Directorate of Inspection and Audit (DIA) Exam Question Solution 2020 has been published. DIA Exam Question Solution 2020, DIA Auditor Exam Question Solution 2020, DIA Exam Question With Answer 2020, DIA Exam Question Solve 2020, Exam Question Solution of Directorate of Inspection and Audit (DIA) 2020, Job Exam Question Solution of DIA 2020, Poridorson Nirikkha odhidoptor question solution, DIA MCQ Exam Question Solution 2020, DIA Auditor Written Exam Question Solution 2020, DIA Previous Question Solution, DIA Written Exam Question Solution 2020, www.dia.gov.bd exam question, DIA Job MCQ Answer, Directorate of Inspection and Audit (DIA) Job Exam Question Solved 2020 are the search option to get all information of Directorate of Inspection and Audit (DIA) Job Exam Question Solution 2020.
Directorate of Inspection and Audit (DIA) is a Government organization in Bangladesh. DIA has published Exam Question Solution 2020. See detail of Directorate of Inspection and Audit (DIA) MCQ & Written Exam Question Solution 2020 in below.
Organization Name: Directorate of Inspection and Audit (DIA)
1. Auditor – 08
Exam Time: 10.30 AM to 12.00 PM
Exam type: Written Exam
Total Candidate: 13839
কার্টেসী ছাড়া সমাধান কেউ কপি করে ফেসবুকে শেয়ার করবেন না। ধন্যবাদ..
বাংলা অংশ সমাধানঃ
১. বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন।
ক) কাষ্ঠ হাসি- উত্তরঃ (কপট হাসি)-ভদ্রতার খাতিরে কেবল সুমনকাষ্ঠ হাসি হাসল।
খ) বিদুরের খুদ- উত্তরঃ (শ্রদ্ধার/গরীবের সামান্য উপহার) -দুর্যোধনের দেওয়া রাজকীয় ভোগ প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণ বিদুরের দেওয়া সামান্য তণ্ডুলকণা গ্রহণ করেছিলেন।
গ) শিরে সংক্রান্তি- উত্তরঃ (আসন্ন বিপদ) -বােঝাই যাচ্ছে, সুমনের এখন শিরে সংক্রান্তি, না হলে এত হতাশ হবে কেন?
ঘ) লম্বা দেওয়া- উত্তরঃ (চম্পট দেওয়া বা পালিয়ে যাওয়া) -পকেটমার আমার ফোন নিয়ে লম্বা দিয়েছে।
ঙ) ডামাডোল- উত্তরঃ (তুমুল হৈ-চৈ বা হট্টগোল) -তিনজন মেয়ে একসাথে হওয়া মানে ডামাডোল শুরু হয়ে যাবে।
২. শুদ্ধ করে লিখুন।
ক) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভাল নয়। শুদ্ধ উত্তরঃ অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভাল নয়।
খ) কবির শোক সভায় বিশিষ্ট বুদ্ধিজীবিরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে। শুদ্ধ উত্তরঃ কবির শোক সভায় বিশিষ্ট বুদ্ধিজীবীরাগণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।
গ) তারা যাইতে যাইতে এ দৃশ্য দেখিয়া মুগ্ধ ও বিস্মৃত হল। শুদ্ধ উত্তরঃ তারা যেতে যেতে এ দৃশ্য দেখে মুগ্ধ ও বিস্মিত হল।
ঘ) সাধারণ জন গড্ডালিকা প্রবাহে ভেসে চলে। শুদ্ধ উত্তরঃ সাধারণ জন গড্ডলিকা প্রবাহে ভেসে চলে।
ঙ) সব ধনাঢ্য ব্যক্তিবর্গের আতিথ্য সৎকার করা উচিত। শুদ্ধ উত্তরঃ সব ধনাঢ্য ব্যক্তির অতিথি সৎকার করা উচিত।
ক) Charter- উত্তরঃ সনদ ( ছয়দফা বাঙ্গালি জাতির মুক্তির সনদ)
খ) Ombudsman- উত্তরঃ ন্যায়পাল (ন্যায়পাল প্রথা বর্তমানে বাংলাদেশে চালু নেই)
গ) SubJudice- উত্তরঃ বিচারাধীন ( বিচারাধীন বিষয় নিয়ে কথা না বলাই ভাল)
ঘ) Referendum- উত্তরঃ গণভোট (বাংলাদেশে এ পর্যন্ত ৩ বার গণভোট হয়েছিল)
ঙ) Embargo- উত্তরঃ অবরোধ (সরকারি অনুদান না পেয়ে করমচারিরা রাস্তা অবরোধ করে রেখেছে)
৪. রচনা লিখুন: ডেল্টা প্লান (Delta Plan)
জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে বাংলাদেশ সরকারের নেওয়া প্রকল্পটি হলো ‘ Towards a Bangladesh Delta Plan’। এই প্রকল্পের ফলাফল রচিত হবে ৫০ থেকে ১০০ বছরের একটি সমন্বিত এবং টেকসই পরিকল্পনার কাজের উপর ভিত্তি করে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, আমাদের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা।
অনেকেই ধারণা করেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল বিলীন হয়ে যেতে পারে। এর কারণ সমুদ্রের পানির উচ্চতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে এ পরিকল্পনার মাধ্যমে এটিকে কিভাবে রোধ করে সমুদ্রাঞ্চল উন্নয়নের অবকাঠামো গড়ে তোলা যায়, সে বিষয়টি নিয়ে ভাবতে হবে। এ ছাড়া জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ডেল্টা প্ল্যানের বিভিন্ন পরিকল্পনাকে সমন্বিত করার মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।
ইংরেজি অংশ সমাধানঃ
৫. Write an essay on “ National Integrity Strategy” (জাতীয় শুদ্ধাচার কৌশল )
The Government of Bangladesh believes that the issue of integrity should not stop at the top level of institutions. Rather, each institution is expected to find mechanisms to implement institution-specific strategies at different tiers.
৬. Make a sentence to show the difference in meaning between the following pairs of words:
a) Aught- (শূন্য)- Unfaith in aught is want of faith in all.
Ought- (উচিৎ) – You ought to listen carefully
b) Composure- (আত্মস্থতা বা ধৈর্য) – You have to have composure in calamity.
Composition- (গঠন) – We cannot determine the chemical composition of soil.
c) Deceitful- (প্রতারণামূলক) -The lying city council was deceitful when telling the story.
Deceptive- (বিভ্রান্তিকর) – He was good at deceptive conversation.
d) Egoist- (দাম্ভিক)- I do not like egoist.
Egotist- (আত্মাভিমানী ব্যক্তি)- You need to be an egotist to succeed in politics.
e) Hoard- (উদ্যান বা ভাণ্ডার)- A large hoard of coins was found here in 1971.
Horde- (সৈন্যদল)- A horde of tourists entered the museum.
৭. Fill in the blanks:
a) I want to reckon………him. উত্তরঃ with
b) He is estranged…..his wife. উত্তরঃ from
c) The novelist is observant…….public feeling. উত্তরঃ of
d) The heap of garbage is a menace…….. Public health. উত্তরঃ of
e) My house is infested ………..rats. উত্তরঃ with
৮. Translate into English.
আমাদের স্মৃতি-বিস্মৃতির অন্তরে লুকিয়ে আছে বৈচিত্রময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ । সামাজিক বিধি-নিষেধ আর ঘোরাটোপের রহস্য ছিন্ন করে প্রতিনিয়ত হয়ে বেরিয়ে আসে সাংস্কৃতিক জগতের নব নব রুপ। ঠিক তেমনি এ দেশের সংস্কৃতিও ধারণ করেছে বিভিন্ন গোষ্ঠী এবং ভাষাভাষী মানুষের বিচিত্রময় রুপ। এই বৈচিত্র্যময় সংস্কৃতিতে নিজ নিজ মনন ও প্রতিভা দিয়ে বিভিন্ন সময়ে গুণীজনরা সমৃদ্ধ করেছেন। তাদেরই একজন ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ The perception of variegated cultural areas is hidden behind our memories. The new forges of culture are coming out by dissecting the social rules and prejudices. In that way, the culture of this country bears the diversified qualities of several races and different languages spoken by people. The intellectuals enriched this diversified culture with their thought and excellence. Rabindranath Thakur is one of them.
গণিত অংশ সমাধানঃ
৯. একটি কাজ ক ২০ দিনে, খ ৩০ দিনে এবং গ ৬০ দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ, ক কে সাহায্য করলে ঐ কাজটি কত দিনে সম্পন্ন হবে ?
উত্তরঃ ১৫.৫ দিনে
১০. একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে। প্রথম নলটি ৯ ঘণ্টায় এবং দ্বিতীয় নলটি ১২ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। উভয় নল দ্বারা কয়েক ঘণ্টা পানি প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেয়া হয়। দ্বিতীয় নলটি পরবর্তী দুই ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল?
উত্তরঃ ৪৪/৭ ঘণ্টা
১১. সমাধান করুন: x-a/b+ x-b/a+x-3a-3b/a+b=0
উত্তরঃ a +b
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১২. পূর্ণ্রুপ লিখুন।
a) IOSCO- উত্তরঃ International Organization of Securities Commissions
b) SPARRSO-উত্তরঃ Bangladeshi Space Research and Remote Sensing Organization
c) DSHE- উত্তরঃ Directorate of Secondary and Higher Education
d) ECNEC- উত্তরঃ Executive Committee of the National Economic Council
e) NIPORT- উত্তরঃ National Institute of Population Research and Training
১৩. সংক্ষিপ্ত উত্তর দিন।
ক) বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি হয়েছিল? উত্তরঃ ডেনমার্কে (২০০৮ সালে)
খ) বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম? উত্তরঃ পাঙন
গ) ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয়? উত্তরঃ ১৯৯৪ সালে ( ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে)
ঘ) পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে? উত্তরঃ ৩৭ ও ৩৮ নং (৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে)
ঙ) বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে? উত্তরঃ বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে একটি চট্টগ্রামে অন্যটি কুমিল্লায়।
১৪. বাংলাদেশের অগ্রগতির প্রেক্ষাপট ব্লু ইকোনমি সম্পর্কে আপনার মতামত লিখুন।
ব্লু–ইকোনমি বা নীল অর্থনীতি হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। সমুদ্রে অবস্থিত বিশাল জলরাশি এবং এর তলদেশের বিশাল সম্পদকে কাজে লাগিয়ে এদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে ব্লু-ইকোনমির মাধ্যমে। ১৯৯৪ সালে অধ্যাপক গুন্টার পাউলি ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা প্রণয়নের জন্য একটি টেকসই এবং পরিবেশবান্ধব মডেল হিসেবে ব্লু-ইকোনমির ধারণা দেন। পৃথিবীর তিন ভাগ জল। পৃথিবীর দেশগুলো তাদের বর্তমান ও ভবিষ্যত চাহিদা মেটাতে তাকিয়ে আছে সমুদ্রবক্ষে সঞ্চিত সম্পদের দিকে। ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। এই বিপুল জনগোষ্ঠীর খাবার যোগান দিতে তখন সমুদ্রের মুখাপেক্ষী হতে হবে।
কার্টেসী ছাড়া সমাধান কেউ কপি করে ফেসবুকে শেয়ার করবেন না। ধন্যবাদ..