BNFE Exam Question Solution 2025 has been published. BNFE Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2025 has been published by the authority. Bureau of Non-Formal Education (BNFE) Exam Question Solution 2025 is good news for the students. All information on the BNFE Office Sohayok Exam Question Solution 2025 is available below. The Bureau of Non-Formal Education (BNFE) is a government organization in Bangladesh.

Bureau of Non-Formal Education Exam Question Solution 2025: 

Organization Name: Bureau of Non-Formal Education (BNFE)

Post Name And Vacancy:

1. Office Assistant Cum Computer Typist – 265

5. Office Support Staff (Office Sohayok) – 442

Total Vacancy: 707 

Exam Date: 25 July and 22 August 2025

Exam Time: 10:00 AM to 11:30 AM, 10:00 AM to 11:05 AM

Exam Type: Written Exam (MCQ Type)

Exam Centre: Dhaka

Office Sohayok Exam Date: 22 August 2025

Exam Time: 10:00 AM to 11:05 AM

Exam Type: Written Exam (MCQ Type)

Exam Centre: Dhaka

Exam Taker: IBA, Dhaka University.

Exam Question Solution: Post Name: [Office Sohayok] 

প্রতিষ্ঠানের নামঃ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

পরীক্ষার তারিখঃ ২২ আগস্ট  ২০২৫    

পদের নাম: অফিস সহায়ক 

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ০৫ মিনিট

প্রশ্নের পূর্ণমানঃ ৭০

প্রশ্নের সংখ্যাঃ ৭০টি

বাংলা অংশের সমাধানঃ 

প্রশ্ন ১ – ৭: নিচের শব্দগুলোর সঠিক অর্থ নির্ণয় করুন।

১. হর্ষ

(A) হলুদ বর্ণ (B) সাধ (C) পাষাণ (D) আনন্দ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) আনন্দ

২. দ্বেষ

(A) আলগা (B) হীন (C) হিংসা (D) আলো (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) হিংসা

৩. প্রমাদ

(A) বিপদ (B) আরাম (C) অতিরিক্ত (D) উজ্জ্বল (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (A) বিপদ

৪. শ্লেষ

(A) নিখিল (B) বিদ্রূপ (C) শুভ (D) জটিল (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) বিদ্রূপ 

৫. অলীক

(A) রুপা (B) কাল্পনিক (C) কুৎসিত (D) অলিখিত (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) কাল্পনিক

৬. নিগূঢ়

(A) রহস্যময় (B) অতি গাঢ় (C) কালো (D) মেঘলা (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (A) রহস্যময়

৭. আদ্যোপান্ত

(A) বিরাট (B) আগাগোড়া (C) নষ্ট (D) মিষ্টি (E) কোনটিই নয় 

সঠিক উত্তর: (B) আগাগোড়া

প্রশ্ন ৮ – ১০: নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ নির্ণয় করুন।

৮. কল্কে পাওয়া

(A) অলস (B) ন্যক্কারজনক (C) পাত্তা (D) স্বার্থ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) পাত্তা (ব্যাখ্যা: কল্কে পাওয়া মানে গুরুত্ব বা পাত্তা পাওয়া)

৯. হাত ভারী

(A) কৃপণ (B) দানশীল (C) ধনী (D) অলস (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (A) কৃপণ (ব্যাখ্যা: যার হাত থেকে সহজে টাকা বের হয় না, তাকে হাত ভারী বলা হয়)

১০. ধর্মের ষাঁড়

(A) ভিক্ষুক (B) অলস (C) ধার্মিক (D) চালাক (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) অলস 

প্রশ্ন ১১ – ১৪: এক কথায় প্রকাশ করুন।

১১. যা পূর্বে ছিল এখন নেই –

(A) ভূতপূর্ব (B) অভূতপূর্ব (C) যুগপূর্ব (D) অপগত (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (A) ভূতপূর্ব

১২. যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না –

(A) দুর্গম (B) দুর্লভ (C) দুঃসাধ্য (D) দুস্তর (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) দুস্তর

১৩. যা চিরস্থায়ী নয় –

(A) অস্থায়ী (B) ক্ষণিক (C) ক্ষণস্থায়ী (D) নশ্বর (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) নশ্বর

১৪. ক্ষমার যোগ্য –

(A) ক্ষমাপ্রার্থী (B) ক্ষমার্হ (C) ক্ষমাপ্রদ (D) ক্ষমণীয় (E) কোনটিই নয় 

সঠিক উত্তর: (B) ক্ষমার্হ

১৫. সঠিক বানান নির্ণয় করুন।

(A) বিদুষী (B) বিদূষি (C) বিদূষী (D) বিদুশি (E) কোনটিই নয় 

সঠিক উত্তর: (C) বিদূষী

১৬. সঠিক বানান নির্ণয় করুন।

(A) আশস্ত (B) আশ্বস্ত (C) আষ্বস্ত (D) আষস্ত (E) কোনটিই নয় 

সঠিক উত্তর: (B) আশ্বস্ত

১৭. সঠিক বানান নির্ণয় করুন।

(A) ষষ্ঠাংক (B) ষষ্ঠাঙ্ক (C) ষষ্ঠাংশ (D) ষষ্টাঙ্ক (E) কোনটিই নয় 

সঠিক উত্তর: (B) ষষ্ঠাঙ্ক

সঠিক বানান নির্ণয় করুন।

(A) দূরবস্থা (B) দুরাবস্থা (C) দুরবস্থা (D) দূরাবস্থা (E) কোনটিই নয়  

সঠিক উত্তর: (C) দুরবস্থা

১৯. সঠিক বানান নির্ণয় করুন।

(A) মুল্যায়ন (B) মূল্যায়ন (C) মূল্যায়ণ (D) মুলায়ণ (E) কোনটিই নয়  

সঠিক উত্তর: (B) মূল্যায়ন 

২০. সঠিক বানান নির্ণয় করুন।

(A) ইষ্পিত (B) ঈস্পিত (C) ইপ্সিত (D) ঈপ্সিত (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) ঈপ্সিত

ইংরেজি অংশের সমাধানঃ
২১. ______ you like it or not, I will go there.

(A) Don’t (B) Do (C) Whether (D) Should (E) Shall

Correct Answer: (C) Whether

২২. A third-party was brought in to ______ the negotiation.

A) morbid (B) derive (C) simplify (D) mediate (E) articulate

Correct Answer: (D) mediate

২৩. That book is ______. 

(A) her’s (B) her (C) hers (D) she’s (E) hers’

Correct Answer: (C) hers

২৪. It is almost ten years since I ______ him. 

(A) see (B) saw (C) have seen (D) had seen (E) has seen

Correct Answer:  (B) saw

২৫. Why did you turn ______ his invitation?

(A) out (B) down (C) off (D) into (E) by

Correct Answer: (B) down

২৬. He will come soon, ______?

(A) won’t he (B) ought he (C) isn’t he (D) shall he (E) does he

Correct Answer: (A) won’t he

২৭. You should try to ______ your bad habits.

(A) give up (B) give away (C) give on (D) keep away (E) give at

Correct Answer: (A) give up

২৮. He comes ______ a family which has passion ______ music.

(A) from; for (B) off; for (C) of; in (D) of; at (E) off; at

Correct Answer: অপশন অনুসারে (A) from; for তবে অধিক সঠিক উত্তর হবে of, for 

২৯. The boy was about to park his bicycle when a passing vehicle ______ him down.

(A) pushed (B) threw (C) knocked (D) kicked (E) pressed

Correct Answer: (C) knocked

৩০. Each student in the class ______ to type their own report.

(A) have (B) has (C) will (D) must (E) need

Correct Answer: (B) has

৩১. The rainfall ______ Bangladesh varies ______ place to place.

(A) over; with (B) on; from (C) in; with (D) for; with (E) in; from

Correct Answer: (E) in; from

৩২. Some institutes ______ huge fees, but do not provide ______ education.

(A) collect; maintaining (B) pay; better (C) ask; good (D) charge; quality (E) demand; maintaining

Correct Answer: (D) charge; quality

Questions 33 to 37: Identify the most appropriate meaning of the word in capital letters.

৩৩. ALTERCATION

(A) Adjustment (B) Repair (C) Quarrel (D) Change (E) Echo

Correct Answer: (C) Quarrel

৩৪. ENDEAVOR

(A) Effort (B) Fruitful (C) Tough (D) Effective (E) Efficient

Correct Answer: (A) Effort

৩৫. EMBEZZLE

(A) Remunerate (B) Misappropriate (C) Balance (D) Burn (E) Clear

Correct Answer: (B) Misappropriate

৩৬. AVERT

(A) Surrender (B) Oppose (C) Prevent (D) Affirm (E) Obvious

Correct Answer: (C) Prevent

৩৭. EVADE

(A) Escape (B) Moment (C) Experiment (D) Enormous (E) Subtle

Correct Answer: (A) Escape

Questions 38 to 40: Identify the OPPOSITE meaning of the word in capital letters.

৩৮. PREVALENT

(A) Weak (B) Big (C) Widespread (D) Rare (E) Strong

Correct Answer: (D) Rare

৩৯. CORDIAL

(A) Respect (B) Unfriendly (C) Heart (D) Love (E) Bright

Correct Answer: (B) Unfriendly

৪০. ANARCHY

(A) Peace (B) Chaos (C) Politics (D) Complex (E) Simple

Correct Answer: (A) Peace

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৪১. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?

(A) চীন (B) রাশিয়া (C) কানাডা (D) যুক্তরাষ্ট্র (E) ব্রাজিল

সঠিক উত্তর: (B) রাশিয়া

৪২. সম্প্রতি ফিলিস্তিনিদের পক্ষে ‘মার্চ ফর হিউম্যানিটি’ কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) মেলবোর্ন (B) ব্রিসবেন (C) সিডনী (D) পার্থ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) সিডনী

৪৩. সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি?

(A) বিষখালী (B) কপোতাক্ষ (C) পশুর (D) হাড়িয়াভাঙ্গা (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) হাড়িয়াভাঙ্গা

৪৪. এক হেক্টর = __ বর্গ মিটার।

(A) ৮০০ (B) ১০০০ (C) ৮৮০০ (D) ১০০০০ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) ১০০০০

৪৫. সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে?

(A) ১২ (B) ২০ (C) ২৫ (D) ৩০ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) ২০

৪৬. বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত ১১:৩০, তখন গ্রীনিচ মান সময় কত?

(A) রবিবার সকাল ৫:৩০ (B) রবিবার বিকেল ৫:৩০

(C) সোমবার সকাল ৫:৩০ (D) শনিবার সকাল ৫:৩০ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) রবিবার বিকেল ৫:৩০ (কারণ বাংলাদেশ GMT+6)

৪৭. বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ী বাংলাদেশে সংযোজিত হচ্ছে? 

(A) হুন্দাই (B) টয়োটা (C) নিসান (D) সবগুলি (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (A) হুন্দাই [২০২৫ সাল থকে মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ীও বাংলাদেশে সংযোজিত হচ্ছে

৪৮. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?

(A) হরমুজ (B) বসফরাস (C) পক (D) বেরিং (E) জিব্রাল্টার

সঠিক উত্তর: (E) জিব্রাল্টার

৪৯. বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে?

(A) সৈয়দ রেফাত আহমেদ (B) রুহুল আমিন

(C) নাজরুল ইসলাম চৌধুরী (D) মো: তোফাজ্জল ইসলাম (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (A) সৈয়দ রেফাত আহমেদ

৫০. গ্রীনল্যান্ড কোন দেশের অন্তর্ভুক্ত?

(A) রাশিয়া (B) পানামা (C) যুক্তরাজ্য (D) ডেনমার্ক (E) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: (D) ডেনমার্ক

গণিত অংশের সমাধানঃ

৫১. একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য ৪০ টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য ২৫ টাকা। ঐ দোকানদার একদিনে ১০০ টি কলম বিক্রি করে ২৯৮০ টাকা পেলো। সে কয়টি কালো কলম বিক্রয় করেছিল?

(A) ২৮ (B) ৩২ (C) ৩৫ (D) ৩৭ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (E) কোনটিই নয়

৫২. তুহিন অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় ৫ কিমি বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় ৩ কিমি বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘন্টায় কত কিমি?

(A) ৪ (B) ১৫/৮ (C) ১৫/৪ (D) ১৭/৫ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) ১৫/৪ (গড় বেগের সূত্র 2xy/(x+y) অনুযায়ী ফলাফল 3.75 বা ১৫/৪)

৫৩. কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

(A) ১/৭ (B) ২/১৫ (C) ৩/২৩ (D) ৮/২৯ (E) ৯/৩১

সঠিক উত্তর: (C) ৩/২৩ (দশমিকে রূপান্তরিত করলে ১/৭≈0.142, ২/১৫≈0.133, ৩/২৩≈0.130, ৮/২৯≈0.275, ৯/৩১≈0.290)

৫৪. x এবং y দুটি পূর্ণ সংখ্যা। যদি x + y = 12, এবং x > ৪ হয়, তবে y এর মান কত হতে পারে?

(A) 1 (B) 4 (C) 6 (D) 7 (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) 4

৫৫. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর?

(A) ৩০ (B) ৩৫ (C) ৪০ (D) ৪৫ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) ৪০

৫৬. একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রি করা হল। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশী হলে ৫% লাভ হয়। টেবিলটির ক্রয়মূল্য কত টাকা ?

(A) ৩০০ (B) ৩৫০ (C) ৪২০ (D) ৪০০ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (E) কোনটিই নয়

৫৭. দুইশত গ্রাম চিনি ও পানির শরবতে ৪০% চিনি আছে। ঐ শরবতে কত গ্রাম চিনি মিশালে চিনির পরিমাণ ৫০% হবে?

(A) ৫০ (B) ৪০ (C) ৬০ (D) ৬২ (E) কোনটিই নয়

সঠিক উত্তর (B) ৪০

৫৮. একটি সংখ্যাকে ১১৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২১ থাকে। যদি ঐ সংখ্যাটিকে ১৯ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে?

(A) ১ (B) ২ (C) ৩ (D) ৪ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) ২

৫৯. তিনটি সংখ্যার গড় x। যদি প্রথম ২টি সংখ্যার গড় y হয় এবং শেষ ২টি সংখ্যার গড় z হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত?

(A) 2y – 2z + 3x (B) 3x – y – z (C) 2y + 2z – 3x (D) 3x + y – z (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) 2y + 2z – 3x

৬০. আরিফ একটি কাজ ৬০ দিনে করতে পারে। আরিফ এবং বাবর এক সাথে মিলে ঐ কাজ ২০ দিনে শেষ করতে পারে। বাবর একা কতদিনে ঐ কাজ শেষ করতে পারবে?

(A) ৩০ (B) ৪৫ (C) ৬০ (D) ৬২ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (A) ৩০

৬১. যদি দুটি সংখ্যার অনুপাত ৪ : ৩ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারে না?

(A) ১১২ (B) ১৫৪ (C) ১৮২ (D) ২১২ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) ২১২

৬২. যদি 6y – 4z = 2 এবং y + 11z = 47 হয় তবে y এবং z এর গড় কত?

(A) 3 (B) 3.5 (C) 4 (D) 4.5 (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) 3.5

৬৩. রহিমের কাছে রাজুর চারগুণ মার্বেল আছে। রহিম যদি রাজুকে ১৮ টি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল থাকবে। রাজুর কাছে কয়টি মার্বেল আছে?

(A) ৬৪ (B) ৫২ (C) ৮ (D) ১২ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) ১২

৬৪. ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?

(A) ২১ (B) ২২ (C) ২৩ (D) ২৪ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (D) ২৪

৬৫. কামাল যদি জামালকে ২০ টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে। কামাল যদি কামালকে ৪০ টাকা দেয় তবে কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে। কামালের কাছে কত টাকা আছে?

(A) ১০০ (B) ১২০ (C) ১৬০ (D) ২০০ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) ১৬০

৬৬. একটি পরীক্ষায় ১৪০ জন ছাত্রের গড় নম্বর ৩৬। যারা পাশ করেছে তাদের গড় নম্বর ৪২ এবং যারা ফেল করেছে তাদের গড় নম্বর ২৮ হলে ঐ পরীক্ষায় কতজন পাশ করেছিল?

(A) ৭০ (B) ৭৫ (C) ৮০ (D) ১০০ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) ৮০

৬৭. রাজুর আয় তার ব্যয়ের চেয়ে ২০% বেশি। যদি তার আয় ৬০% বৃদ্ধি পায় এবং তার ব্যয় ৭০% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি/হ্রাস পাবে?

(A) ১০% হ্রাস পায় (B) ২% হ্রাস পায় (C) ১০% বৃদ্ধি পায় (D) ২% বৃদ্ধি পায় (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (C) ১০% বৃদ্ধি পায়

৬৮. পারাবত নামে একটি ট্রেন কমলাপুর থেকে ৫০ কিমি/ঘন্টা বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে। ৪০ মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে এবং পারাবতের চেয়ে ৫০ মিনিট আগে কুমিল্লায় পৌঁছায়। যদি পারাবতের কুমিল্লায় পৌঁছাতে ৪ ঘন্টা সময় লাগে, তাহলে মহানগরের গতি ঘন্টায় কত কিলোমিটার?

(A) ৭২ (B) ৮০ (C) ৮৫ (D) ৯৬ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (B) ৮০

৬৯. একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার ১/২ অংশ কালো, ১/৩ অংশ লাল এবং বাকিগুলো হলুদ। যদি ঐ বাক্সে লাল আর হলুদ মিলে ৪২ টি মার্বেল থাকে তবে ঐ বাক্সে কতগুলো কালো মার্বেল আছে?

(A) ২০ (B) ৩৫ (C) ৪২ (D) ৪৩ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (E) কোনটিই নয়

৭০. কোন সংখ্যার এক-চতুর্থাংশের সাথে ৪ যোগ করলে সংখ্যাটির মান ঐ সংখ্যার এক-তৃতীয়াংশের চেয়ে ১ কমে যাবে?

(A) ৬০ (B) ৭২ (C) ৮৪ (D) ৮৬ (E) কোনটিই নয়

সঠিক উত্তর: (A) ৬০

পদের নাম: অফিস সহায়ক 

Exam Question Solution: Post Name: [Office Assistant Cum Computer Typist] 

প্রতিষ্ঠানের নামঃ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

পরীক্ষার তারিখঃ ২৫ জুলাই  ২০২৫   

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট

প্রশ্নের পূর্ণমানঃ ৭০

প্রশ্নের সংখ্যাঃ ৮০টি

বাংলা অংশের সমাধানঃ 

১. কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?

A) পাল আমল B) গুপ্ত আমল

C) সেন আমল D) মুঘল আমল E) কোনটিই নয়

উত্তর: B) গুপ্ত আমল

২. বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে?

A) ৩টি B) ৪টি C) ৫টি D) ৬টি E) কোনটিই নয়

উত্তর: B) ৪টি

৩. নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়?

A) শ B) হ C) য D) ল E) কোনটিই নয়

উত্তর: C) ল

৪. কোন শব্দে যূপরীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার হয়েছে?

A) চোখে-চোখে B) থেকে থেকে C) আকাশে বাতাসে D) হাড়ে হাড়ে E) কোনটিই নয়

উত্তর: C) আকাশে বাতাসে

৫. কোন বর্গীয় ধ্বনির আগে ‘ন’ সবসময় মূর্ধন্য ‘ণ’ হয়?

A) ‘ক’ বর্গীয় ধ্বনি B) ‘চ’ বর্গীয় ধ্বনি C) ‘ট’ বর্গীয় ধ্বনি D) ‘ত’ বর্গীয় ধ্বনি E) কোনটিই নয়

উত্তর: C) ‘ট’ বর্গীয় ধ্বনি

৬. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?

A) চলিত রীতি B) সাধু রীতি C) কথ্য রীতি D) লেখ্য রীতি E) কোনটিই নয়

উত্তর: B) সাধু রীতি

৭. কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য?

A) গুরু-গম্ভীর B) গুরুচণ্ডালী C) অবোধ্য D) দুর্বোধ্য E) কোনটিই নয়

উত্তর: A) গুরু-গম্ভীর

৮. ‘কুজন’ শব্দের অর্থ কী?

A) খারাপ লোক B) ছোট লোক C) পাখির ডাক D) হাতির ডাক E) কোনটিই নয়

উত্তর: C) পাখির ডাক

৯. ‘হজযাত্রা’ কোন সমাসের উদাহরণ?

A) ৩য়া তৎপুরুষ B) ৪র্থী তৎপুরুষ C) ৫মী তৎপুরুষ D) ৭মী তৎপুরুষ E) কোনটিই নয়

উত্তর: B) ৪থী তৎপুরুষ

১০. নিচের কোনটি কর্মধারয় সমাস?

A) খাসমহল B) মৌলভী সাহেব C) রাজর্ষি  D) আকণ্ঠ E) কোনটিই নয়

উত্তর: A) খাসমহল

১১. সন্ধি বিচ্ছেদ করুন ‘অন্বেষণ’

A) অম্বে + ষণ   B) অন + এষণ C) অম্ভ + এষণ D) অনু + এষণ   E) কোনটিই নয়

উত্তর: D) অনু + এষণ

১২. খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি?

A) ১৯টি B) ২০টি C) ২১টি   D) ২২টি   E) কোনটিই নয় সঠিক

উত্তর: C) ২১টি

১৩. শব্দ ও ধাতুর মূল কী নামে পরিচিত?

A) প্রকৃতি B) ধাতুমূল   C) বিভক্তি   D) নামপদ   E) কোনটিই নয়

উত্তর: A) প্রকৃতি

১৪. ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে?

A) ৬ষ্ঠ শতাব্দীতে B) ৭ম শতাব্দীতে C) ৮ম শতাব্দীতে D) ৯ম শতাব্দীতে E) কোনটিই নয়

উত্তর: B) ৭ম শতাব্দীতে

১৫. ‘ডালে ডালে কুসুম ভার’ এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে?

A) বোঝা B) সমূহ C) গুরুত্ব   D) ওজন   E) কোনটিই নয়

উত্তর: B) সমূহ

১৬. ‘পেয়ারা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

A) হিন্দি B) পর্তুগিজ C) গ্রিক   D) উর্দু   E) কোনটিই নয়

উত্তর: B) পর্তুগিজ

১৭. নিচের কোনটি তৎসম শব্দ?

A) দধি B) মুড়ি C) কলম   D) আম   E) কোনটিই নয়

উত্তর: A) দধি

১৮. মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন?

A) কাজী দৌলত B) সৈয়দ সুলতান C) শাহ মুহাম্মদ সগীর D) আব্দুল হাকিম E) কোনটিই নয়

উত্তর: D) আব্দুল হাকিম

১৯. ‘মুখচোরা’ – বাগধারাটির সঠিক অর্থ কী?

A) লাজুক B) ভীরু   C) সংযত   D) নিশ্চুপ   E) কোনটিই নয়

উত্তর: A) লাজুক

২০. “বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র” এটি কোন ধরনের বাক্য?

A) সরল B) যৌগিক C) জটিল   D) বিযুক্ত   E) কোনটিই নয়

উত্তর: A) সরল

২১. এককথায় প্রকাশ করুন: ‘স্থায়ী ঠিকানা নেই যার’।

A) বস্তিবাসী B) উদ্বাস্তু C) ঠিকানাবিহীন   D) টোকাই   E) কোনটিই নয়

উত্তর: B) উদ্বাস্তু

২২। কোন বানানটি শুদ্ধ?

A) নীরিহ B) নিরিহ C) নিরীহ  D) নীরীহ  E) কোনটিই নয়

উত্তরঃ C) নিরীহ

ইংরেজি অংশের সমাধানঃ 

Question 23 to 26: Select the most appropriate terminological word

23. ইশতেহার

A) Manifesto B) Advertisement C) Prospectus D) Update E) None

Answer: A) Manifesto

24. উপভাষা

A) Dialect B) Sub-language C) Paralanguage D) Lingua franca E) None

Answer: A) Dialect

25. আলোচ্যসূচি

A) Discussant B) Topic C) Agenda D) Subject E) None

Answer: C) Agenda

26. গণপূর্ত

A) Public tasks B) Public engineering C) Public business D) Public works E) None

Answer: D) Public works

Questions 27 to 30: Find the odd word from the following lists

27.

A) candor B) credulity C) honesty D) integrity E) sincerity

Answer: B) credulity

28. A) livelihood B) abode C) habitat  D) home   E) residence

Answer: A) livelihood

29. A) relative B) ally C) partner D) companion E) friend

Answer: A) relative

30. A) bias B) prejudice C) impartiality D) inequity E) disparity

Answer: C) impartiality

Questions 31 to 34: Replace the underlined part of each sentence with the option that is grammatically correct

31. Kalam, one of our oldest worker, is very loyal

A) workers, is very loyal. B) worker, is being very loyal.

C) workers, are very loyal D) worker, was very loyal E) None

Answer: A) workers, is very loyal

32. Globalization is a phenomenon that have affected all countries.

A) affecting B) has affect C) has affected D) having affect E) None

Answer:  C) has affected

33. He is almost late to work every day.

A) is almost late for work B) is late for almost work

C) is late for work almost D) almost is late to work E) None

Answer: A) is almost late for work

34. I never imagine that he would betray me.

A) I never imagined B) I cannot imagine

C) I can never imagine D) I would not have imagine E) None

Answer: A) I never imagined

Questions 35 to 39: Fill in the blank with the right word.

35.____ the time he realized his mistake. It was already too late.

A) By B) For C) Since  D) On   E) Till

Answer: A) By

36.____ her mother’s best efforts, she failed the exam.

A) Although B) Even C) Inspite D) Despite E) Rather

Answer: D) Despite

37. It is___ to be safe than sorrу

A) well B) better C) alright D) best E) good

Answer: B) better 

38. The company___ little reason to worry since it was well ahead of its competitors.

A) having B) has C) would have D) had E) have

Answer: B) has 

39. Sanzida walked___ the kitchen to get the food.

A) in B) into onto C) onto D) on E) at

Answer: A) in

Questions 40 to 43: Identify the correct spelling.

40. A) ingenious B) ingeneus C) ingineous D) ingenius E) None

Answer: A) ingenious

41. A) resilient  B) resillient C) ressilient D) reselient E) None

Answer: A) resilient 

42. A) nausious   B) nauseous C) nouseous D) noussious E) None

Answer: B) nauseous 

43. A) accomodate B) acommodate C) accommodate D) accomodet E) None

Answer: C) accommodate

44. What is the synonym of the word RESOLUTЕ’?

A) half-hearted B) random C) determined D) purposeless  E) None

Answer: C) determined 

45. What is the antonym of the word ‘FEEBLE’?

A) meagre B) frail C) weak D) powerful E) None

Answer: D) powerful

গণিত অংশের সমাধানঃ 

46. আবু এবং বাবু একটি ব্যবসায় ৩ ২ অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের ৫% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে আবু ৮৫৫ টাকা লভ্যাংশ হিসেবে পায়, তবে ব্যবসায়ের মোট লাভ কত টাকা?

A) 3820 B) ১৫০০ C) ১৫৫০ D) ১৫৭৫ E) কোনটিই নয়

উত্তরঃ B) ১৫০০

47. দুইজন সাইকেল আরোহী একটি ৭৭০ ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে। প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে ১৫ ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে ২০ ফুট হলে কত সেকেন্ড পরে তারা মিলিত হবে?

A) ১০ B) ১৬ C) ১৮   D) ২০   E) ২২

উত্তরঃ E) ২২

48. একটি বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয়। বাছাইকৃতদের মধ্যে ৪০%, অর্থাৎ ১২ জন শিক্ষার্থী, চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে, কতজন শিক্ষার্থী আবেদন করেছিলা

A) ৩০ B) ৪০ C) ৫০  D) ৬০  E) ১২০

উত্তরঃ D) ৬০

49. একটি গাড়ির শোরুম বিক্রি হওয়া প্রতিটি গাড়ির উপর ৬% কমিশন পায়। বিক্রয় কমিশনের ২/৩ অংশ কর্মীদের দেওয়া হয় এবং বাকি আংশ শোরুমটির কাছে থাকে। কোন এক মাসে মোট ২২০,০০০ টাকার গাড়ি বিক্রি করলে শোরুমটি কমিশন থেকে নীট কত টাকা পাবে?

A) ৪,০০০ টাকা B) ৪,৪০০ টাকা C) ৬,০০০ টাকা  D) ৮.৮০০ টাকা   E) কোনটিই নয়

উত্তরঃ B) ৪,৪০০ টাকা

50. একটি প্রতিষ্ঠানে দৈনিক ৮ ঘন্টার কাজের মজুরি ঘন্টা প্রতি ২৫০ টাকা। কোন শ্রমিক ৮ ঘন্টার বেশি কাজ করলে, শুধু অতিরিক্ত কর্মপ্টার জন্য স্বভাবিক মজুরির ১.৫ গুণ হারে টাকা পায়। কোন শ্রমিক যদি একদিনে ১১ ঘন্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পারে?

A) ১১২৫ B) ১৫০০ C) ২০০০ D) ৩১২৫ E) কোনটিই নয়

উত্তরঃ D) ৩১২৫

51. একজন বই বিক্রেতা পুরোনো বই ৭৫ টাকা থেকে ১০০ টাকা দামে কিনে সেগুলো ১১০ টাকা থেকে ১৫০ টাকা দামে বিক্রি করে। যদি বিক্রেতা এই ধরনের ২০টি বই বিক্রি করে, তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে?

A) ২০০ B) ৭०० C)১,০০০ D) ১,৫০০   E) কোনটিই নয়

উত্তরঃ D) ১,৫০০  

52. একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ,মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য ২১০০ টাকা। মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য হার্ড ড্রাইভের মূল্যের তিনচতুর্থাংশ। যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে ১২০ টাকা বেশি হয়, তাহলে প্রিন্টারের মূল্য কত টাকা?

A) ৪০০ B) ৫১০ C) ৬০০ D) ৭৮০ E) কোনটিই নয়

উত্তরঃ B) ৫১০ 

53. তামিম তার ভ্রমণের প্রথম অংশে ১৮০ মাইল এবং দ্বিতীয় অংশে ৩০০ মাইল অতিক্রম করে। উভয় অংশে তার গড় গতি একই ছিল। যদি দ্বিতীয় অংশে তামিমের প্রথম অংশের থেকে ২ ঘণ্টা বেশি গাড়ি চালাতে হয়, তবে তার গাড়ির গড় গতি কত ছিল?

A) ৪০ B) ৪৫ C) ৫০ D) ৫৫ E) ৬০

উত্তরঃ E) ৬০

54. তিন বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে ২৪ বছর বেশি ছিল। বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের ৫ গুণ হলে, এখন থেকে তিন বছর পর ছেলের বয়স কত বছর হবে?

A) ৩ B) ৬ C) ৯  D) ১২   E) ২৭

উত্তরঃ C) ৯

55. তিনটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার প্রথমটির তিন গুণ তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে ৩ বেশি। তৃতীয় সংখ্যাটি কত?

A) ১৫ B) ১৩ C) ১১ D) ৯ E) কোনটিই নয়

উত্তরঃ A) ১৫

56. একটি সম্পূর্ণরূপে পূর্ণ পাত্রের ৩ অংশ পানি এবং ৫ অংশ সিরাপ। পাত্রটি থেকে মিশ্রণটির কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দিয়ে পূর্ণ করা হল। এর ফলে নতুন মিশ্রণটির অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ হলে, পাত্রটি থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল?

A) ১/২ B) ১/৩ C) ১/৪  D) ১/৫    E) কোনটিই নয়

উত্তরঃ D) ১/৫  

57. যদি একটি আয়তক্ষেত্রের প্রতিটি পাশ ২০% বাড়ানো হয়, তবে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

A) ৪০% B) ৪০০% C) ৪৪% D) ১৪৪% E) কোনটিই নয়

উত্তরঃ C) ৪৪%

58. ৩ বছর পূর্বে স্বামী, স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল ২০ বছর। বর্তমানে স্বামীর বয়স কত বছর?

A) ৩৫ B) ৪০ C) ৪৫ D) ৫০ E) কোনটিই নয়

উত্তরঃ B) ৪০

59. ১০৫৬ এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলটি ২৩ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে?

A) ২ B) ৩ C) ১৮   D) ২১    E) কোনটিই নয়

উত্তরঃ A) ২

60. ২৪, ১২, ৩৬, ১৮, ৫৪,..ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

A) ২৪ B) ২৫ C)২৭   D) ৩০ E)কোনটিই নয়

উত্তরঃ C)২৭   

61. একটি স্কুলে ২০% ছাত্রের বয়স ৮ বছরের নিচে। ৮ বছর বয়সী ছাত্রের সংখ্যা ৪৮। ৮ বছরের বেশী বয়সী ছাত্রের সংখ্যা ৮ বছর বয়সী ছাত্র সংখ্যার দুই-তৃতীয়াংশ। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?

A) ৭২ B) ৮০ C) ৯৬ D) ১০০ E) কোনটিই নয়

উত্তরঃ D) ১০০ 

62. দুইটি পাইপ একটানা একটি ট্যাংক ২০ এবং ২৪ মিনিটে পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ প্রতি মিনিটে ট্যাংক হতে ৩ গ্যালন পানি খালি করতে পারে। তিনটি পাইপ একসাথে খুলে দিলে ট্যাংকটি ১৫ মিনিটে পূর্ণ হয়।ট্যাংকটির ধারণক্ষমতা কত গ্যালন?

A) ৬০ B) ১০০ C) ১২০  D) ১৮০   E) কোনটিই নয়

উত্তরঃ A) ৬০

63. একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৯৯০ টাকায় ঘড়িটি বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয়মূল্য কত?

A) ৯০০ B) ৯১১ C) ১০০০ D) ১১০০ E) কোনটিই নয়

উত্তরঃ D) ১১০০ 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

64. বাংলাদেশের সংবিধানের কোন ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে?

A) ১৪ নং B) ১৫ নং C) ১৬ নং  D) ১৭ নং   E) কোনটিই নয়

উত্তরঃ D) ১৭ নং 

65. বাংলাদেশে সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি?

A) স্বাধীনতা পদক B) একুশে পদক C) স্বাধীনতা সম্মাননা D) বীরশ্রেষ্ঠ E) কোনটিই নয়

উত্তরঃ A) স্বাধীনতা পদক 

66. কোন দেশ সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে?

A) যুক্তরাষ্ট্র B) সোভিয়েত ইউনিয়ন C)চীন  D) যুক্তরাজ্য  E) কোনটিই নয়

উত্তরঃ B) সোভিয়েত ইউনিয়ন

67. কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল?

A) মেসোপটেমীয় B) সুমেরীয় C) রোমান D) গ্রিক E) কোনটিই নয়

উত্তরঃ B) সুমেরীয়

68. শব্দের তীব্রতা পরিমাপের একক কী?

A) নিউটন B) হার্টজ C) জুল D) ডেসিবেল E) কোনটিই নয়

উত্তরঃ D) ডেসিবেল

69. নিচের কোন মহাদেশে সর্বাধিক সংখ্যক স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে?

A) এশিয়া B) ইউরোপ C) আফ্রিকা  D) দক্ষিণ আমেরিকা E) কোনটিই নয়

উত্তরঃ C) আফ্রিকা

70. TOP500 তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারটির নাম কি?

A) এল ক্যাপিটান B) সানওয়ে তাইহু লাইট C) তিয়ানহে-৩ D) চেরভিডেনকিস E) কোনটিই নয়

উত্তরঃ A) এল ক্যাপিটান

71. প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?

A) ১ম B) ২য় C) ৩য়   D) ৪র্থ  E) কোনটিই নয়

উত্তরঃ B) ২য় 

72. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ান দেশ কোনটি?

A) নিউজিল্যান্ড B)অস্ট্রেলিয়া C) ফিজি D) ভানুয়াত্ব E) কোনটিই নয়

উত্তরঃ E) কোনটিই নয়

73. নিচের কোন দেশটি স্বাধীন দেশ হলেও নিজস্ব কোন সেনারাহিনী নেই?

A) কিউবা B) পাপুয়া নিউগিনি C) এস্তোনিয়া D) কোস্টারিকা E) কোনটিই নয়

উত্তরঃ D) কোস্টারিকা 

74. ডেভেলপিং এইট বা ডি-৮ এর সদস্য নয় কোন দেশটি?

A) ইরান B) ইরাক C) মিশর  D)তুরস্ক   E) কোনটিই নয়

উত্তরঃ B) ইরাক

75. মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

A) টোগো B) মালি C) লেবানন   D) নাইজার  E) কোনটিই নয়

উত্তরঃ A) টোগো 

76. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)-এর সদস্য সংখ্যা কত?

A) ২১ B) ২২ C) ২৭  D) ২৮   E) কোনটিই নয়

উত্তরঃ C) ২৭ 

77. বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়?

A) ৭ জুন B) ১৪ জুন C) ২১ জুন D) ২৭ জুন E) কোনটিই নয়

উত্তরঃ A) ৭ জুন 

78. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?

A) উলানবাটোর B) পিয়ং ইয়ং C) হাভানা D) লাসা E) কোনটিই নয়

উত্তরঃ D) লাসা

79. বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন?

A) ৬২ B) ৬৫ C) ৬৭ D) ৬৯   E) কোনটিই নয়

উত্তরঃ C) ৬৭

80. বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত?

A) কুমিল্লা B) চট্টগ্রাম C) রাঙ্গামাটি D) রাজশাহী E) কোনটিই নয়

উত্তরঃ B) চট্টগ্রাম

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  

Recent posts