চলিক ভাষা (খ) উপরের সবগুলো (গ) মাতৃভাষা (ঘ) প্রথম ভাষা
সঠিক উত্তরঃ (গ) মাতৃভাষা
১১. “কপাল কুন্ডলা” উপন্যাসটির লেখক কে?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) তারাশংকর বন্দ্যোপাধ্যায় (গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) সমরেশ বসু
সঠিক উত্তরঃ (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২. What is the meaning of idiom “Bag and baggage”?
(ক) Leaving nothing behind (খ) Heavy things (গ) Own property (ঘ) Valuable goods
সঠিক উত্তরঃ (ক) Leaving nothing behind
১৩. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত?
(ক) ৪৫° (খ) ৬০° (গ) ৩০° (ঘ) ৫৫°
সঠিক উত্তরঃ (ক) ৪৫°
১৪. Which of the following is correct?
(ক) I have felt very bad that day. (খ) I feals very bad that day.
(গ) I feel very bad that day. (ঘ) I felt very bad that day.
সঠিক উত্তরঃ (ঘ) I felt very bad that day.
১৫. ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
(ক) ৬ (খ) ৮ (গ) ৯ (ঘ) ৭
সঠিক উত্তরঃ (খ) ৮ [এই মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, এবং ১৯]
১৬. “সাঁঝের মায়া” কবিতাটির রচয়িতা কে?
(ক) বেগম রোকেয়া (খ) নীলিমা ইব্রাহীম
(গ) সেলিনা হোসেন (ঘ) বেগম সুফিয়া কামাল
সঠিক উত্তরঃ (ঘ) বেগম সুফিয়া কামাল (প্রকৃতপক্ষে কাব্যগ্রন্থটির নাম ‘সাঁঝের মায়া’)
১৭. কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন?
(ক) লর্ড ক্লাইভ (খ) ক্রিস্টোফার কলম্বাস (গ) ভাস্কো ডা গামা (ঘ) ফ্রান্সিস ড্রেক
সঠিক উত্তরঃ (গ) ভাস্কো ডা গামা
১৮. কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে-
(ক) মাইক্রোপ্রসেসর (খ) মেমোরি (গ) হার্ড ডিস্ক (ঘ) উইন্ডোজ
সঠিক উত্তরঃ (ক) মাইক্রোপ্রসেসর
১৯. He said, “I know him well because I used to live with him”. Choose the correct indirect speech.
(ক) He had told that he had known him well because he used to live with him.
(খ) He told that he knew him well because he used to lived with him.
(গ) He said that he knew him well because he used to live with him.
(ঘ) He said that he had known him well because he had used to live with him.
সঠিক উত্তরঃ (গ) He said that he knew him well because he used to live with him.
২০. If the sentence is a universal truth or habitual fact, the tense will be’
(ক) Past Indefinite Tense (খ) Present Indefinite Tense
(গ) Future Indefinite Tense (ঘ) Present Continuous Tense
সঠিক উত্তরঃ (খ) Present Indefinite Tense
২১. যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে?
(ক) বক্তা (খ) বাচাল (গ) বাগ্মী (ঘ) মিতভাষী
সঠিক উত্তরঃ (গ) বাগ্মী
২২. বঙ্গভঙ্গ হয় কত সালে?
(ক) ১৭৫৭ (খ) ১৮৫৭ (গ) ১৯০৫ (ঘ) ১৯৪৭
সঠিক উত্তরঃ (গ) ১৯০৫
২৩. ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে- এর সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
(ক) When the doctor comes he finds the patient dead.
(খ) The patient is dead when the doctor came.
(গ) The patient had died before the doctor came.
(ঘ) The doctor came and found the patient dead.
সঠিক উত্তরঃ (ঘ) The doctor came and found the patient dead.
২৪. বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ____
(ক) মায়ানমার (খ) ভারত ও মায়ানমার
(গ) ভারত ও নেপাল (ঘ) ভারত
সঠিক উত্তরঃ (খ) ভারত ও মায়ানমার
২৫. “আমার সোনার বাংলা” গানটির সুরকার কে?
(ক) কাজী নজরুল ইসলাম (খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) দেবাশীষ রায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২৬. “কেঁচো গণ্ডুস” বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
(ক) বিলম্বে আরম্ভ (খ) কাটাকাটি করা (গ) গন্ডগোল পাকানো (ঘ) পুনরায় আরম্ভ
সঠিক উত্তরঃ (ঘ) পুনরায় আরম্ভ
২৭. Identify correct passive voice.
(ক) Five men were arrested and one was fined.
(খ) Five men was arrested and one was fined.
(গ) Five men were being arrested and one was fined.
(ঘ) Five men were arrested and one fined.
সঠিক উত্তরঃ (ক) Five men were arrested and one was fined.
২৮. তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
(ক) নীলফামারী (খ) লালমনিরহাট (গ) কুড়িগ্রাম (ঘ) রংপুর
সঠিক উত্তরঃ (খ) লালমনিরহাট
২৯. Wi-Fi Means-
(ক) Wireless Free (খ) World Wide Web (গ) Wireless Friendly (ঘ) Wireless Fidelity
সঠিক উত্তরঃ (ঘ) Wireless Fidelity
৩০. “শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে”- বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় শূন্য (খ) কর্মে শূন্য (গ) অপাদানে শূন্য (ঘ) অধিকরণে শূন্য
সঠিক উত্তরঃ (খ) কর্মে শূন্য
৩১. Which one is the correct sentence?
(ক) No sooner had we heard the noice we had rushed to the spot.
(খ) No sooner had we heard the noise than we rushed to the spot.
(গ) No sooner we had heard the noice we rushed to the spot.
(ঘ) No sooner we had heard the noice then we rushed to the spot.
সঠিক উত্তরঃ (খ) No sooner had we heard the noise than we rushed to the spot.
৩২. ১২ বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা ৪ মিটার হলে তার দৈর্ঘ্য কত?
(ক) ৮ মিটার (খ) ১২ মিটার (গ) ৬ মিটার (ঘ) ৩ মিটার
সঠিক উত্তরঃ (গ) ৬ মিটার (ত্রিভুজের ক্ষেত্রফল = ½ × ভূমি × উচ্চতা)
৩৩. Which pair of words is correct?
(ক) Assassment, Commity (খ) Asessment, Committee
(গ) Assessment, Committee (ঘ) Assesment, Comitty
সঠিক উত্তরঃ (গ) Assessment, Committee
৩৪. Which one is correct?
(ক) Diarrhoea (খ) Dirrhaea (গ) Direa (ঘ) Dyrrhoea
সঠিক উত্তরঃ (ক) Diarrhoea
৩৫. কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) লিওনার্দো দ্য ভিঞ্চি (গ) মাইকেল অ্যাঞ্জেলো (ঘ) পিকাসো
সঠিক উত্তরঃ (খ) লিওনার্দো দ্য ভিঞ্চি
৩৬. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
(ক) মনসামঙ্গল (খ) চন্ডীমঙ্গল (গ) চর্যাপদ (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
সঠিক উত্তরঃ (গ) চর্যাপদ
৩৭. I am looking forward to (hear) from you. Choose the right form of verb in the bracket.
(ক) hears (খ) hear (গ) hearing (ঘ) heard
সঠিক উত্তরঃ (গ) hearing (‘look forward to’ এর পরে verb+ing বসে)
৩৮. স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৩৬ কি.মি. পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ৬ কি.মি./ঘন্টা হবে?
(ক) ৩ কি.মি./ঘন্টা (খ) ৪ কি.মি./ঘন্টা (গ) ৯ কি.মি./ঘন্টা (ঘ) ৬ কি.মি./ঘন্টা’
সঠিক উত্তরঃ (ক) ৩ কি.মি./ঘন্টা (অনুকূলে বেগ ৯ কি.মি./ঘন্টা। স্রোতের বেগ = অনুকূলে বেগ – নৌকার বেগ = ৯-৬ = ৩)
৩৯. “মনমাঝি” শব্দটি কোন সমাস?
(ক) উপমান কর্মধারয় (খ) উপমিত কর্মধারয় (গ) মধ্যপদলোপী কর্মধারয় (ঘ) রূপক কর্মধারয়
সঠিক উত্তরঃ (ঘ) রূপক কর্মধারয় (ব্যাস বাক্য: মন রূপ মাঝি)
৪০. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
(ক) ৬:৪ (খ) ৫:৮ (গ) ৪:৬ (ঘ) ৩:৭
সঠিক উত্তরঃ সঠিক উত্তর অপশনে নাই। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ বা ৫:৩।
৪১. ৫ টাকায় ৮টি দরে আমলকি ক্রয় করে ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
(ক) ২৫% ক্ষতি (খ) ৩৩ ১/৩ % লাভ (গ) ৩৩ ১/৩ % ক্ষতি (ঘ) ২৫% লাভ
সঠিক উত্তরঃ (খ) ৩৩ ১/৩ % লাভ [যদি বিক্রয়মূল্য “৫ টাকায় ৬টি” ধরা হয়, তবে উত্তর ৩৩.৩৩% লাভ হয়, যা একটি অপশনের সাথে মেলে।]
৪২. “গুদাম” শব্দটি কোন বিদেশী ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে?
(ক) পর্তুগীজ (খ) তুর্কি (গ) হিন্দি (ঘ) বার্মিজ
সঠিক উত্তরঃ (ক) পর্তুগীজ
৪৩. “কপোল” শব্দটির সমার্থক শব্দ কোনটি?
(ক) গণ্ডদেশ (খ) গাল (গ) কপাল (ঘ) ললাট
সঠিক উত্তরঃ (খ) গাল (দ্রষ্টব্য: ‘গণ্ডদেশ’ শব্দটিও সঠিক সমার্থক শব্দ)
৪৪. Fill in the blank with correct preposition- “Mr. John gave a talk …. the cause of dengue fever”.
(ক) off (খ) of (গ) on (ঘ) for
সঠিক উত্তরঃ (গ) on
৪৫. এক হেক্টরে কত একর?
(ক) ২৪.৭ একর (প্রায়) (খ) ৪.২৭ একর (প্রায়) (গ) ৭.২৪ একর (প্রায়) (ঘ) ২.৪৭ একর (প্রায়)
সঠিক উত্তরঃ (ঘ) ২.৪৭ একর (প্রায়)
৪৬. Choose the correct sentence.
(ক) Had I been a king, I would have helped the poor. (খ) All are correct.
(গ) If I were you, I would not do this. (ঘ) If I were you, I would not have done this.
সঠিক উত্তরঃ (খ) All are correct.
৪৭. একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে তার পরিধি কত?
(ক) 81.68 (প্রায়) (খ) 163.36 (প্রায়) (গ) 40.84 (প্রায়) (ঘ) 136.36 (প্রায়)
সঠিক উত্তরঃ (ক) 81.68 (প্রায়) (পরিধি = π × ব্যাস)
৪৮. বৃত্তস্থ রম্বস একটি ____
(ক) সামান্তরিক (খ) ত্রিভুজ (গ) আয়তক্ষেত্র (ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তরঃ (ঘ) বর্গক্ষেত্র
৪৯. a³-b³ = 513 এবং a – b = 3 হলে ab এর মান কত?
(ক) 45 (খ) 60 (গ) 48 (ঘ) 54
সঠিক উত্তরঃ (ঘ) 54
৫০. “বসুমতী” শব্দটির অর্থ কি?
(ক) ফুল (খ) গিরি (গ) নদী (ঘ) ধরিত্রী
সঠিক উত্তরঃ (ঘ) ধরিত্রী
প্রতিষ্ঠানের নামঃ খাদ্য অধিদপ্তর
পরীক্ষার তারিখঃ ২৯ আগস্ট ২০২৫
পদের নাম: ড্রাইভার
পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট
প্রশ্নের পূর্ণমানঃ ৪০
১। বিপরীত শব্দ লিখুন:
(ক) ইচ্ছা = অনিচ্ছা
(খ) স্বাধীন = পরাধীন
(গ) লঘু = গুরু
২। এক কথায় প্রকাশ করুন:
(ক) চার রাস্তার সমাহার = চৌরাস্তা
(খ) কোকিলের ডাক = কুহু
(গ) জানার ইচ্ছা = জিজ্ঞাসা
৩। লিঙ্গ পরিবর্তন করুন:
(ক) বৃদ্ধ = বৃদ্ধা
(খ) রূপবান = রূপবতী
(গ) শিক্ষক = শিক্ষিকা
৪। বাংলায় অর্থ লিখুন:
(ক) Accident = দুর্ঘটনা
(খ) Fuel = জ্বালানী
(গ) Discipline = শৃঙ্খলা
৫। বাংলায় অনুবাদ করুন:
(i) I Love my country. = আমি আমার দেশকে ভালবাসি।
(iii) He went to market. = সে বাজারে গেল।
(ii) Do you know me? = তুমি কি আমাকে চেনো?
৬। Fill in the blanks:
(a) ——Padma is a big river. = The
(b) This is ——-orange = an
(c) He is ——-European. = a
(d) Look —– the picture. = at
৭। Change the number:
(a) Bus = Buses
(b) Key = Keys
(c) Tooth = Teeth
৮। Translate into English:
(a) আমি গাড়ি চালাতে পারি। = I can drive.
(b) ঢাকা বাংলাদেশের রাজধানী। = Dhaka is the capital of Bangladesh.
(c) দরজাটি খোল। = Open the door.
৯। রহিম প্রতি ঘণ্টায় গড়ে ৫০ কিলোমিটার গতিতে গাড়ী চালিয়ে কত সময়ে ৭৫০ কিলোমিটার পর পাড়ি দিবে?
উত্তরঃ ১৫ ঘণ্টায়
১০। ১ হালি ডিমের দাম ৬০ টাকা হলে, ২ ডজন ডিমের দাম কত?
উত্তরঃ ৩৬০ টাকা
১১। গাড়ীর ক্লাচের যে কোনো ২টি কাজ লিখুন।
উত্তরঃ গাড়ির ক্লাচের দুটি প্রধান কাজ হলো ইঞ্জিনকে ট্রান্সমিশন থেকে সংযোগ বিচ্ছিন্ন করা এবং গিয়ার পরিবর্তনের জন্য মসৃণ সংযোগ তৈরি করা।
১২। রাস্তায় ট্রাফিক সিগন্যাল বাতির ক্রম লিখুন।।
উত্তরঃ রাস্তার ট্রাফিক সিগন্যালের সাধারণ ক্রমটি হলো লাল, হলুদ, সবুজ। লাল বাতি জ্বলে উঠলে গাড়ি থামিয়ে দিতে হবে, হলুদ বাতি দেখলে থামার প্রস্তুতি নিতে হবে বা অপেক্ষা করতে হবে, এবং সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
১৩। ডাইভিং লাইসেন্স কত প্রকার ও কী কী?
উত্তরঃ বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স প্রধানত তিন ধরনের: লার্নার/শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স। লার্নার লাইসেন্স গাড়ি চালানো শেখার জন্য প্রয়োজন, অপেশাদার লাইসেন্স ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য এবং পেশাদার লাইসেন্স বাণিজ্যিক বা পেশাগতভাবে গাড়ি চালানোর জন্য ব্যবহৃত হয়।
১৪। কোন কোন জায়গায় হর্ন বাজানো নিষেধ।
উত্তরঃ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান (যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়), উপাসনালয় (মসজিদ, মন্দির, গির্জা), আদালত এলাকা এবং অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটার এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত, যেখানে হর্ন বাজানো নিষেধ। এছাড়া রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত অনাবশ্যক হর্ন বাজানোও নিষিদ্ধ।
১৫। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ বাংলাদেশে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর। অপেশাদার লাইসেন্স পেতে হলে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হয়।
১৬। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?
উত্তরঃ ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে এয়ারলক (Airlock) বলা হয়। এর ফলে ইঞ্জিনে পর্যাপ্ত ফুয়েল পৌঁছায় না, যার কারণে ইঞ্জিন চালু করতে অসুবিধা হয় বা গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যায়।
১৭। গাড়ীর হেড লাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হবে?
উত্তরঃ গাড়ির হেডলাইট না জ্বললে প্রথমে বাল্ব, ফিউজ এবং ব্যাটারির সংযোগ পরীক্ষা করুন। যদি একটি বা উভয় হেডলাইটের বাল্ব নষ্ট হয়ে থাকে তবে তা পরিবর্তন করুন। হেডলাইট ফিউজ ক্ষতিগ্রস্ত হলে, ফিউজ বক্স খুঁজে গাড়ির ম্যানুয়াল দেখে নির্দিষ্ট ফিউজটি পরিবর্তন করতে হবে। এছাড়া ব্যাটারির টার্মিনালগুলো পরিষ্কার এবং ভালোভাবে টাইট করা আছে কিনা তা দেখে নিন।
প্রতিষ্ঠানের নামঃ খাদ্য অধিদপ্তর
পরীক্ষার তারিখঃ ০৯ আগস্ট ২০২৫
পদের নাম: বিভিন্ন পদ
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
প্রশ্নের পূর্ণমানঃ ১০০
১। কারক ও বিভক্তি নির্ণয়:
(ক) রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহ খুঁজে পেলাম না।
(খ) জগতে কীর্তিমান হয় সাধনায়।
(গ) শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
(ঘ) অন্ধজনে দেহ আলো।
(ঙ) বেলা যে পড়ে এল, জলকে চল।
২। এক কথায় প্রকাশ করুন:
(ক) পরিণাম চিন্তা করে কাজ করে না যে = অবিমৃষ্যকারী
(খ) অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ
(গ) শুকনো পাতার শব্দ = মর্মর
(ঘ) ৬০ বছর পূর্তি = হীরক জয়ন্তী
(ঙ) ক্রমশই বর্ধিত হচ্ছে যা = বর্ধিষ্ণু
৩। সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) স্বাগত = সু + আগত
(খ) পদ্ধতি = পদ + হতি
(গ) পরিষ্কার = পরি + কার
(ঘ) ইত্যাদি = ইতি + আদি
(ঙ) উদ্যোগ = উৎ + যোগ
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
(ক) ‘সমাস’ শব্দের অর্থ কী? – সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ
(খ) সমাসবদ্ধ পদকে কী বলে? – সমস্তপদ
(গ) ‘সাহেব-বিবি-গোলাম’ শব্দটি কোন সমাসের উদাহরণ? – দ্বন্দ্ব সমাস
(ঘ) ‘বিয়ে পাগলা’ শব্দটি কোন সমাসের উদাহরণ? – চতুর্থী তৎপুরুষ সমাস
(ঙ) “বিষাদসিন্ধু” শব্দটি কোন সমাসের উদাহরণ? – রূপক কর্মধারয় সমাস
৫। নিচের প্রশ্নগুলোর উত্তর:
(ক) ‘বনফুল’ কার ছদ্মনাম? – বলাইচাঁদ মুখোপাধ্যায়
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লিখুন। – পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা
(গ) ‘বঙ্গবাণী’ কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? – নূরনামা
(ঘ) বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ কে প্রবর্তন করেন? – মাইকেল মধুসূদন দত্ত
(ঙ) “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- পরের লাইন কি? – “মানবের মাঝে আমি বাঁচিবারে চাই”
৬। Make sentences with the following:
(a) At any cost: Kamrul ordered the army to recapture the camp at any cost.
(b) Carry the day: The Women’s football team’s excellent performance helped them carry the day.
(c) In black and white: We need to see the terms of the agreement in black and white.
(d) In view of: In view of the weather, let’s postpone the picnic.
(e) By dint of: He succeeded by dint of hard work.
৭। ইংরেজিতে অনুবাদ করুন:
(ক) যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ। – War is a curse for mankind.
(খ) সে সাঁতার কাটতে জানে না। – He does not know how to swim.
(গ) শিশুটি নাচতে নাচতে চলে গেল। – The child went away dancing.
(ঘ) উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো। – Example is better than precept.
(ঙ) দশটা বাজতে ছয় মিনিট বাকি আছে। – It is six minutes to ten.
৮। Change the voice of the following sentences:
(a) I want him to write the letter. (Passive) – I want the letter to be written by him.
(b) His pen has been stolen. (Active) – Someone has stolen his pen.
(c) We made him captain. (Passive) – He was made captain by us.
(d) Who will help me? (Passive) – By whom shall I be helped?
৯। Change the following sentences from direct to indirect speech:
(a) Rajib said, “I am leaving Dhaka this morning.” – Rajib said that he was leaving Dhaka that morning.
(b) Ahsan said, “I gave him the ring on his birthday.” – Ahsan said that he had given him the ring on his birthday.
১০। Write the right form of verbs mentioned in the bracket:
(a) Would that I (see) a tiger. = saw
(b) I went to the library with a view to (make) note there. = making
(c) One of the boys (be) absent yesterday. = was
(d) The class started after the bell (ring). = had rung
১১। Fill in the blanks:
(a) She is ——-a song. = singing
(b) I am sorry ——- disturb you. = to
(c) Take care ——–your health. = of
(d) He has been living in Dhaka —– 2005. = since
(e) He is rich —— unhappy. = but
১২। একটিবাঁশের ০.১৫ অংশ কাদায় এবং ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয়। তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০ মিটার
১৩। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। ২০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত?
উত্তরঃ বর্তমানে পুত্রের বয়স ২০ বছর এবং পিতার বয়স ৬০ বছর।
১৪। যদি a^4+a^2 b^2+b^4=3 এবং a² + ab + b²= 3 হয়, তবে a² + b² এর মান কত?
উত্তরঃ 2
১৫। একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ জন সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুত আছে। ১৫ দিন পর কিছু সৈন্য অন্যত্র চলে গেলে, বাকী খাদ্য অবশিষ্ট সৈনিকের আরও ৩০ দিন চলবে। কতজন সৈন্য অন্যত্র চলে গিয়েছিল।
উত্তরঃ ২৫০ জন [প্রশ্নে ৪০ দিন ভুলে উল্লেখ করেনি, যদি ৪০ দিন আমরা ধরি তাহলে উত্তর হবে ২৫০ জন। তাছাড়া প্রশ্নে ভুল আছে বলা যায়]
১৬। দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি? সংখ্যা দুটি নির্ণয় করুন।
উত্তরঃ ৯ এবং ১০
১৭। 4(x^2+ax)^2, 6 (x³ – a²x) এবং 14x³ (x^3-a^3 ) এর ল, সা.গু নির্ণয় করুন।
উত্তরঃ 84x^3(x+a)^2(x^3-a^3)
১৮। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন।
(ক) কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরষ্কার ঘোষণা করা হয়?
উত্তরঃ নরওয়েজিয়ান নোবেল কমিটি
(খ) বিশ্ব খাদ্য দিবস কবে?
উত্তরঃ ১৬ অক্টোবর
(গ) সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগরে
(ঘ) জাতিসংঘের কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তরঃ ইউনেস্কো (UNESCO)
(ঙ) বাংলাদেশের সংবিধানের বাংলা ও ইংরেজি নাম লিখুন।
উত্তরঃ বাংলা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ইংরেজি: The Constitution of the People’s Republic of Bangladesh
(চ) টেকসই উন্নয়ন অভিষ্ট (SDG) এর লক্ষ্যমাত্রা (GOAL) কয়টি?
উত্তরঃ ১৭টি
(ছ) বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এর আয়োজক কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)
(জ) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
(ঝ) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?
উত্তরঃ পুণ্ড্র
(ঞ) প্রাচীন সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বুঝায়?
উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
(ট) কয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয়?
উত্তরঃ ৬টি (পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি, এবং অর্থনীতি)
(ঠ) বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে?
উত্তরঃ তৈরি পোশাক শিল্প
(ড) বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে কোথায়?
উত্তরঃ মাতারবাড়ি, কক্সবাজার
(ঢ) বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে?
উত্তরঃ নেপাল [তাপ বিদ্যুৎ ভারত থেকে]
(ণ) বাংলাদেশের অর্থবছর শুরু হয় কত তারিখ থেকে?
উত্তরঃ ১ জুলাই
১৯। পূর্ণরূপ লিখুন।
(i) OMS: Open Market Sale
(ii) VGF: Vulnerable Group Feeding
(iii) FDI: Foreign Direct Investment
(iv) FAO: Food and Agriculture Organization
(v) UNHCR: United Nations High Commissioner for Refugees