Bangladesh Film Archive (BFA) Exam Question Solution 2021 has been published. BFA Exam Question Solution 2021, Bangladesh Film Archive Exam Question Solution 2021, www.bfa.gov.bd question solution 2021, Question Solution of BFA Exam 2021, Question Solution of Bangladesh Film Archive Exam 2021, Bangladesh Film Archive (BFA) Written Exam Question Solution 2021, BFA Written Exam Question Solution 2021, BFA Office assistant cum computer typist Exam Question Solution 2021, BFA Store Keeper Exam Question Solution 2021, BFA Office Shohayak Exam Question Solution 2021, BFA Written Exam Question Solution 2021, BFA Exam Question and Solution 2021, BFA Exam Question and Answer 2021 are search option to get all information of BFA Exam Question Solution 2021.

Organization Name: Bangladesh Film Archive (BFA)

1. Film Investigator- 01

2. Telephone operator-01

3. Store Keeper-01

4. Steno typist cum computer operator-01

5. Office assistant cum computer typist-02

6. Motor Driver (Heavy)-01

7. Electrician-01

8. Office Sohayak-01

9. Security guard- 01

পদের নামঃ Office Assistant Cum Computer Typist (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

Note: অন্য সব পদের সমাধান নিচে দেওয়া আছে….  

বাংলা অংশ সমাধানঃ 

১. ভাব সম্প্রসারণ করুনঃ

ক. দূর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, সাপের মাথার মনি থাকলেও সে কি ভয়ংকর নহে?

নৈতিক শিক্ষা যেমন অতি প্রয়োজনীয়, তেমনি অতি কঠিন। সুনীতি কাহাকে বলে এবং দুর্নীতি কাহাকে বলে, তাহা নির্ণয় করা প্রায় সহজ, কিন্তু তাহা হইলেও নৈতিক শিক্ষালাভ সুনীতি কি দুর্নীতি তাহা জানিলেই সম্পন্ন হয় না। কার্যত যাহা সুনীতি, তাহা আচরণ করা ও যাহা দুর্নীতি তাহা পরিহার করাই নৈতিক শিক্ষার লক্ষণ। কারণ এইরূপ কাজ করিতে পারা বহু যত ও অভ্যাসের ফল। ফলত নৈতিক শিক্ষা কেবল জ্ঞানলাভের জন্যে অতি প্রয়োজনীয়। যদিও দুর্জন বিদ্যালংকৃত হইতে পারে, তবু দুর্জনের জ্ঞানলাভ প্রায়ই ঘটে না। তাহার কারণ এই যে, জ্ঞানলাভের নিমিত্তে যে সকল যত, অভ্যাস আবশ্যক, তদুপযোগী মনের শান্তভাব দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের থাকে না। তাহারা তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন হইতে পারে, কিন্তু ধীর বুদ্ধির হইতে পারে না।

নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে সুনীতি এবং দুর্নীতি সম্পর্কে জানতে হবে এবং জীবনে চলার পথে সুনীতিকে বরণ করে দুর্নীতিকে পরিহার করতে হবে। দুর্নীতিপরায়ণ ব্যক্তি যত জ্ঞানী হোক না কেন তার সঙ্গ অবশ্যই পরিত্যাগ করা উচিত।

২. চোখ এর ০৫ টি সমার্থক লিখুন।

ক) নেত্র খ) চোখ গ) দর্শনেন্দ্রিয় ঘ) লোচন ঙ) নয়ন

৩. নিম্নবর্ণিত গ্রন্থ গুলোর লেখকের নাম লিখুন।

ক. বিষাদ সিন্ধু=মীর মশাররফ হোসেন

খ. সোনার তরী= রবীন্দ্রনাথ ঠাকুর

গ. সংশপ্তক=  শহীদুল্লাহ কায়সার

ঘ. একাত্তরের দিনগুলো=জাহানারা ইমাম

ঙ. মা= আনিসুল হক

৫. এক কথায় প্রকাশ করুনঃ

ক. কথায় বর্ণনা করা যায় না=অনির্বচনীয়

খ. যা ক্রমশ বর্ধিত হচ্ছে=বর্ধিষ্ণু

গ. কোন কিছুতেই ভয় নেই যার= নির্ভীক/অকুতোভয়

ঘ. যা সহজে লাভ করা যায় =সুলভ

ঙ. চক্ষুর সম্মুখে সংঘটিত=চাক্ষুষ

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

ইংরেজি অংশ সমাধানঃ  

৫. Write a short note on ‘Honesty is the best policy’.

Honesty is nothing but be truthful in every situations of life. It includes accepting our mistakes and rectifying it. Some of us think honesty means to tell the truth but it is more than that, it also includes following rules of an particular area and to be obedient to it. We should always be honest in our life because honesty ultimately leads life to success. Although, sometimes dishonesty becomes successful but it is temporary. Being dishonest may save us temporarily but to save ourselves we have to tell lie after lie which creates a big problem. An dishonest person never be happy in his/her life. But, an honest man enjoys fruits of his/her work. Therefore, we should be honest to enjoy every moment of life.

৬. Translate from Bengali to English :

a. মেট্রো রেলের কাজ চলছে।= Metro rail work is going on.

b. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। =Bangladesh is a developing country.

c. বুলবুল যখন জেগে উঠল তখন বৃষ্টি পড়ছিলো।=It was raining when Bulbul woke up.

d. কত বিস্ময়কর মানুষের জীবন।=How wonderful of human life is!

e. আমি দুই ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি= I have been waiting for you for two hours.

৭.  Fill in the blanks :

a) He lives _________ Shahbag. উত্তরঃ in 

b) It is 6 o’clock _______ my watch. উত্তরঃ by 

c) The man is devoted ______ our creator. উত্তরঃ to 

d) He is accused________ theft. উত্তরঃ of 

e) She died _______ hunger. উত্তরঃ of 

৮. Make Sentence with the following phrases and idioms (with Bengali meaning) 

a) A man of letters= (পণ্ডিত ব্যক্তি) = Kazi Nazrul Islam was a man of letters in our history.

b) Black and White=(লিখিতভাবে)= Please give me your proposal in black and white.

c) With a view to= (জন্য বা নিমিত্ত) = I am coming here with a view to helping the poor.

d) Slow coach= (অলস) = Sumon is a slow coach for our society.

e) Go to the dogs=(গোল্লায় যাওয়া) = Anam has gone to the dogs in his life.

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

গণিত অংশ সমাধানঃ  

৯. ক একটি কাজ ১০ দিনে করতে পারে। খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তাঁরা  একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

উত্তরঃ ৬ দিন 

১০. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে  বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

উত্তরঃ ৫০% 

১১. 2x2–x–3 এর উৎপাদকের বিশ্লেষণ করুন।

উত্তরঃ (2x-3) (x+1) 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ 

১২.  “আধুনিক সভ্যতায় ইন্টারনেটের এর ভূমিকা ” সম্পর্কে অনুচ্ছেদ লিখুন।

১৩. এক কথায় উত্তর দিন।

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন  দিবস কোন তারিখ? উত্তরঃ ১০ জানুয়ারি  

খ. বঙ্গবন্ধু রচিত ২টি গ্রন্থের নাম লিখুন। উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা 

গ. ২টি সার্চ ইঞ্জিন এর নাম লিখুন। উত্তরঃ পিপীলিকা, গুগল 

ঘ. কম্পিউটারের হার্ডওয়ার ও সফটওয়ার কি? উত্তরঃ কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।

কম্পিউটার সফটওয়্যার” বা “সফটওয়্যার” হলো কিছু data এবং কম্পিউটার নির্দেশ (instructions) এর সংগ্রহীত মিশ্রণ, যেটা একটি প্রোগ্রাম (program) হিসেবে কম্পিউটারকে যেকোনো কাজ করার ক্ষেত্রে নির্দেশ (instructions) দেয়।

ঙ. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?”

উত্তরঃ  ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

পদের নামঃ Office Shohayak (অফিস সহায়ক)  

বাংলা অংশ সমাধানঃ  

১। অনুচ্ছেদ লিখুনঃ  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ভূমিকা : 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি  আমি কি ভুলিতে পারি।”

২। সন্ধি বিচ্ছেদ করুনঃ 

ক. সূর্যোদয় = সূর্য + উদয়

খ. সংবাদ = সম্ + বাদ

গ. চলচ্চিত্র = চলৎ + চিত্র

ঘ. নয়ন = নে + অন

ঙ. আশ্চর্য = আ + চর্য

৩। বিপরীতার্থক শব্দ লিখুনঃ

ক. আবির্ভাব = তিরোভাব

খ. কৃত্রিম = আসল

গ. তিরস্কার = পুরষ্কার

ঘ. নিন্দা = স্তুতি

ঙ. উপকার = অপকার

৪। এক কথায় প্রকাশ করুনঃ

ক. যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব

খ. আকাশে চরে যে = খেচর

গ. অহংকার নেই যার = নিরহংকার

ঘ.  উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন

ঙ. মৃত্যু পর্যন্ত = আমৃত্যু

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

ইংরেজি অংশ সমাধানঃ 

১. Write down your name and address in English. 

I am Md. Zakir Khan. I am from Dhaka. I live in 69/3 B, Mirpur -10, Dhaka-1216.

২. Write down five Sentence on Bangladesh.

i) The officially name of Bangladesh is the People’s Republic of Bangladesh.

ii) It is the eighth-most populous country in the world.

iii) The Capital of Bangladesh is Dhaka.

iv) Bangladesh is bordered by the Indian states of West Bengal to the west and north, Assam to the north, Meghalaya to the north and northeast, and Tripura and Mizoram to the east.

v) The per capita income of Bangladesh is now 2064 US Dollar.

৩. Translate into Bengali :

a. He teaches us English. = তিনি আমাদের ইংরেজি শেখান।

b. The cow gives us milk. = গাভী আমাদের দুধ দেয়।

c. He goes to School. = সে স্কুলে যায়।

d. Give me a glass of water. = আমাকে এক গ্লাস পানি দাও

e. He killed himself. = সে আত্মহত্যা করেছিল।

৪. Make sentence with the following words: 

Honest = Sumon is an honest man.

Book = I like to read several book.

River = River is a natural  beauty in the world.

Bangladesh =We love Bangladesh. 

Drink = We drink water everyday in our life.

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

গণিত অংশ সমাধানঃ 

১। কমলা ও তার জমজ দুই বোনের বয়সের সমষ্টি ২৩ বছর।  জমজ বোন দের প্রত্যেকের বয়স ৬ বছর হলে, কমলার বয়স কত?

উত্তরঃ কমলার বয়স ১১ বছর  

২। ১০০ টাকার ৫০%  সমান কত?

উত্তরঃ ৫০ 

৩। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ৯২ টাকা, এতে বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

উত্তরঃ দ্রব্যটির ক্রয়মূল্য ৮০ টাকা 

৪। ৬০° কোণের  সম্পূরক কোণের মান কত ?

উত্তরঃ ১২০° 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ 

১। বাংলাদেশের দুটি নদীর নাম লিখুন।

উত্তরঃ  সুরমা ও পদ্মা 

২। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর কাজ কি?

উত্তরঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যাবলী নিচে উল্লেখ করা হলোঃ 

৩। বাংলাদেশের দুজন বিখ্যাত কবি/সাহিত্যিকের নাম লিখুন।

উত্তরঃ কাজী নজরুল ইসলাম ও ফররুখ আহমেদ 

৪. বাংলাদেশের জাতীয় পিতার নাম ও মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তরঃ  বাংলাদেশের জাতীয় পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। 

৫। বাংলাদেশের রাজধানীর নাম কি? এটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ  বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

বাংলা অংশ সমাধানঃ  

১। অনুচ্ছেদ লিখুন: বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব ও প্রতিকার।

বিশ্বজুড়ে এখন বড় আতঙ্কের নাম কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস। আমরা এমন একটা সময় পার করছি যখন বাংলাদেশেও প্রতিদিনই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। মনে বেজে চলেছে অজানা শঙ্কা।

করোনা ভাইরাসের কারণে বিশ্ববাণিজ্যে তো বটেই, প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। বাংলাদেশের রফতানি আয়ের ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে এ খাত যদি সংকটে পড়ে তাহলে দেশের পুরো রফতানি খাতই সংকটে পড়বে বলে মনে করা হয়। বেশ কিছু কারখানাতেই কাঁচামালের সংকট তৈরি হচ্ছে।

কাঁচামালের অভাবে যখন পণ্য উৎপাদন নিয়ে সংশয় তখন পণ্য উৎপাদনের পর সেটা রফতানি নিয়েও সতর্ক থাকতে হচ্ছে ব্যবসায়ীদের।

অন্য সবকিছুর মতো এখন স্থবির হয়ে পড়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। লাখ লাখ শিক্ষার্থী ঘরবন্দি হয়ে এক অজানা ভবিষ্যতের দিকে দিন গুনছেন। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-সবারই আকুতি একটাই, কবে স্বাভাবিক হবে সবকিছু। তবে অবস্থাদৃষ্টে ধারণা স্পষ্ট যে, অচিরেই তা স্বাভাবিক হচ্ছে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে।

অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে জীবন-যাপনে কিছু বিধিনিষেধ শিথিল করা হলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷

এই বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্বের আর্থ-সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। বহু ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পিছিয়ে দেওয়া হয়েছে বা রহিত করা হয়েছে। অনেক দেশে দ্রব্যের (যেমন খাদ্য বা ঔষধ) জোগানের স্বল্পতার ব্যাপারে ব্যাপক ভীতি থেকে আতঙ্কগ্রস্ত মানুষের কেনাকাটার আধিক্যের সৃষ্টি হয়েছে । ভাইরাসটিকে নিয়ে ভুল বা মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক তত্ত্ব আন্তর্জাল বা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এছাড়া চীন, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যক্তিদের বিরুদ্ধে জাতিবিদ্বেষ ও বিদেশীভীতি বৃদ্ধি পেয়েছে।

২। কারক নির্ণয় করুন:

ক) আমার যাওয়া হবে না। = কর্তৃ কারক

খ) আমাকে একখানা বই দাও। = কর্ম কারক

গ) চেষ্ঠায় সব হয়। = করণ কারক

ঘ) আকাশে চাঁদ উঠেছে। = অধিকরণ কারক

ঙ) এ বাড়িতে কেউ নাই। = অধিকরণ কারক

৩। এক কথায় প্রকাশ করুন :

ক) যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা

খ) যে মেয়ের বিয়ে হয়নি = কুমারী

গ) যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন = অনন্যসাধারণ

ঘ) সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন

ঙ) যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর

৪। অর্থসহ বাক্য রচনা করুন :

ক) অদৃষ্টের পরিহাস = (ভাগ্যের বিড়ম্বনা) = জামালের ভাল চাকরি না পাওয়া যেন অদৃষ্টের পরিহাস । 

খ) গড্ডালিকা প্রবাহ = (অন্ধ অনুকরণ) = ভাল-মন্দ বিচার না করে অনেক নেতা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন।

গ) রাশভারি = (গুরু গম্ভীর) = সুমনের মত রাশভারি  লোক সমাজে কম দেখা যায়।

ঘ) পুকুর চুরি = (বড় মাপের চুরি) = সমাজে যারা  পুকুর চুরি করেন তাদের বিচার হয়না।

ঙ) চোখের বালি = (চক্ষুঃশূল) = সত্য কথা বলায় ভাল মানুষকে অনেক সময় সবার চোখের বালিতে পরিণত হতে হয়।

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

ইংরেজি  অংশ সমাধানঃ  

১. Write down five sentence on the Father of the Nation.

i) Sheikh Mujibur Rahman is our Father of the bengali Nation.

ii) Sheikh Mujibur Rahman is the founder of Bangladsh.

iii) Sheikh Mujibur Rahman was the first president of Bangladesh.

iv) He became politically active when he joined the All India Muslim Students Federation in 1940.

v) On 15 August 1975, a group of junior army officers invaded the presidential residence with tanks and killed Mujib, his family and personal staff.

২. Translate into English.

a) সে সাঁতার কাটতে জানে না। = He does not know how to swim.

b) তিনি আমাদের ইংরেজি শেখান। = He teaches us English.

c) রহিম গত সোমবার থেকে জ্বরে ভুগছে। = Rahim has been suffering from fever since last Monday.

d) গরু আমাদের দুধ দেয়। = The cow gives us milk.

e) আমার বাবা একজন সরকারী কর্মচারী। = My father is a government employee.

৩. Write the meaning in Bengali and make sentence:

a) A bed of roses = ( আরামদায়ক অবস্থা) = Life is not a bed of roses.

b) Heart and soul = ( মনে প্রাণে) = We have to try heart and soul for our success in life.

c) In a body = (দলবদ্ধভাবে) = We have to work in a body for the development of our country.

d) Cats and dogs = (মুশুলধারে) = It is raining cats and dogs.

e) High time =(উপর্যুক্ত সময়) = It is high time to reduce corruption from our society.

৪. Use appropriate preposition:

a) He is efficient —— English. = in

b) He is addicted —— gambling. = to

c) His allegation was based —— facts. = on

d) Hard work is the key —— success. = to

e) I am father —— them. = of

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

গণিত অংশ সমাধানঃ  

১। একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?

উত্তরঃ কলমটির ক্রয়মূল্য ১০ টাকা 

২। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?

উত্তরঃ পিতার বয়স ৩৫ আর পুত্রের বয়স ১০ বছর 

৩। x + 2/x =3 হলে x3 + 8/x3 এর মান কত?

উত্তরঃ 9 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ 

১। অনুচ্ছেদ লিখুন : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ

২। সংক্ষেপে উত্তর দিনঃ 

ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কোন তারিখে? উত্তরঃ ১৭ মার্চ 

খ) ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ কোন স্থানে দেওয়া হয়েছিল? উত্তরঃ রেসকোর্স ময়দান (বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান) 

গ) জো বাইডেন জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? উত্তরঃ ৪৬ তম 

ঘ) অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

ঙ) বাংলাদেশ ফিল্ড আর্কাইড কোন মন্ত্রণালয়ের আওতাধীন? উত্তরঃ তথ্য মন্ত্রণালয়

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

পদের নামঃ Office Assistant Cum Computer Typist (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) 

পদের নামঃ Office Shohayak (অফিস সহায়ক)  

পদের নামঃ Store Keeper 

Recent posts