MOCAT Exam Question Solution 2020 has been published. Ministry of Civil Aviation and Tourism (MOCAT) Exam Question Solution 2020, Ministry of Civil Aviation and Tourism Exam Question Full Solution 2020, Question Solution of MOCAT Exam 2020, MOCAT Office Assistant Exam Question Solution 2020, https://mocat.gov.bd/exam question solution 2020, MOCAT Office Sohayak Exam Question Solution 2020, MOCAT Office Support Staff Exam Question Solution 2020, MOCAT Exam Question And Solved 2020, MOCAT Exam Question With Answer 2020, MOCAT Exam Question And Solution Paper 2020, MOCAT Exam Question 2020 PDF, Exam Question Solution of Ministry of Civil Aviation and Tourism (MOCAT) 2020, MOCAT Exam Question Solution of 2020, MOCAT Exam Question Solution of Office Sohayak Exam 2020, MOCAT Job Exam Question Full Solution 2020 are search option to get solution of Ministry of Civil Aviation and Tourism (MOCAT) Exam Question Solution 2020.
Organization Name: Ministry of Civil Aviation and Tourism (MOCAT)
1. Office Sohayok (Office Support Staff)
কার্টেসী ছাড়া সমাধান কেউ কপি করে ফেসবুকে শেয়ার করবেন না। ধন্যবাদ..
১। এককথায় প্রকাশ করুন।
ক। মৃতের মত অবস্থা যার= মুমূর্ষু
খ। যে বন হিংস্র জন্তুতে পূর্ণ = শ্বাপদসংকুল
গ। যা অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ
২। বাক্য রচনা করুন।
ক। অর্ধচন্দ্র- (গলাধাক্কা দেয়া) – চুরির দায়ে বাড়ির মালিক দারোয়ানকে অর্ধচন্দ্র দিল।
খ। আক্কেল সেলামি -(নির্বুদ্ধিতার দণ্ড) – সুমনের বুদ্ধি শুনে আমাকে ৫০০ টাকা আক্কেল সেলামি দিতে হলো।
গ। শাপে বর – (অনিষ্টে ইষ্ট লাভ) – সুমন চাকরি না পেয়ে উদ্যোক্তা হয়েছে এতে তার শাপে বর হয়েছে।
৩। তিন দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে কর্তৃপক্ষ বরাবর পত্র লিখুন।
তারিখ: ২৭ – ১১ -২০২০ খ্রি.
বরাবর
প্রধান শিক্ষক
আড়োলা সরকারি উচ্চ বিদ্যালয়
কাহালু, বগুড়া।
বিষয় : ৩ দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষক। আমার ছোট বোনের বিবাহ আগামী ১ ডিসেম্বর ২০২০। আমাকে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে হবে। তাই আপনার মাধ্যমে আগামী ০১ ডিসেম্বর থেকে ০৩ ডিসেম্বর পর্যন্ত ছুটি প্রাথনা করছি।
অতএব, মহোদয় উক্ত বিষয় বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে জনাবের মর্জি হয়।
নিবেদক
মো. সুমন আলী সরকার
আড়োলা সরকারি উচ্চ বিদ্যালয়
কাহালু, বগুড়া।
৪. ইংরেজিতে অনুবাদ করুন।
a) মা শিশুকে খাওয়ায়। উত্তরঃ Mother feeds the baby.
b) বাংলাদেশে ক্রিকেটের অনেক ভক্ত আছে। উত্তরঃ There are many cricket fans in Bangladesh.
c) আমি আমার দেশকে অনেক ভালবাসি। উত্তরঃ I love my country very much.
d) আমার ভাই দুইদিন ধরে অসুস্থ। উত্তরঃ My brother has been sick for two days.
e) কঠিন পরিশ্রমের উপর জীবনের সফলতা নির্ভর করে। উত্তরঃ The success of life depends on hard work.
৫. Fill in the blanks.
a) He insisted …………. going home at once. উত্তরঃ on
b) Two and two ——four. উত্তরঃ makes
c) It has been raining ——-morning. উত্তরঃ since
d) He is accused —–theft. উত্তরঃ of
e) Iron is——-useful than any other metal. উত্তরঃ more
৬. একটি ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার প্রস্থ ১২ মিটার এবং ঘরের চারপাশে ২ মিটার চওড়া একটি বারান্দা আছে। বারান্দাসহ ঘরের ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৩০৪ বর্গমিটার।
৭. a-b=8, ab=50 হলে a2 + b2 এর মান কত?
উত্তরঃ 164
৮। নিচের প্রশ্নের উত্তর লিখুন।
ক. বৃত্তের সর্বাপেক্ষা বৃহৎ জ্যা? উত্তরঃ ব্যাস
খ. বর্গের ক্ষেত্রফল কত বাহুর বর্গের সমান? উত্তরঃ ১ টি (একবাহু কারণ বর্গের ক্ষেত্রফল=a2)
গ. চতুর্ভুজের কর্ণ কয়টি? উত্তরঃ ২ টি
৯। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন।
ক. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস? উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২
খ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
গ. বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পদকে ভূষিত করে? উত্তরঃ জুলিও কুরি পদক (ভূষিত ১০ অক্টোবর ১৯৭২ এবং প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩)
ঘ. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার? উত্তরঃ ৬১৫০ মিটার (৬.১৫ কিমি)
ঙ. MOCAT এর পূর্ণরূপ? উত্তরঃ Ministry of Civil Aviation and Tourism
চ. WTO এর পূর্ণরূপ? উত্তরঃ World Trade Organization
ছ. WWW এর পূর্ণরূপ? উত্তরঃ World Wide Web
জ. বর্তমানকালের মহামারী নোভেল করোনা ভাইরাস সংক্রামন প্রথম কোথায়, কোন দেশে সূচনা হয়েছিল? উত্তরঃ চীনের হুবেই প্রদেশের উহান শহরে।
ঞ. পানামা খাল কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর