DLS Written Exam Question Solution 2025 has been published. Department of Livestock Services (DLS) Office Assistant Cum Computer Typist Written Exam Question Solution 2025 has been published by the authority. DLS Exam Question Solution 2025 is good news for the students. All information on DLS Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2025 is available below. The Department of Livestock Services (DLS) is a government organization in Bangladesh.
Organization: Department of Livestock Services (DLS)
1. Cashier – 54
2. Office Assistant Cum Computer Typist – 461
3. Laboratory Technician – 39
4. Store Keeper – 04
5. Assistant Store Keeper – 04
6. Driver – 49
7. Driver Tractor – 05
8. Milk Van Driver – 02
9. Truck Driver – 06
10. Driver (Trolley) – 04
11. Driver (Lorry) – 04
12. Pickup Driver – 02
13. Driver Pump – 04
Exam Time: 10:00 AM to 11:00 AM, 03:00 PM to 04:00 PM, 09:30 AM to 10:30 AM, 11:30 AM to 12:30 PM
Exam Type: MCQ (Preliminary)
Exam Place: Dhaka
Exam Time: 10:00 AM
Exam Type: Written Exam
প্রতিষ্ঠানের নামঃ প্রাণিসম্পদ অধিদপ্তর
পরীক্ষার তারিখঃ ২০ জুন ২০২৫
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
Exam Type: Written
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
১. অনুচ্ছেদ লিখুন। কৃত্রিম বুদ্ধিমত্তা
মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) হল কম্পিউটার বিজ্ঞান শাখা যা মানুষের মতো বুদ্ধিমত্তা সম্পন্ন সিস্টেম তৈরি করার চেষ্টা করে। সহজ ভাষায়, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মূল ধারণা হচ্ছে কম্পিউটার বা রোবটকে এমনভাবে প্রোগ্রাম করা যেন তারা মানুষের মতো কাজ করতে পারে। এছাড়াও বিভিন্ন ডেটা থেকে শিখতে পারা এবং সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নিতে পারা। স্বয়ংক্রিয় গাড়ি যা রাস্তা এবং পরিস্থিতি বুঝে চলতে পারে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট, যা মানুষের কথা বুঝতে পারে এবং প্রশ্নের উত্তর দিতে পারে, ডেটা বিশ্লেষণ ইত্যাদি কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু উদাহরণ। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন কাজে মানুষের সময় ও শ্রম সাশ্রয় করে। এটি নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবনে সাহায্য করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন সমস্যার সমাধানে নতুন পথ খুলে দেয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন শিল্প এবং প্রযুক্তিতে বিপ্লব ঘটাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেমন – স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা, এবং বিনোদন। কৃত্রিম বুদ্ধিমত্তার সামগ্রিক গবেষণার লক্ষ্য হচ্ছে প্রযুক্তি তৈরি করা যার মাধ্যমে কম্পিউটার এবং মেশিন বুদ্ধিমান পদ্ধতিতে কাজ করতে সক্ষম হবে। বুদ্ধিমত্তার উত্পাদন বা তৈরির ক্ষেত্রে সাধারণ সমস্যাগুলোকে কয়েকটি উপসমস্যায় বিভক্ত করা হয়েছে। যে বিশেষ বৈশিষ্ট্য বা ক্ষমতা রয়েছে তা একটি বুদ্ধিমান সিস্টেম প্রদর্শন করবে বলে গবেষকরা আশা করেন।
২. সন্ধি-বিচ্ছেদ করুন।
ক. অভ্যুদয় = অভি+উদয়
খ. দুষ্কৃতি = দুঃ+কৃতি
গ. শঙ্কা = শম্ +কা
ঘ. ক্ষুধার্ত = ক্ষুধা+ঋত
ঙ. তন্ময় = তৎ+ময়
৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।
ক. ব্যক্তিগত = ব্যক্তিকে গত = দ্বিতীয় তৎপুরুষ সমাস
খ. অপরাহ্ন = অহ্নের অপর (শেষভাগ) = ষষ্ঠী তৎপুরুষ সমাস
গ. বিপদাপন্ন = বিপদকে আপন্ন = দ্বিতীয় তৎপুরুষ সমাস
ঘ. নীলপদ্ম = নীল যে পদ্ম = কর্মধারয় সমাস
ঙ. পঞ্চবটী = পঞ্চবটের সমাহার = দ্বিগু সমাস
৪. এককথায় প্রকাশ করুন।
ক. যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল
খ. পৃথিবীর পুত্র = জমিদার/ভূঁইয়া
গ. ঈষৎ আমিষ গন্ধ যার = আঁষটে
ঘ. স্মৃতি শাস্ত্রে পারদর্শী = শাস্ত্রজ্ঞ
৫. অর্থসহ বাক্য রচনা করুন।
ক. তামার বিষ (অর্থের কুপ্রভাব) = তামার বিষের কারণেই অনেক ধনীর ছেলেরা নষ্ট হয়ে যায়।
খ. গাছ-পাথর (হিসাব নিকাশ) = গাছপাথর ছাড়া বর্তমান সমাজে টিকে থাকা কঠিন।
গ. ঘটিরাম (অপদার্থ) = সুমনের মত ঘটিরামকে দিয়ে সমাজের কোন উপকার আশা করা কঠিন।
ঘ. অগস্ত্যযাত্রা (শেষ বিদায়) = ভক্তদেরকে শোক সাগরে ভাসিয়ে মহানায়ক অগস্ত্য যাত্রা করলেন।
ঙ. কাপুড়ে বাবু (বাহ্যিক সভ্য) = আমাদের সমাজে কাপুড়ে বাবু লোকের অভাব নাই।
৬. Write a Paragraph on: Social Media.
Social media is a tool that has become immensely popular among all generations due to its user-friendly interface. It has been noticed that kids are mostly attracted to social media, and the major users of social media are of their age. This is both remarkable and frightening at the same time. We are so thankful for social media, for all the connections we have made, and for the fact that we now have access to nearly everything in the entire world. But, in the midst of all the transient but fascinating social media trends, we must be careful not to lose our individuality. The huge reach of social media is a great feature that makes me wonder if there are occasions when it isn’t used for good. It’s also no surprise that businesses have recognised the impact of social media on our lives and have begun to employ it to their advantage. Social media is advantageous, and at the same time, it is also harmful to ourselves and others if we misuse these platforms.
৭. ইংরেজীতে অনুবাদ করুন।
ক. সে নাচতে নাচতে চলে গেল।
Answer: He went away dancing.
খ. সকাল হতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
Answer: It has been raining since morning.
গ. এখন দশটা বেজে পাঁচ মিনিট।
Answer: It is five minutes past ten.
ঘ. তিনি দরিদ্র হলেও সৎ।
Answer: He is poor but honest.
ঙ. গত রাতে আমার ভাল ঘুম হয়েছে।
Answer: I slept well last night.
৮. Fill in the gaps with the appropriate word.
ক. What is the time ———your watch?
Answer: by
খ. I wish I……… a king.
Answer: were
গ. They suffered much——- tornado had hit their village.
Answer: since
ঘ. I saw…….. one eyed man.
Answer: a
ঙ. Environment pollution is of greenhouse effects…………. key source
Answer: a/the
৯. Change the sentences as directed:
ক. Medicine should be taken on time. (Make it Active)
Answer: This medicine should take on time.
খ. Does John often swim across the river? (Make it affirmative)
Answer: John often swims across the river.
গ. Man is mortal. (Make it negative)
Answer: Man is not immortal.
ঘ. The old man said to the boy, “What do you want?” (Indirect speech)
Answer: The old man asked the boy what he wanted.
ঙ. Besides going to the book fair, I bought a number of books. (Make it simple)
Answer: Going to the book fair, I bought a number of books.
১০. Make a sentence with the following words:
ক. Out of date (সেকেলে) = His behaviour is so out of date.
খ. Red letter day (স্মরণীয় দিন) = 26th March is a red letter day in the history of Bangladesh.
গ. Blue blood (আভিজাত্য) = Mr. Kader never boasts of his blue blood.
ঘ. Once in a blue moon (কদাচিৎ) = Kamal comes to my home once in a blue moon.
ঙ. Null and Void (বাতিল) =The law has been null and void now in Bangladesh.
১১. পূর্ণরূপ লিখুন। BLRI, ECNEC, IUCN
BLRI= Bangladesh Livestock Research Institute.
ECNEC= Executive Committee of the National Economic Council.
IUCN= International Union for Conservation of Nature.
১২. বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
উত্তরঃ ১৫৩টি
১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯২১ সালে
১৪. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান
১৫. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খের নাম কি?
উত্তরঃ তাজিংডং (বিজয়)
১৬.১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল?
উত্তরঃ ৮ ফাল্গুন
১৭. তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট
১৮. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৮ মার্চ
১৯. হরমুজ প্রণালী কোথায় অবস্থিত?
উত্তরঃ ওমান ও পারস্য উপসাগরের মধ্যে
২০. জাপানের সংসদের নাম কি?
উত্তরঃ ডায়েট
২১. ডেনমার্কের মুদ্রার নাম কি?
উত্তরঃ ক্রোন
২২. রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী?
উত্তরঃ মিয়ানমার
২৩. নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা
২৪. পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক?
উত্তরঃ সুইডেন
২৫. পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনের নাম কি?
উত্তরঃ সুন্দরবন
২৬. এক কিলোবাইট কত বাইটের সমান?
উত্তরঃ ১০২৪ বাইট
২৭. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন এ
২৮. ‘ইউনেস্কো’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিস, ফ্রান্স
২৯. একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৫% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলে বইটি কত টাকায় বিক্রয় হলো?
উত্তরঃ বিক্রয়মূল্য ৮৫.৫ টাকা
৩০. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত ৩: ২। ছাত্রদের মধ্য থেকে ২০% এবং ছাত্রীদের মধ্য থেকে ২৫% বৃত্তি পেয়ে থাকলে ঐ বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্র-ছাত্রী বৃত্তি পায়নি?
উত্তরঃ ৭৮% শ ছাত্র-ছাত্রী বৃত্তি পায়নি
৩১. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেওয়ালগুলো ১.৫ সে.মি. পুরু হলে, চার দেওয়ালের আয়তন কত?
উত্তরঃ চার দেওয়ালের আয়তন ৭.০২ ঘনমিটার
৩২. 3x ^ 2 – x – 14 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
উত্তরঃ (x + 2)(3x – 7)
৩৩. m – 1/m = 2 হলে m ^ 4 + 1/(m ^ 4) =?
উত্তরঃ 34
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক